রামগঞ্জে অস্ত্র মামলায় কালু মানিকের ১৪ বছরের কারাদন্ড

রামগঞ্জে অস্ত্র মামলায় কালু মানিকের ১৪ বছরের কারাদন্ড

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে অস্ত্র মামলায় মানিক মিয়া ওরফে কালু মানিক (৪৬) নামে এক ব্যক্তির ১৪ বছরের সশ্রম কারাদন্ডের রায় দিয়েছেন আদালত। সোমবাব (১০ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। রায়ের সময় আসামী আদালতে উপস্থিত ছিল না। জামিনে বেরিয়ে সে পলাতক রয়েছে। জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। মানিক জেলার রামগঞ্জ উপজেলার উত্তর ফতেহপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় অন্তত আরও ৮ টি মামলা রয়েছে। আদালত ও মামলার এজাহার সূত্র জানায়, রামগঞ্জ থানা পুলিশ অন্য একটি:
আরও পড়ুন
অসহায় ৫০০ প্রবীণকে নির্ভরতার লাঠি উপহার দিল “স্বপ্ন নিয়ে”

অসহায় ৫০০ প্রবীণকে নির্ভরতার লাঠি উপহার দিল “স্বপ্ন নিয়ে”

লক্ষ্মীপুরের উপকূলীয় এলাকা রামগতি-কমলনগরের ৫০০ অসহায় বৃদ্ধ কে নির্ভরতার লাঠি উপহার দিল স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন নিয়ে’ । গ্রাম এলাকার মেঠোপথে বৃদ্ধ মানুষের হাঁটার অনেক কষ্ট। বৃদ্ধ মানুষের হাঁটার সহযোগি হিসেবে লাঠি দরকার হয়, আমরা লক্ষ্য করলে দেখতে পাই আমাদের আশেপাশের অস্বচ্ছল প্রবীণ যারা আছেন তারা কোনভাবে গাছের ডাল, বাঁশ বা কিছু একটা কোনমতে লাঠি হিসেবে ব্যবহার করে, আবার অনেক এর পক্ষে তা ব্যবস্থা করাও সম্ভব হয় না, অনেক সময় এই সব বস্তু ব্যবহার করে বৃদ্ধ মানুষগুলো দূর্ঘটনার শিকার হয়। অনেকের পক্ষে হাঁটার সহযোগি হিসেবে একটি ভালো লাঠি কিনে ব্যবহার করা সম্ভব হয় না। তাই লক্ষ্মীপুরের উপকূলীয় এলাকা রামগতি কমলনগর এর:
আরও পড়ুন
রামগঞ্জে আল আরাফা কাউন্টার ম্যানেজারকে ১০হাজার টাকা জরিমানা

রামগঞ্জে আল আরাফা কাউন্টার ম্যানেজারকে ১০হাজার টাকা জরিমানা

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ ঈদুল আযহার ঈদযাত্রায় ঢাকা ফেরত যাত্রীদের বিবিন্ন অযুহাতের দোহাই দিয়ে আল আরাফা ও হিমালয় এবং আলবারাকা রামগঞ্জ-ঢাকা ভায়া চাটখিল, ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ায় অভিযোগ উঠেছে। এরই ধারাবাহিকতায় আল আরাফা পরিবহনের কাউন্টার ম্যানেজার শাহাদাতকে ১০হাজার টাকা জরিমানা করেছেন রামগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট (কমিশনার ভূমি) ভ্রাম্যমাণ আদালত মনিরা খাতুন। এর আগেও একই অভিযোগে আল আরাফা পরিবহনকে বেশ কয়েকবারা জরিমানা করা হয়েছিল। রবিবার (৯ জুলাই) দুপুর ১২টার দিকে চাটখিল উপজেলা কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন। এসময় তিনি সাংবাদিকদের বলেন, আমাদের কাছে অভিযোগ ছিল, ঈদযাত্রার দোহাই দিয়ে অতিরিক্ত ভাড়া:
আরও পড়ুন
হিমালয় ও আল বারাকা পরিবহনের  ম্যানেজারের ৭ দিনের কারাদণ্ড

হিমালয় ও আল বারাকা পরিবহনের  ম্যানেজারের ৭ দিনের কারাদণ্ড

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ ঈদযাত্রার দোহাই দিয়ে রামগঞ্জ থেকে চাটখিল, ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ায় হিমালয় পরিবহনের কাউন্টার ম্যানেজার কামরুল ইসলামকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযোগে আল বারাকা পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে চাটখিল উপজেলা কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় এ অভিযান পরিচালনা করেন। এসময় তিনি সাংবাদিকদের বলেন, আমাদের কাছে অভিযোগ ছিল, ঈদযাত্রার দোহাই দিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। অভিযোগের সত্যতা পেয়ে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৮০ ধারায় কাউন্টার ম্যানেজারকে ০৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আল-বারাকা পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা:
আরও পড়ুন
কমিটি নিয়ে বিরোধ, রামগঞ্জে কৃষকলীগ সভাপতির উপর হামলা

