রামগঞ্জে বিএনপি নেতা হারুনুর রশীদের মতবিনিময়

রামগঞ্জে বিএনপি নেতা হারুনুর রশীদের মতবিনিময়

  ।আবু তাহের রামগঞ্জ প্রতিনিধিঃ রামগঞ্জ উপজেলা শ্রমিকদলের সাথে মতবিনিময় কালে ঢাকা দক্ষিণ বি এন পি'র সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ হারুনুর রশীদ বলেছেন, বি এন পি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বৈষম্য এবং দুর্নীতিহীন একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে দেশের সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। যার ধারাবাহিকতায় দেশব্যাপী সচেতনতার সৃষ্টি হলেও জনাকয়েক ব্যক্তিবর্গ স্বার্থ হাসিলের লক্ষ্যে বিভ্রান্তিকর তথ্য প্রচারের মাধ্যমে রামগঞ্জে বি এন পি নেতাকর্মীদের মাঝে বিভক্তি সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। যা কখনো গ্রহণযোগ্য হতে পারেনা। শুক্রবার সকাল ১০টায় রামগঞ্জ রাজমহল রেস্টুরেন্টে বি এন পি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় শেষে রামগঞ্জ টাওয়ার মিলনায়তনে উপজেলা শ্রমিকদলের নেতৃবৃন্দদের:
আরও পড়ুন
পুলিশ সপ্তাহে আইজি ব্যাজ পেলেন রামগঞ্জ থানার ওসি

পুলিশ সপ্তাহে আইজি ব্যাজ পেলেন রামগঞ্জ থানার ওসি

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ পুলিশ সপ্তাহ ২০২৫-এ বিশেষ স্বীকৃতিস্বরূপ “আইজি ব্যাজ” লাভ করেছেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাশার। এর আগে রামগঞ্জ থানায় যোগদানের পর ওসি আবুল বাশার টানা দুইবার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন। বৃহস্পতিবার (১মে) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশের বার্ষিক পুলিশ সপ্তাহের আনুষ্ঠানিক আয়োজনে মাননীয় মহাপরিদর্শক (আইজি) বাহারুল আলম, ওসি মোহাম্মদ আবুল বাশারের হাতে এই ব্যাজ তুলে দেন। দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও জনসেবামূলক কর্মকান্ডে স্বীকৃতি হিসেবেই তিনি এই সম্মাননা লাভ করেছেন বলে জানা গেছে। ওসি আবুল বাশার রামগঞ্জ থানায় যোগদানের পর থেকে মাদক ও জুয়া প্রতিরোধ, নারী:
আরও পড়ুন
রামগঞ্জে কচুয়া ফাজিল মাদ্রাসার সভাপতিকে সংবর্ধনা

রামগঞ্জে কচুয়া ফাজিল মাদ্রাসার সভাপতিকে সংবর্ধনা

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জের ঐতিহ্যবাহী কচুয়া আহমদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ আহম্মেদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্য মোঃ শাহ আলমের সভাপতিত্বে বুধবার (৩০এপ্রিল) সকালে সভাপতির প্রথম কার্যদিবসে মাদ্রাসার পক্ষ থেকে ওই সংবর্ধনার আয়োজন করা হয়। এসময় ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মোঃ মনির হোসেন, অভিভাবক সদস্য মোস্তাফিজুর রহমান সহ কার্যপরিষদের অন্যান্য সদস্যদেরকেও মাদ্রাসার পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়। সংবর্ধনা শেষে সংবর্ধিত অতিথি বলেছেন, বিগত ১৭বছরে রামগঞ্জের ঐতিহ্যবাহী কুচয়া আহমদিয়া ফাজিল মাদ্রাসায় ব্যাপক অনিয়ম হয়েছে। শিক্ষার পরিবেশ বিনষ্টের পাশাপাশি দুষ্টচক্র শিক্ষক আর শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে নিয়ে গেছে। মাদ্রাসার স্বার্থে এমন অবস্থান থেকে ফিরে আসার:
আরও পড়ুন
রামগঞ্জে বিএনপির অঙ্গসংগঠনের উদ্যোগে শাহাদাত হোসেন সেলিমকে গণ সংবর্ধনা

রামগঞ্জে বিএনপির অঙ্গসংগঠনের উদ্যোগে শাহাদাত হোসেন সেলিমকে গণ সংবর্ধনা

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) চেয়ারম্যান,২০১৮সালে ধানের শীষ প্রতিক নিয়ে জোট প্রার্থী ও ১২'দলীয় জোটের মুখ্যপাত্র শাহাদাত হোসেন সেলিমকে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৩টায় রামগঞ্জ জিয়া অডিটোরিয়ামে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে স্বাক্ষাত শেষে রামগঞ্জে আগমন উপলক্ষে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়। পৌর বিএনপির আহবায়ক শেখ মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমার ভিপি বাহার ও পৌর বিএনপি সদস্য সচিব এ্যাড.তোফাজ্জল হোসেন বাচ্ছুর যৌথ সংঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংবর্ধিত অতিথি শাহাদাত হোসেন সেলিম। বিশেষ:
আরও পড়ুন
রামগঞ্জে দোকান ফিরিয়ে দেওয়ার দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

রামগঞ্জে দোকান ফিরিয়ে দেওয়ার দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধি: শর্ত ভঙ্গ করে রামগঞ্জ পৌরসভা ও রাজনৈতিক ইন্দনে উপজেলা প্রশাসন কতৃক ষড়যন্ত্রমূলক ইজিবি টেন্ডার বাতিল করে প্রকৃত ব্যবসায়ীদের দোকান ফিরিয়ে দেওয়ার দাবিতে রামগঞ্জ বাজার মৎস্যজীবি সমবায় সমিতি এবং কাঁচা বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীগণ মানববন্ধন কর্মসূচী পালন করেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১১টায় রামগঞ্জ-কাঁচা বাজার সড়কে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচী পালন করে তারা। কাঁচা বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আবদুল বাকীর সভাপতিত্বে মানববন্ধনে ব্যবসায়ীগণ জানান, বিগত ১৯৯৪ইং সনে তাদের রেজিঃকৃত রামগঞ্জ বাজার মৎস্যজীবি সমবায় সমিতি এবং কাঁচা বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির অনুকূলে তৎকালীন জেলা প্রশাসন রামগঞ্জ কাঁচা বাজার বন্দবস্ত প্রদান করেন। এরপর ১৯৯৭ইং সনে:
আরও পড়ুন
ইসরাইলি পণ্য বয়কটের দাবি, রামগঞ্জে ইসলামী আন্দোলনের পথযাত্রা

ইসরাইলি পণ্য বয়কটের দাবি, রামগঞ্জে ইসলামী আন্দোলনের পথযাত্রা

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ গাজায় নিরাপরাদ নিরস্ত্র মুসলিম গণহত্যার প্রতিবাদে ইসরাইলি পণ্য বয়কট ও জনসচেতনতা সৃষ্টির লক্ষে লক্ষ্মীপুরের রামগঞ্জে পথযাত্রা কর্মসূচী পালিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সোমবার রামগঞ্জ উপজেলার কয়েক সহস্ত্র ধর্মপ্রান মুসল্লীদের অংশগ্রহণে ওই পথযাত্রা কর্মসূচী পালিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ জাকির হোসেন পাটোয়ারী সহ উপজেলাস্থ সকল সিনিয়র নেতৃবৃন্দদের নেতৃত্বে সকাল ১০টায় পথযাত্রাটি রামগঞ্জ শহরস্থ রামগঞ্জ টাওয়ারের সামনে থেকে শুরু হয়ে রামগঞ্জ বাইপাস সড়ক, কাঁচা বাজার, রামগঞ্জ মেইন সড়ক, নূরপ্লাজা চত্ত্বর, পুলিশ বক্স, সোনাপুর চৌরাস্তা, চিতোষী সড়ক, ৩নং ভাদুর ইউনিয়ন, ৯নং ভোলাকোট ইউনিয়নের ভোলাকোট, নাগমুদ, ১০নং ভাটরা:
আরও পড়ুন
রামগঞ্জে মাদ্রাসার অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন

রামগঞ্জে মাদ্রাসার অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কচুয়া আহমদিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শাহ আলমের অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাহীন দুর্নীতি অনিয়ম অযোগ্যতার পাশাপাশি মাদ্রাসা প্রতিষ্ঠানকে ধংসের ষড়যন্ত্রের লিপ্ত থাকার অভিযোগে বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় কচুয়া আহমদিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সামনে কচুয়া-শাহাপুর সড়কে মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী সহ এলাকাবাসী সম্মিলিত ভাবে ওই কর্মসূচী পালন করেন। বিগত ফ্যাসিষ্ট সরকারের স্থানীয় নেতৃবৃন্দদের সাথে আঁতাত করে এবতেদায়ী শিক্ষক মোঃ শাহ আলম কচুয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হয়েছেন। শিক্ষক হিসেবে একই প্রতিষ্ঠানে নিয়োগ দিয়েছেন তার স্ত্রী মোহছেনা আক্তারকে। এরপর তিনি মনগড়া সিদ্ধান্তে মাদ্রাসাটিকে গড়ে তুলেছেন দুর্নীতি আর সন্ত্রাসীদের:
আরও পড়ুন
রামগঞ্জ সরকারি হাসপাতালে সিলিং ফ্যান বন্ধ, রোগীদের ভোগান্তি চরমে

