রায়পুরে অভিযানের মুখে ৩টন জাটকা ফেলে চম্পট বিক্রেতা

রায়পুরে অভিযানের মুখে ৩টন জাটকা ফেলে চম্পট বিক্রেতা

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে প্রশাসনের অভিযানে জব্দ হওয়া প্রায় ৩ টন জাটকা এতিমখানায় বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজার থেকে জাটকাগুলো জব্দ করা হয়। মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মৎস্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. আব্দুস ছাত্তার, লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, রায়পুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সারোয়ার জামান, কোস্ট গার্ডের রায়পুর উপজেলা কন্টিনজেন্ট কমান্ডার সিদ্দিকুল ইসলাম ও উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন হাওলাদার উপস্থিত ছিলেন। জেলা মৎস্য বিভাগ সূত্র জানায়, লক্ষ্মীপুর মেঘনা উপকূলীয় জেলা। মেঘনা নদীর প্রায় ৭০:
আরও পড়ুন
রায়পুরে প্রশাসনের অভিযানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায়

রায়পুরে প্রশাসনের অভিযানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায়

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান পরিচালিত হয় বুধবার (৭ই ফেব্রুয়ারি) সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত। রায়পুর উপজেলার হাসপাতাল এলাকা ও ১০ নং চালতাতলা ব্রীজ এলাকায় ভোক্তা অধিদপ্তর লক্ষ্মীপুর জেলা কার্যালয় এবং রায়পুর উপজেলা প্রশাসনের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার লক্ষ্মীপুর এর সহকারি পরিচালক নুর হোসেন রুবেল এবং (এসিল্যান্ড ) নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিরা খাতুন। সহযোগিতায় ছিলেন রায়পুর থানা পুলিশের একটি টিম। ভোক্তার সহকারী পরিচালক নুর হোসেন রুবেল বলেন, মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় ৩ টি ফার্মেসিকে ৮০ হাজার টাকা ,কাঁচা সুপারিতে ক্ষতিকর হাইড্রোজ ও নিম্ন:
আরও পড়ুন
খোলা ট্রাকে বালু বহন ক্ষতিগ্রস্ত সাধারণ জনগণ

খোলা ট্রাকে বালু বহন ক্ষতিগ্রস্ত সাধারণ জনগণ

সোলাইমান ইসলাম নিশান: লক্ষ্মীপুরে সড়ক- মহাসড়কে আইন শৃঙ্খলা অমান্য করে দিনরাত খোলা ট্রাকে বেপরোয়া গতিতে বহন করা হচ্ছে বালু,ইট ও মাটি। ট্রাকে বালু-মাটি বহনের ক্ষেত্রে কাপড় বা প্লাস্টিক দিয়ে ঢেকে বহন করার কথা থাকলেও তা মানছেন না চালক বা ব্যবসায়ীরা।চালকরা জানায় মালিক পক্ষ থেকে বলে দেওয়ার পরেও অনেকে নিয়ম মানছেন না, তারা দোষী এদের কারণে যারা পিছনে থাকে তাদের অনেক ক্ষতি হচ্ছে। লক্ষ্মীপুরের মহাসড়কসহ আঞ্চলিক সড়কগুলোতেও খোলা ট্রাকে করে বালু-মাটি বহন করা হচ্ছে। এতে বালু-ধূলিকণা বাতাসে মিশে বায়ু দূষণ করছে। সড়ক দিয়ে চলাচলকারী মোটরসাইকেল আরোহী, শিক্ষার্থী, যানবাহনের যাত্রী ও পথচারীদের দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। অনেকে এজমা, হাঁপানি, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে:
আরও পড়ুন
লক্ষ্মীপুর সদর হাসপাতালে ৫ দালাল আটক, ১০ দিনের কারাদণ্ড

লক্ষ্মীপুর সদর হাসপাতালে ৫ দালাল আটক, ১০ দিনের কারাদণ্ড

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের দালাল চক্রের হাতে জিম্মি হয়ে হয়রানির শিকার হতে হচ্ছে। বিভিন্ন প্রাইভেট হাসপাতালের হয়ে দালালরা রোগীদের সদর হাসপাতাল থেকে ভাগিয়ে নেওয়ার চেষ্টা করেন। দালালদের এমন উৎপাতের কারণে বুধবার (৭ ফেব্রুয়ারি) হাসপাতাল প্রাঙ্গণ থেকে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) লক্ষ্মীপুর কার্যালয়ের সদস্যরা অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের সোপর্দ করা হয়।এদের মধ্যে ৫ জন দোষী সাবস্ত হওয়ায় তাদের প্রত্যেকের ১০ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক। তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন, ওমর ফারুক , আমিনুল , রহমান আল আজাদ সুজন ও আকরাম হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে অস্ত্রসহ আটক ২, চোরাই মোটরসাইকেল উদ্ধার

লক্ষ্মীপুরে অস্ত্রসহ আটক ২, চোরাই মোটরসাইকেল উদ্ধার

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের দেওপাড়া এলাকা থেকে বিদেশি পিস্তলসহ তালিকাভুক্ত দুই সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।পরবর্তীতে তাদের দেওয়া তথ্যমতে অপরাধ কাজে ব্যবহৃত ১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিপিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর পুলিশ সুপার তারেক বিন রশিদ। আটক ব্যক্তিরা দেওপাড়া এলাকার আবুল কালামের ছেলে রাসেল হোসেন ও তাজুল ইসলামের ছেলে এমরান হোসেন। তাদের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায়সহ বিভিন্ন স্থানে ডাকাতি, চাঁদাবাজি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। পুলিশ সুপার বলেন, দীর্ঘদিন ধরে রাসেল ও এমরান হোসেনকে ধরতে পুলিশের সাড়াশি অভিযান চলছিল।:
আরও পড়ুন
লক্ষ্মীপুর পৌর লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, নবীন বরণ ও বিদায়

