কমলনগর দুঃসাহসিক চুরি, সিসিটিভির ফুটেজে চোর সনাক্ত
কমলনগর, প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে দিনে-দুপুরে মুদি দোকানে দু:সাহসিক চুরির ঘটনা ঘটে। এতে দোকানে থাকা সিসিটিভির ফুটেজ দেখে প্রাথমিকভাবে চোরকে সনাক্ত করে জেলে প্রেরণ করে পুলিশ। গত শুক্রবার (১লা মার্চ) দুপুরে উপজেলার চর কালকিনির মতিরহাট বাজারে মাষ্টার স্টোর নামে মুদি দোকানের পিছনের দরজা ভেঙে নগদ টাকা ও মালামাল চুরি ঘটনা ঘটে।মাষ্টার স্টোর এর মালিক মো.নুর ছলেমান রিয়াদ জানান, গত শুক্রবার দোকান বন্ধ করে জুম্মার নামায আদায় করতে মসজিদে যান তিনি। দোকান খুলে দেখতে পান পিছনের দরজা খোলা এবং তালা ভাঙা। দোকানে থাকা সিসিটিভির ফুটেজ যাচাই করলে মুখে কাপড় বাঁধা অজ্ঞাত ব্যক্তিকে দোকানের ভিতরে প্রবেশ করতে দেখা যায়। দোকান ঘরের ক্যাশ:
