রামগঞ্জের প্রতারক আনোয়ার ঢাকা কদমতলী থেকে গ্রেপ্তার
আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ ভূয়া সঞ্চয়পত্র সৃজনের মাধ্যমে রামগঞ্জের শতাধিক গ্রাহক থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক উদ্যোক্তা আনোয়ার (৪৫) কে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশারের নেতৃত্বে এসআই আনোয়ার ও এসআই সাব্বির সহ সঙ্গীয় ফোর্স ঢাকার কদমতলী এলাকায় অভিযান চালিয়ে প্রতারক আনোয়ারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আনোয়ার রামগঞ্জ পৌরসভার নরিমপুর গ্রামের বাঁশআলা বাড়ির মৃত আবু সাইদের ছেলে। ব্যাংক এশিয়া রামগঞ্জ শাখা সূত্রে জানা যায়, ২০১৭ইং সনে আনোয়ার উদ্যোক্তা হিসেবে রামগঞ্জ উপজেলা ডাকঘরে নিয়োগপ্রাপ্ত হয়। পরবর্তীতে ব্যাংক এশিয়ার কেন্দ্রীয় শাখার অনুমতিতে ২০২০ইং সনে তাকে ব্যাংক এশিয়ার এজেন্ট নিয়োগ দেওয়া হয়।:
