নরসিংদীরতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

নরসিংদীরতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি নরসিংদীর রায়পুরার হাইরমারায় বিদ্যুতের মিটার কেটে নেওয়ার জের ধরে বড় দুই ভাই মিলে উপর্যুপরি পিটিয়ে ছোট ভাইকে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (১০ইএপ্রিল) দিবাগত রাতে রায়পুরার হাইরমারা ইউনিয়নের দড়ি হাইরমারা গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। সোমবার (১১ইএপ্রিল) সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে নিহত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই যুবকের নাম মো. শফিকুল ইসলাম ওরফে শফিক (২৬)। তিনি রায়পুরার হাইরমারা ইউনিয়নের দড়ি হাইরমারা গ্রামের মৃত মোরশেদ মিয়ার ছেলে। অভিযুক্ত দুই ভাই হলেন, মাসুম মিয়া ও মোতালেব মিয়া। পুলিশ ও স্থানীয়রা জানান, জমিজমা নিয়ে তিন ভাইয়ের মধ্যে সম্পর্ক খারাপ ছিল। সম্প্রতি শফিকুল পল্লীবিদ্যুৎ কার্যালয়ে গিয়ে তাদের:
আরও পড়ুন
নরসিংদী ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

নরসিংদী ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি নরসিংদী ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সময়ে উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে এই নির্বাচন সম্পন্ন হয়েছে। ২০২২-২০২৩ ইং বছরের জন্য অনুষ্ঠিত এ নির্বাচনে ইরান-নূরুল পরিষদ-এর পূর্ণ প্যানেল নির্বাচিত হয়। মোট ভোটার ছিল ২২৮। এর মধ্যে কাস্ট হয় ১৭৯ ভোট। বিভিন্ন পদে ২৪টি ভোট বাতিল হয়। নির্বাচনী ফলাফলে পদাধিকার বলে সভাপতি নির্বাচিত হন নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান এবং পদাধিকার বলে ২জন সহ-সভাপতি নির্বাচিত হন যথাক্রমে নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম ও সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূরুল ইসলাম । বিভিন্ন:
আরও পড়ুন
নরসিংদীর রায়পুরাতে আব্দুল হাকিমের এ এস পি হওয়ার মিথ্যা গল্প

নরসিংদীর রায়পুরাতে আব্দুল হাকিমের এ এস পি হওয়ার মিথ্যা গল্প

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি পুলিশ কনস্টেবল পদে চাকরিতে থাকা অবস্থায় ৪০তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে পুলিশ ক্যাডারে (এএসপি) সুপারিশপ্রাপ্ত হয়েছেন দাবি করা কনস্টেবল হাকিমকে খুঁজছে পুলিশ। পুলিশ সদরদপ্তরের একটি সূত্র এ তথ্য জানিয়েছেন। সূত্র জানায়, আবদুল হাকিমের বিষয়ে কোনো তথ্য তাদের কাছে নেই। তিনি বর্তমানে পুলিশের কোন ইউনিটে কর্মরত, তা–ও নিশ্চিত হওয়া যায়নি। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে পেলে সব জেনে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আবদুল হাকিম নামের এক পুলিশ সদস্য ৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের পর কনস্টেবল থেকে পুলিশের এএসপি (সহকারী পুলিশ সুপার) হয়েছেন বলে দেশের প্রথম শ্রেণির গণমাধ্যমে খবর প্রকাশিত হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে:
আরও পড়ুন
নরসিংদীতে রক্ত কণিকা স্বেচ্ছায় রক্তদান সংগঠনের উদ্যোগে ইফতার বিতরণ

নরসিংদীতে রক্ত কণিকা স্বেচ্ছায় রক্তদান সংগঠনের উদ্যোগে ইফতার বিতরণ

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি নরসিংদীর বেলাবতে রক্ত কণিকা স্বেচ্ছায় রক্তদান সংগঠনের উদ্যোগে শাহ ইরানি ক্বেরাতুল কোরআন মাদ্রাসা ও এতিমখানায় ৭০ জন এতিমদের ইফতার করানো হয়। বৃহস্পতিবার (৭ই এপ্রিল) নরসিংদী জেলার বেলাব উপজেলার শাহ ইরানি ক্বেরাতুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার এতিমদের মাঝে এ ইফতারের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রক্ত কণিকা স্বেচ্ছায় রক্তদান সংগঠনের উপদেষ্টা বেলাব উপজেলা নির্বাচন অফিসার শেখ মোহাম্মদ আদিল, পাটুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইফরানুল হক ভূইয়া জামান, রক্ত কণিকা সংগঠনের সভাপতি আবদূর রহমান বাংলা, সাধারণ সম্পাদক সানজিদুল ইসলাম রাজিব, যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার আহমেদ, রিফাত,রাসেল, আর এস রুহন ও এডমিন প‍্যানেলের অন্যান্য সদস্য বৃন্দ।:
আরও পড়ুন
নরসিংদীর শিবপুর মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড, আগুনে পুড়ে ছাই চার দোকান

নরসিংদীর শিবপুর মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড, আগুনে পুড়ে ছাই চার দোকান

মোঃ মোবারক হোসেন নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে মাকের্টের চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৫ মার্চ) গভীর রাতে নরসিংদী জেলার শিবপুর উপজেলার বানিয়াদী এলাকার ভূইয়া মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর ভোরে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বুধবার রাত ৩ টায় ভূইয়া মার্কেটের দুলাল মিয়ার লেপ-তোষকের দোকানে আগুন দেখতে পায় মাকের্টের পাহাড়াদাররা। পরে তা দ্রুতই পাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে শিবপুর ও মনোহরদী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে:
আরও পড়ুন
নরসিংদীতে ক্রমেই বাড়ছে ডায়রিয়ায় আক্রান্ত রোগী

নরসিংদীতে ক্রমেই বাড়ছে ডায়রিয়ায় আক্রান্ত রোগী

মোঃ মোবারক হোসেন, প্রতিনিধি নরসিংদী নরসিংদীতে অব্যাহতভাবে বেড়ে চলেছে ডায়রিয়ার প্রকোপ। গত তিন সপ্তাহে আক্রান্তের হার বিগত যেকোন সময়ের চেয়ে অনেক বেশি দেখা গেছে। মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে চতুর্থ সপ্তাহ পর্যন্ত সময়ের মধ্যে জেলার সবকটি সরকারী হাসপাতালে ডায়রিয়ার চিকিৎসা নিয়েছেন ৩ হাজারেরও বেশি মানুষ। এছাড়াও এই সময়ের মধ্যে জেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক শিশুসহ তিনজন। একসঙ্গে এত রোগীকে চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে জেলার স্বাস্থ্য বিভাগকে। সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের অধিকাংশকেই চিকিৎসা দেওয়া হয়েছে ১০০ শয্যা বিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতাল ও নরসিংদী সদর হাসপাতালে। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসা নিতে আসা রোগীর:
আরও পড়ুন
ডাকাতির মামলার খরচ চালাতে বারবার ডাকাতি

ডাকাতির মামলার খরচ চালাতে বারবার ডাকাতি

মোঃ মোবারক হোসেন, প্রতিনিধি নরসিংদী ডাকাতি করতে গিয়ে গ্রেপ্তার হয়ে যেতে হয় জেলে। তারপর মোটা অংকের টাকা খরচ করে নিতে হয় মামলার জামিন। সেই টাকা উসুল করতে আবারও সদস্য যোগাড় করে শুরু করে ডাকাতি। এমন তথ্য দিয়েছে বিভিন্ন থানায় ডাকাতি ও হত্যাসহ ৯টি মামলার আসামী ইয়াকুব। সোমবার (৪ ঠা এপ্রিল) ভোরে নরসিংদী শহরের আরশীনগর রেল ক্রসিংয়ে ডাকাতির প্রস্তুতির সময় তাকে সহযোগীসহ গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, নরসিংদীর পলাশ উপজেলার রামপুর এলাকার মৃত মোতালিব মিয়ার ছেলে ইয়াকুব (৩৫), চাদঁপুর জেলার ফরিদগঞ্জ থানার উত্তর হাসা এলাকার হেদু মিয়ার ছেলে শাহজাহান (৩২), ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার রুহিপাগারিয়া এলাকার শাহিন মিয়ার ছেলে সোহাগ:
আরও পড়ুন
নরসিংদীতে সোনার বাংলা সমবায় কটন মিলস লিঃ ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ও বিশেষ সাধারণ সভা

