আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ একটি কল্যাণকর সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন ইসলামী আন্দোলনের উদ্যোগে এই ইফতার মাহফিল নোয়াগাঁও বাজারস্থ ঈদগা মাঠে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি ও হাত পাখা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শামসুল হক ভূঁইয়ার সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব জাকির হোসেন পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ মামুনুর রশিদ, উপজেলা মুজাহিদ কমিটির সদর কুতুব উদ্দিন আফসার, উপজেলা জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জাকির হোসেন পাটোয়ারী, ইউনিয়ন জামাতের আমির মোখলেছুর রহমান, ইউনিয়ন ইসলামী আন্দোলনের সেক্রেটারি আব্দুর রহিমসহ ইসলামী আন্দোলন, যুব আন্দোলন ছাত্র আন্দোলন মুজাহিদ কমিটির সহ অন্যান্য সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। ইফতার মাহফিল ও আলোচনা সভায় আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাত পাখা প্রতিকের প্রার্থী শামসুল হক ভূঁইয়াকে আগাম সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করেন নেতাকর্মীরা।
রামগঞ্জে নোয়াগাঁও ঈদগা মাঠে ইসলামাী আন্দোলনের ইফতার
