আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
নুরুন নিসা ফাউন্ডেশনের উদ্যোগে লক্ষ্মীপুরের রামগঞ্জে ১১৭ দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, লবণ ও সাবান বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে মাদানীয়া কাসেমিয়া খানকাশরীফের রামগঞ্জ উপজেলা নোয়াগাঁও শাখায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ পরিবারের সদস্যদের হাতে ওই খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন ঢাকাস্থ নুরপুর দরবার শরীফের পীর ছাহেব কেবলা ও নুরুন নিসা ফাউন্ডেশনের সভাপতি হযরত মাওঃ মোহাম্মদ হুমায়ুন কবির খান ছাহেব হাফিজাহুল্লাহ।
নুরুন নিসা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাজী মোঃ জাহাঙ্গীর হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় এসময় স্থানীয় নুরুজ্জামান মাষ্টার, রামগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবু তাহের সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি বলেছেন, মানব সেবা পরম ধর্ম। এ কর্মের মাধ্যমে আল্লাহ্ ছোবাহানাহু তায়ালা খুশি হয়। এসময় তিনি আল্লাহ্র হক, পিতা-মাতার হক, আত্মীয় -স্বজনের হক, প্রতিবেশীর হক, দেশের হক নষ্ট না করার জন্য সকলের প্রতি আহবান জানান এবং নুরুন নিসা ফাউন্ডেশনের পক্ষ থেকে চলমান সহযোগিতা কার্যক্রম অব্যাহত রাখতে পারার জন্য সকলের প্রতি দোয়া প্রার্থনা করেণ।
