রামগঞ্জে আ’লীগ নেতাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান মাসুদকে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে রামগঞ্জ থানা পুলিশ তাকে লক্ষ্মীপুর আদালতে নেন। আওয়ামীলীগ নেতা মাসুদ উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের ওহিদ ডাক্তারের বাড়ির মৃত বীর মুক্তিযোদ্ধা এম কম মাস্টার রফিকুল ইসলামের ছেলে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আওয়ামীলীগের নেতা রাকিবুল হাসান মাসুদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলা দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত এই আওয়ামী লীগ নেতা গত ০৫ আগস্টের আগে ও পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে গণঅশান্তি সৃষ্টির পাঁয়তারা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত সোমবার বিকেল ৪টায় ফতেহপুর বাজার থেকে গ্রেফতার করা হয়।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.