রামগঞ্জ সরকারি হাসপাতালে সিলিং ফ্যান বন্ধ, রোগীদের ভোগান্তি চরমে

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় দেড় মাস জুড়ে বন্ধ রয়েছে পুরুষ-মহিলা ও গাইনী ওয়ার্ডের প্রায় ২৩ টি সিলিং ফ্যান। নেই পর্যাপ্ত লাইটিং ব্যবস্থা,মহিলা ওয়ার্ডের গোসলখানা ও বাতরুমের মধ্যে ও নেই কোন সু-ব্যবস্থা। তীব্র গরমে দুরদুরান্তে থেকে আসা রোগীদের ভোগান্তির তো শেষ নেই। কেউ নাড়ছেন হাত পাখা,কেউ রয়েছেন বেডের নিছে।চিকিৎসা নিতে আশা রোগীরা বলছেন নার্স সহ অন্যান্যদের বলে মিলছেনা কোন ফলাফল।মোঃ আমির,দেলোয়ার হোসেন ও রেহানা নামের এক রোগী সহ স্বজনরা বলছেন চিকিৎসা নিতে এসে তীব্র গরমে অনেকে অসুস্থ হয়ে বিচানায় করছেন চটপট। সরজমিনে গেলে এবিষয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্তকর্তা ডাঃআনোয়ার হোসেন জানান,গত (৩মার্চ)আমরা নোয়াখালী:
আরও পড়ুন
রামগঞ্জে ফসলী মাঠে চলছে মাটি লুটের উৎসব

রামগঞ্জে ফসলী মাঠে চলছে মাটি লুটের উৎসব

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের শৈরশৈ পশ্চিমপাড়া মাঠে চলছে ফসলী জমির মাটি লুটের উৎসব। কৃষি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্থানীয় রফিক কাজী দলবল নিয়ে ভেকু মেশিন বসিয়ে দিনে-রাতে ওই মাটি লুটের উৎসব চালালেও প্রশাসনিক ভাবে নেওয়া হচ্ছেনা কোন পদক্ষেপ। ফলে ফসলী মাঠে একাধিক বড় গর্তের সৃষ্টি হয়ে পাশ্ববর্তী শত কৃষকের ফসলী জমির দেবে যাওয়ার আশংকা দেখা দিয়েছে। সৃষ্ট ঘটনায় স্থানীয় মোঃ সেলিম হোসেন নামের এক প্রবাসী বাদী হয়ে রোববার (১৩ এপ্রিল) রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, শৈরশৈ পশ্চিমপাড়া গ্রামের শৈরশৈ বাজারের পশ্চিম পাশের মাঠ থেকে সম্প্রতি একই গ্রামের:
আরও পড়ুন
রামগঞ্জে তথ্য উপদেষ্টার পিতার উপর হামলা, যুবদল-স্বেচ্ছাসেবক দলের ২জন গ্রেপ্তার

রামগঞ্জে তথ্য উপদেষ্টার পিতার উপর হামলা, যুবদল-স্বেচ্ছাসেবক দলের ২জন গ্রেপ্তার

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৪নং ইছাপুর ইউনিয়নের নারায়নপুর এলাকায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের পিতা ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান বাচ্চু মোল্লার উপর হামলার ঘটনায় স্বেচ্ছাসেবকদলের এক নেতা ও যুব দলের একজন নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে ঢাকাস্থ গাজীপুর জেলার কালীগঞ্জ থানার পূর্বাচল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন— উপজেলার ৪নং ইছাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী সাগর হোসেন শুক্কুর (৩৪) এবং যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী আবদুল কাদের। সাগর হোসেন শুক্কুর ইছাপুর ইউনিয়নের সোন্দড়া গ্রামের একচেটিয়া বাড়ির আলী হোসেনের ছেলে,এবং আবদুল কাদের একই গ্রামের কাদের কন্ট্রাকটর বাড়ির আবদুল আউয়াল মমিনের ছেলে। জানা:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.