কমিটি নিয়ে বিরোধ, রামগঞ্জে কৃষকলীগ সভাপতির উপর হামলা

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ কমিটি নিয়ে বিরোধের জের ধরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা কৃষকলীগ সভাপতি আবুল কাশেম মাষ্টারের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে একই কমিটির সাংগঠনিক সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মজিবুল্লাহ এর বিরুদ্ধে। ৬ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলার পৌরশহরস্থ রামগঞ্জ ষ্টেশন মডেল স্কুলের পার্শ্বে সড়কে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা কৃষকলীগের কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে সংগঠনটির সভাপতি আবুল কাশেম মাষ্টার ও সাংগঠনিক সম্পাদক মজিবুল্লাহ সাথে বিরোধ চলে আসছে। এরই সূত্র ধরে বৃহস্পতিবার সকালে আবুল কাশেম মাষ্টার বাসা থেকে বের হয়ে রামগঞ্জ যাওয়ার পথে পৌর শহরের ষ্টেশন মডেলের সামনে পৌছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা মুজিব:
আরও পড়ুন
রামগঞ্জের বিতর্কিত সেই প্রবাসীকে নিয়ে বিব্রত আওয়ামী লীগের নেতাকর্মীরা

রামগঞ্জের বিতর্কিত সেই প্রবাসীকে নিয়ে বিব্রত আওয়ামী লীগের নেতাকর্মীরা

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে দুবাই প্রবাসী শামসুল হক মিজানকে নিয়ে একের পর এক বিতর্কিত কর্মকা-ে বিব্রতকর অবস্থায় পড়েছেন দলের নেতাকর্মীরা। মোটা অংকের অর্থের বিনিময়ে তিনি জেলা আওয়ামী লীগের সভাপতিকে ম্যানেজ করে পূর্নাঙ্গ কমিটির পদও হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। এনিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে লিখিত অভিযোগ করেছেন সাবেক ছাত্রনেতারা। তবুও থেমে নেই তার বিতর্কিত কর্মকান্ড। সম্প্রতি লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু সেই বিতর্কিত প্রবাসী মিজানের সাথে সৌজন্য সাক্ষাত করতে রামগঞ্জ উপজেলার রাঘবপুর গ্রামের বাড়িতে যান। এসময় ফুলেল শুভেচ্ছাও জানান তারা। এমন বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে:
আরও পড়ুন
হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর শহরের সিটি হসপিটালের অপারেশনের সাড়ে ৬ ঘণ্টা পর মো. আবু ছায়েদ (৫৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) ভোর ৫ টার দিকে মারা যান তিনি। পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় তার মৃত্যু হয়েছে। আবু ছায়েদ লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের বিজয়নগর গ্রামের বাসিন্দা। তার ছেলে দেলোয়ার হোসেন নিশান জানান, তার বাবার ডান পায়ে পোঁড়ার অপারেশনের জন্য গত ২ জুলাই শহরের সিটি হসপিটালে ভর্তি করেন। বুধবার (৫ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে ওই হাসপাতালের মালিক ডাঃ রাকিবুল আহছান রোগীর পায়ে অপারেশন করেন। অপারেশন থিয়েটারে নেওয়ার আগে শারীরিক পরীক্ষা করানো হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকায়:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

লক্ষ্মীপুরে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

লক্ষ্মীপুরে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মাইক্রো চালক রাতুল (২৮) নামে একজনের মৃত্যু হয়েছে। রাতুল কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার হারুয়া গ্রামের আবদুর রহিমের ছেলে। আজ সোমবার (৩ জুলাই) সকালে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের সদর উপজেলার মান্দারী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, চট্রগ্রাম থেকে থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী একটি ট্রাকের সাথে ঘটনাস্থল এলাকায় মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক রাতুলের মৃত্যু হয়। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানিয়েছেন, দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি এবং মৃতদেহ পুলিশের হেফাজতে রয়েছে। ট্রাক চালক পালিয়ে গেছে। নিহত রাতুলের দেশের বাড়িতে খবর দেওয়া হয়েছে। পরিবারের আবেদন অনুযায়ী আইনগত:
আরও পড়ুন
রামগতিতে RSCD কর্তৃক চতুর্থ গণিত অলিম্পিয়াড

রামগতিতে RSCD কর্তৃক চতুর্থ গণিত অলিম্পিয়াড

তারেক আজিজ: লক্ষ্মীপরের রামগতির বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের স্কুল, মাদ্রাসা, কলেজের সকল ছাত্র-ছাত্রীদের মাঝে চতুর্থবারের মতো গণিত অলিম্পিয়াডের আমেজ ছড়াতে "রামগতি স্টুডেন্ট কমিউনিটি (আরএসসিডি)" এর উদ্যোগে এবং "লক্ষ্মীপুর গণিত ক্লাব" এর একান্ত সহযোগিতায় রামগতিতে চতুর্থবারের গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ জুলাই) আলেকজান্ডার সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এর আগে ৩য়-৫ম শ্রেণী প্রাইমারি, ৬ষ্ঠ-৮ম শ্রেণী জনিয়র, নবম-দশম শ্রেণী সেকেন্ডারি ও এস এস সি ক্যান্ডিডেট এবং একাদশ-দ্বাদশ শ্রেণী হায়ার সেকেন্ডারি মোট চারটি ক্যাটাগরিতে আরএসসিডি কর্তৃক নির্ধারিত ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয় । এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হয় গত ২৫ জুন। আলেকজান্ডার সরকারি পাইলট মডেল উচ্চ:
আরও পড়ুন
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে: আনোয়ার খান এমপি

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে: আনোয়ার খান এমপি

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান বলেছেন, অসাম্প্রদায়িক ও সুখী-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে। এজন্য শিক্ষার্থীরা নিজেদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আজকের নতুন প্রজন্মের মেধাবী প্রতিনিধিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশকে নেতৃত্বে দেবে। বর্তমান সরকার জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে । রবিবার (২ জুলাই) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ নাগমুদ বাজার কে. আই. ফাযিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাধারণ জ্ঞান বৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.