রামগঞ্জে জিয়া শপিং কমপ্লেক্সের অবৈধ স্থাপনা ভাংচুর করেছে ছাত্র-জনতা

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

গ্রেটার নোয়াখালীর মধ্যে একমাত্র নান্দনিক স্থাপনা রামগঞ্জ জিয়া শপিং কমপ্লেক্সের নকশা বর্হিভূত স্থাপনা ভাংচুর করা হয়েছে। মার্কেটটির বৃহত্তর স্বার্থে বৃহস্পতিবার (৬ফেব্রুয়ারী) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার নেতৃত্বে ওই ভাংচুর চালানো হয়।

জিয়া শপিং কমপ্লেক্সের সাধারন ব্যবসায়ীগণ জানান, বিগত জোট সরকারের আমলে তৎকালীন এলজিআরডি প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার ঐকান্তিক প্রচেষ্টায় ৩তলা বিশিষ্ট জিয়া শপিং কমপ্লেক্স নির্মিত হয়। পরবর্তীতে আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর রামগঞ্জের তৎকালীন ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান শুভ, সাবেক সভাপতি সৈকত মাহমুদ সামছু, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান সুমন ভূঁইয়া, জেলা যুবলীগ নেতা সায়েম হোসেনের নেতৃত্বে তৎসম জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান এবং জেলা নির্বাহীকে ম্যানেজ করে মার্কেটটির ১নং ও ২নং গেইটের পার্কিং স্পেস দখল করে নকশা বর্হিভূত ২০টি দোকান নির্মান করে তারা। এছাড়াও মার্কেটের তৃতীয় তলার অডিটোরিয়াম ভেঙ্গে চারতলা নির্মানের মাধ্যমে শতাধিক দোকান নির্মান করে প্রায় শতকোটি টাকা হাতিয়ে নেয়। এতে ওই শপিং কমপ্লেক্সটির নান্দনিকতা বিনষ্ট হওয়ার পাশাপাশি ঝুকিপূর্ণ হয়ে পড়ে মার্কেটটি। এনিয়ে ব্যবসায়ী মহল থেকে সাধারন জনগন কতৃক ওই অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়ে আসলেও সংশ্লিষ্ট জেলা পরিষদ কতৃপক্ষ বিষয়টি এড়িয়ে যায়। ফলে ক্ষুব্ধ ছাত্র-জনতা বৃহস্পতিবার বিকেলে ওই ভাংচুর চালায়।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.