নরসিংদীতে সোনার বাংলা সমবায় কটন মিলস লিঃ ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ও বিশেষ সাধারণ সভা

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি নরসিংদীর মাধবদীতে সোনার বাংলা সমবায় কটন মিলস লিঃ এর ব্যবস্থাপনা কমিটির ত্রিবার্ষিক নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৩রা এপ্রিল) নরসিংদীর মাধবদীতে সোনার বাংলা কটন মিলস লিঃ এর প্রধান কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। সোনার বাংলা কটন মিলস লিঃ এর অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও নরসিংদী আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইন্সটিটিউট এর অধ্যক্ষ-উপ নিবন্ধক মোঃ আশরাফুল ইসলাম এর সঞ্চালনায় নির্বাচন ও বিশেষ সাধারণ সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিটির সভাপতি ও ঢাকা বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মোঃ রিয়াজুল কবীর। তিনি তার বক্তব্য বলেন,আজকে বিশেষ সাধারণ সভার আয়োজন করা হয়েছে নির্বাচনী ফলাফল ঘোষণা করার:
আরও পড়ুন
নরসিংদীতে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

নরসিংদীতে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি পবিত্র মাহে রমজান উপলক্ষে নরসিংদীতে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার (২রা এপ্রিল) দুপুর ২টায় নরসিংদী শহরের ব্রাক্ষন্দী এলাকায় সামাজিক সংগঠন আলোকিত নরসিংদীর উদ্যোগে অর্ধশতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড.মশিউর রহমান মৃধা, নরসিংদী ডায়াবেটিকস হাসপাতালের পরিচালক রাসেল বিন হাসনাত, দৈনিক খোঁজ খবর পত্রিকার সম্পাদক মনজিলে মিল্লাত,আবেদ টেক্সটাইল এর পরিচালক মাহবুবুর রহমান মনির, ঠিকাদার কাইয়ুম মিয়া ও আলোকিত নরসিংদীর সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল প্রমুখ। নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড.মশিউর রহমান:
আরও পড়ুন
নরসিংদী ভেলানগর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি আব্দুল আউয়াল,সম্পাদক রায়হান

নরসিংদী ভেলানগর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি আব্দুল আউয়াল,সম্পাদক রায়হান

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি নরসিংদী পৌর শহরের ভেলানগর বাজার বণিক সমিতির নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১লা এপ্রিল) সকাল ৮টা থেকে শুরু হয়ে একটানা বিকাল ৪টা পর্যন্ত চলে এ ভোট গ্রহন। দীর্ঘ আড়াই ঘন্টা ভোট গণনা শেষে ৩ বছর মেয়াদী বণিক সমিতির এই নির্বাচনে সভাপতি পদে আব্দুল আউয়াল ৩০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ কামাল হোসেন পেয়েছেন ২৩৩ ভোট। সাধারণ সম্পাদক পদে ৩৪৫ ভোট পেয়ে রায়হান আহম্মেদ বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইফুল ইসলাম জসি পেয়েছেন ১২২ ভোট। এছাড়া সহ-সভাপতি পদে ইউসুফ হাসান ২৮৭ ভোট, সহসাধারণ সম্পাদক পদে মোঃ ফারুক ভূইয়া ২৮৮ ভোট,:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.