লক্ষ্মীপুর পৌর লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, নবীন বরণ ও বিদায়

সোলাইমান ইসলাম নিশান: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুর পৌর লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো নবীণবরণ, পুরষ্কার বিতরণ ও বিদায় অনুষ্ঠান। মঙ্গলবার ( ৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় প্রতিষ্ঠানটির হল রুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এইসময় প্রধান অতিথি পৌর মেয়র ও প্রতিষ্ঠানটির সভাপতি মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়াকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মুরাদ হোসেনের সঞ্চালনায় ও প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা দীন মোহাম্মদ মোল্লা, পৌর ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রিয়াজ পাটোয়ারী রাজু, পৌর ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ মোরশেদ আলম। এই সময়ে আরো উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের কমিটি সদস্য:
আরও পড়ুন
কমলনগরে অবৈধ ৪ ইটভাটা মালিককে আড়াই লাখ টাকা জরিমানা

কমলনগরে অবৈধ ৪ ইটভাটা মালিককে আড়াই লাখ টাকা জরিমানা

আরিফুল ইসলাম: কমলনগরে ইট প্রস্তুত ও স্থাপন আইন ২০১৩ অনুযায়ী অবৈধ ৪ টি ইটভাটা গুড়িয়ে দেয়ার পাশাপাশি মালিকপক্ষকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে জেলার কমলনগর উপজেলাধীন চর কাদিরা এলাকায় এ অভিযান পরিচালনা করেন কমলনগর উপজেলা প্রশাসন। অভিযানের নেতৃত্ব দেন কমলনগর উপজেলা সহকারী (ভূমি)কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মো: রেজা এবং জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাদ্দাম হোসেন। জানা গেছে,অবৈধ ভাবে পরিচালিত হয়ে আসছে এসব ইটভাটা। অভিযানে চর কাদিরা ইউনিয়নের মেঘনা ব্রিকস, সুমাইয়া ব্রিকস ও আল্লাহদান ব্রিকস কে ৫০ হাজার টাকা করে জরিমানাসহ ইটভাটার টিনের চিমনি অসাধারণকরে গুটিয়ে দেওয়া দিয়ে মোবাইল কোর্ট:
আরও পড়ুন
লক্ষ্মীপুর জেলা প্রশাসন-পৌর কিচেন মার্কেট উদ্বোধন

লক্ষ্মীপুর জেলা প্রশাসন-পৌর কিচেন মার্কেট উদ্বোধন

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি:  লক্ষ্মীপুর জেলা প্রশাসন পৌর আধুনিক কিচেন মার্কেটের উদ্বোধন করা হয়েছে। রোববার (৪ ফেব্রæয়ারি) সকালে শহরের চক বাজারের পাশে ফিতা কেটে মার্কেটের উদ্বোধন করেন জেলা প্রশাসক বেগম সুরাইয়া জাহান। উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, স্থানীয় সরকারের উপ পরিচালক সাজিয়া পারভীন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, চেম্বার অব কমার্সের সভাপতি শংকর মজুমদারসহ বাজারের ব্যবসায়ী বৃন্দ। জানা যায়, প্রায় ১ কোটি ১৯ লক্ষ টাকা ব্যায়ে শহরের চক বাজারে এই দ্বিতল জেলা প্রশাসন-পৌর আধুনিক কিচেন মার্কেট নির্মাণ করা হয়েছে।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন 

লক্ষ্মীপুরে জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন 

তারেক মাহমুদ,লক্ষ্মীপুর প্রতিনিধি: বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি’’ এই স্লোগানকে সামনে রেখে, লক্ষ্মীপুর সদর উপজেলার স্কুল-কলেজসহ ২৭ টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ২দিনব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার (৪ ফেব্রæয়ারি) দুপুরে জেলা প্রশাসক সুরাইয়া জাহান বেলুন উড়িয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক সাজিয়া পারভিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আক্তার হোসেন শাহিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান ও সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মকবুল হোসেন প্রমুখ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা:
আরও পড়ুন
প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের যুগপূর্তি উপলক্ষে র‍্যালি

প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের যুগপূর্তি উপলক্ষে র‍্যালি

লক্ষ্মীপুর: “যুগের বন্ধনে আত্মিক পরম্পরায় উচ্ছ্বাসে ভাসি স্মৃতির ভোলায়” এই স্লোগানকে ধারণ করে লক্ষ্মীপুরে ১ম যুগপূর্তি উদযাপন করেছে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। দিনটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে শহরের লিল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ সময় র‌্যালিতে অংশগ্রহণ করেন প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের কল্যান ট্রাস্টের কো-চেয়ারম্যান ডা. কাজী নুরউল ফোরদৌস, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ভুঁইয়া, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: নুরুল আমিন, প্রধান সাইফুল ইসলাম ও আসাদ উল্যাসহ শিক্ষক-শিক্ষার্থী।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.