লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের বিক্ষোভ
অধ্যক্ষ ও শিক্ষকের পদত্যাগ দাবি শিক্ষকদের অশ্লীল আচরণ, অনিয়মিত ক্লাস করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে বিক্ষোভ করেছে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (০৭ মার্চ) সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এসময় বিভিন্ন দাবী উল্লেখ করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। শিক্ষার্থীদের দাবী ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: জহিরুল ইসলাম যোগদানের পর থেকে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকরা বিভিন্ন অযুহাতে সাধারণ শিক্ষার্থীদের সাথে অশ্লীল আচরণ করেন। এ বিষয়ে বারবার জানানো হলেও অধ্যক্ষ কোন পদক্ষেপ নেননি। স্মারকলিপিতে আগামী (১৫ মার্চ) এর মধ্যে সমস্যার সমাধান না করলে কঠোর আন্দোলন হুশিয়ারি দেয় ফুঁসে উঠা শিক্ষার্থীরা। এর আগে:
