রামগঞ্জে মাদ্রাসার সভাপতি পদ নিয়ে বিএনপি-জামায়াত মুখোমুখি

রামগঞ্জে মাদ্রাসার সভাপতি পদ নিয়ে বিএনপি-জামায়াত মুখোমুখি

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কচুয়া আহমদিয়া ফাজিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতির পদ নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছে বিএনপি এবং জামায়াতে ইসলামীর সহস্ত্রাধিক নেতাকর্মী। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শাহ আলমের অদক্ষ ব্যবস্থাপনায় বুধবার সকালে মাদ্রাসা এবং মাদ্রাসা সংলগ্ন রামগঞ্জ ও চাটখিল উপজেলার ওই দুই দলের নেতাকর্মী-সমর্থকরা মারমুখী অবস্থান নেয়। এসময় রিয়াদ হোসেন নামের চাটখিলের একজন সাংবাদি নাজেহালের শিকার হন। সৃষ্ট পরিস্থিতিতে দুই উপজেলার সীমান্তবর্তী এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। পরে রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশারের নেতৃত্বে রামগঞ্জ থানা পুলিশ এবং দুই উপজেলার বিএনপি ও জামায়াত নেতৃবৃন্দদের সমঝোতায় কেন্দ্রীয় যুবদলের সহ-সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ মাহমুদকে সভাপতি এবং স্থানীয়:
আরও পড়ুন
রামগঞ্জে তিনটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন

রামগঞ্জে তিনটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় অবৈধ তিনটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১টা থেকে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাসের নেতৃত্বে অভিযান চালিয়ে ইটভাটাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। এবং ফায়ার সার্ভিসের কারিগরি সহায়তা নিয়ে পানি দিয়ে ইটভাটা ও কাঁচা মাল ভিজিয়ে বিনষ্ট করে দেওয়া হয়। অভিযানে উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেহলা মেসার্স মদিনা ব্রিকস এর সত্ত্বাধিকারী আমির হোসেন (ডিপজল) দুইটি ও জাহাঙ্গীর ব্রিকসসহ তিনটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক, সেনাবাহিনী, পুলিশের চৌকস দল ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী:
আরও পড়ুন
রামগঞ্জে জরায়ু অপারেশন করতে এসে কিডনী হারালেন গৃহবধু তাহমিনা

রামগঞ্জে জরায়ু অপারেশন করতে এসে কিডনী হারালেন গৃহবধু তাহমিনা

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ জরায়ু অপারেশন করতে এসে অনভিজ্ঞ ডাক্তারের ভূলে কিডনী হারিয়েছেন লক্ষ্মীপুরের রামগঞ্জের তাহমিনা বেগম (৩৮) নামের এক গৃহবধু। সৃষ্ট ঘটনায় তাহমিনার বাবা হতদরিদ্র মোঃ কামরুল আলম এবং মা কহিনুর বেগম সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট বিচারের দাবি জানিয়েছেন। সূত্র জানায়, রামগঞ্জে পূর্ব দেহলা গ্রামের হায়দার আলী মুন্সী বাড়ির মোঃ কামরুল আলমের মেয়ে তাহমিনা বেগম তার জরায়ু অপারেশনের জন্য গত ৩ জানুয়ারী রামগঞ্জের কেয়ার হাসপাতালে এলে ওই হাসপাতাল কতৃপক্ষ রামগঞ্জের পাশ্ববর্তী চাটখিল উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাক আহম্মেদকে সংবাদ দেন। পরে ২৫ হাজার টাকা চুক্তির বিনিময়ে এনেসথেসিয়ার ডাঃ মোস্তাক তাহমিনার জরায়ু অপারেশন করেণ। এর ৩দিন পর তাহমিনা:
আরও পড়ুন
সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে: এ্যানি 

সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে: এ্যানি 

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী নেতাকর্মীদেরে উদ্দেশ্যে করে বলেছেন, বিএনপির ভারপাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকল ভেদাভেদ ভূলে বর্তমানে যে ঐক্যের প্রতি জোর দিয়েছেন। সে ঐক্য হতে হবে, ইস্পাত সুদৃঢ় ঐক্য। সে ঐক্যকে ধারন করে আগামীদিনে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আগেও বিএনপি কোন অত্যাচার-নির্যাতনের কাছে মাথা নত করেনি এবং আগামীতেও করবেনা। অতীতে যেভাবে আন্দোলন সংগ্রাম ও লড়াই করতে হয়েছে। আগামীদিনেও তা অব্যাহত রাখতে হবে। বিএনপি ক্ষমতার রাজনীতি করেনা। দেশ ও জনগনের কল্যানে কাজ করতে হবে। মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নারায়নপুর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের গ্রামের বাড়িতে তার বাবা আহত আজিজুর রহমান বাচ্চু:
আরও পড়ুন
রামগঞ্জ সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলনের মতবিনিময় সভা

