ইবতেদায়ি শিক্ষকদের যেসব দাবি মানছে শিক্ষা মন্ত্রণালয়

শেয়ার

টানা ১০ দিন ধরে করা স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের দাবি-দাওয়া অবশেষে মেনে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এ ক্ষেত্রে একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে তাদের।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব। তাদের মতে দেশের সব ইবতেদায়ি মাদরাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে।

শিক্ষকরা জানান, তাদের ন্যায্য দাবি পূরণ না হওয়ায় ১০ হাজার মাদরাসার ৫০ হাজার শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন।

এর আগে, রোববার (২৬ জানুয়ারি) একই দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনে যাত্রাপথে শাহবাগ থানার সামনে পুলিশি বাধার মুখে পড়েন ইবতেদায়ি শিক্ষকরা। একপর্যায়ে পুলিশ শিক্ষকদের ওপর জলকামান নিক্ষেপ করে এবং তাদের লাঠিপেটা করে। এতে এক নারীসহ ছয়জন আহত হন।

বিস্তারিত আসছে…

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.