রামগঞ্জে বিএনপির ইফতার মাহফিলে উপচে পড়া ভিড়

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষীপুরের রামগঞ্জে বিগত ১৭ বছর পর প্রকাশ্যে বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিগত কয়েক বছর আওয়ামীলীগের হামলা-মামলার ভয়ে কাটিয়ে পৌর শহরে প্রকাশ্যে ইফতার পার্টি হওয়ায় নেতা-কর্মীদের উপছে পড়া ভীত হয়। এতে ইফতার সংকট হয়ে পড়া অনেকেই ইফতার পায়নি।

 বুধবার (২৬ মার্চ)  পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন মোল্লার সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিরন ও প্রফেসর হারুন অর রশিদের সঞ্চালনায প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক কমিশনার মোঃ হারুন অর রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুর রহিম ভিপি ( ভিপি রহিম) সহ সভাপতি শাহাবুদ্দিন তুর্কী,স্মার্ট টেকনোলজি চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান , এডঃ হাসানুজ্জামান বান্না।

আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আলমগীর হোসেন মিয়া ভাই, উপজেলা যুবদলের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন পলাশ, পৌর যুবদলের সাবেক সভাপতি আলাউদ্দিন বেগ, বিএনপির যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেন বেঙ্গল, সাবেক কমিশনার ইকবাল হোসেন,ছাত্রদলের সাবেক সভাপতি শেখ মোঃ ফারুক,তাজুল ইসলাম সহ প্রমূখ। তবে বিভিন্ন পেশাজীবিদেও অংশগ্রহনে ইফতার মাহফিল গণইফতারে পরিনত হয়।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.