রামগঞ্জ সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলনের মতবিনিময় সভা

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃরামগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখা। শুক্রবার ইফতার পরবর্তী পৌর শহরের ক্যাপসিকাম রেষ্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপজেলা ইসলামী আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার ইয়াসিন পাটোয়ারীর সঞ্চালনায় এসময় পধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা ইসলামি আন্দোলনের সহ-সভাপতি ও আল মদিনা গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক জাকির হোসেন পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মুজাহিদ কমিটির সদর মাওলানা কুতুব উদ্দিন আফসার, উপজেলা ইসলামী আন্দোলনের নেতা শামসুল হক ভূঁইয়া, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আবু তাহের, সাবেক সভাপতি মাহমুদ ফারুক সহ উপজেলায় কর্মরত প্রিন্ট:
আরও পড়ুন
রামগঞ্জে জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের সম্মানে  ইফতার মাহফিল

রামগঞ্জে জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের সম্মানে ইফতার মাহফিল

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৫) উপজেলার রামগঞ্জ জিয়া অডিটোরিয়ামে মাসুম বিল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম আহবায়ক মাহবুব আলম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ, মোঃ নাজমুল হাসান পাটোয়ারী উপজেলা জামায়াতে আমীর, রামগঞ্জ মডেল কলেজের শিক্ষক মোঃ হারুনুর রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর শিক্ষা বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা কামাল উদ্দিন। রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের। পুরো অনুষ্ঠান জুড়ে সঞ্চালানায় ছিলেন মাঈনউদ্দিন মাসুদ। এছাড়াও ইফতার পরবর্তী সময়ে জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের মাঝে:
আরও পড়ুন
রামগঞ্জে বিএনপির ইফতার মাহফিলে উপচে পড়া ভিড়

রামগঞ্জে বিএনপির ইফতার মাহফিলে উপচে পড়া ভিড়

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃলক্ষীপুরের রামগঞ্জে বিগত ১৭ বছর পর প্রকাশ্যে বিএনপি'র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিগত কয়েক বছর আওয়ামীলীগের হামলা-মামলার ভয়ে কাটিয়ে পৌর শহরে প্রকাশ্যে ইফতার পার্টি হওয়ায় নেতা-কর্মীদের উপছে পড়া ভীত হয়। এতে ইফতার সংকট হয়ে পড়া অনেকেই ইফতার পায়নি।  বুধবার (২৬ মার্চ)  পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন মোল্লার সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিরন ও প্রফেসর হারুন অর রশিদের সঞ্চালনায প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক কমিশনার মোঃ হারুন অর রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক:
আরও পড়ুন
রামগঞ্জে নোয়াগাঁও ঈদগা মাঠে ইসলামাী আন্দোলনের ইফতার

রামগঞ্জে নোয়াগাঁও ঈদগা মাঠে ইসলামাী আন্দোলনের ইফতার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ একটি কল্যাণকর সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন ইসলামী আন্দোলনের উদ্যোগে এই ইফতার মাহফিল নোয়াগাঁও বাজারস্থ ঈদগা মাঠে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি ও হাত পাখা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শামসুল হক ভূঁইয়ার সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব জাকির হোসেন পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ মামুনুর রশিদ, উপজেলা মুজাহিদ কমিটির সদর কুতুব উদ্দিন আফসার, উপজেলা জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জাকির হোসেন পাটোয়ারী, ইউনিয়ন:
আরও পড়ুন
রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার

রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ও রামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ মার্চ শনিবার রামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রামগঞ্জ পৌর প্রশাসক সাঈদ মোহাম্মদ রবিন শীষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কারপ্রাপ্ত রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার। রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিন প্রতিনিধি আবু তাহেরের সভাপতিত্বে এবং ইত্তেফাক প্রতিনিধি মাহমুদ ফারুকের সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ মনির হোসেন পাটোয়ারী (দৈনিক নবচেতনা), সহ-সভাপতি জাকির হোসেন পাটোয়ারী (দৈনিক:
আরও পড়ুন
রামগঞ্জে ৮ মামলার আসামী যুবলীগ নেতা সিঙ্গার ফারুক গ্রেফতার

রামগঞ্জে ৮ মামলার আসামী যুবলীগ নেতা সিঙ্গার ফারুক গ্রেফতার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ প্রতারনা, চাঁদাদাবি, ভূমি দস্যুতা ও শ্লীলতাহানী মামলায় রামগঞ্জ উপজেলার পশ্চিমাঞ্চলের অন্যতম মাদক বিক্রেতা ফারুক হোসেন ওরফে সিঙ্গার ফারুক (৪২) অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। সিঙ্গার ফারুক ইছাপুর ইউনিয়ন যুবলীগ নেতা ও ইছাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও নুনিয়াপাড়া গ্রামের আলেখার বাড়ির বাসিন্দা। বৃহস্পতিবার রামগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ৪নং ইছাপুর ইউনিয়নের নুনিয়াপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।তার বিরুদ্ধে রামগঞ্জ থানা ও লক্ষ্মীপুর আদালতে দায়ের করা দুইটি মামলায় গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) রয়েছে। এছাড়া রামগঞ্জ থানা ও লক্ষ্মীপুর আদালতে ৮টি মামলা রয়েছে। রামগঞ্জ থানার উপ পরিদর্শক আনোয়ার হোসেন জানান, তার বিরুদ্ধে জিআর ও সিআর:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.