রামগঞ্জে জিয়া শপিং কমপ্লেক্সের অবৈধ স্থাপনা ভাংচুর করেছে ছাত্র-জনতা
আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ গ্রেটার নোয়াখালীর মধ্যে একমাত্র নান্দনিক স্থাপনা রামগঞ্জ জিয়া শপিং কমপ্লেক্সের নকশা বর্হিভূত স্থাপনা ভাংচুর করা হয়েছে। মার্কেটটির বৃহত্তর স্বার্থে বৃহস্পতিবার (৬ফেব্রুয়ারী) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার নেতৃত্বে ওই ভাংচুর চালানো হয়। জিয়া শপিং কমপ্লেক্সের সাধারন ব্যবসায়ীগণ জানান, বিগত জোট সরকারের আমলে তৎকালীন এলজিআরডি প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার ঐকান্তিক প্রচেষ্টায় ৩তলা বিশিষ্ট জিয়া শপিং কমপ্লেক্স নির্মিত হয়। পরবর্তীতে আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর রামগঞ্জের তৎকালীন ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান শুভ, সাবেক সভাপতি সৈকত মাহমুদ সামছু, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান সুমন ভূঁইয়া, জেলা যুবলীগ নেতা সায়েম হোসেনের নেতৃত্বে তৎসম জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান এবং জেলা নির্বাহীকে ম্যানেজ করে মার্কেটটির:
