নরসিংদীরতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

শেয়ার

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরার হাইরমারায় বিদ্যুতের মিটার কেটে নেওয়ার জের ধরে বড় দুই ভাই মিলে উপর্যুপরি পিটিয়ে ছোট ভাইকে হত্যার ঘটনা ঘটেছে।

রোববার (১০ইএপ্রিল) দিবাগত রাতে রায়পুরার হাইরমারা ইউনিয়নের দড়ি হাইরমারা গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। সোমবার (১১ইএপ্রিল) সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে নিহত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই যুবকের নাম মো. শফিকুল ইসলাম ওরফে শফিক (২৬)।

তিনি রায়পুরার হাইরমারা ইউনিয়নের দড়ি হাইরমারা গ্রামের মৃত মোরশেদ মিয়ার ছেলে। অভিযুক্ত দুই ভাই হলেন, মাসুম মিয়া ও মোতালেব মিয়া।
পুলিশ ও স্থানীয়রা জানান, জমিজমা নিয়ে তিন ভাইয়ের মধ্যে সম্পর্ক খারাপ ছিল। সম্প্রতি শফিকুল পল্লীবিদ্যুৎ কার্যালয়ে গিয়ে তাদের বাড়ির বিদ্যুতের মিটার কেটে নেওয়ার আবেদন করেন। রোববার দুপুরে পল্লীবিদ্যুতের লোকজন এসে বাড়িটির মিটার কেটে নিয়ে যায়।

এ সময় অবৈধভাবে ব্যবহার করা মাসুম ও মোতালেবের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেন তারা। এ নিয়ে গত রাতে তিন ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মাসুম ও মোতালেব ছোট ভাই শফিকুলকে উপর্যুপরি পেটান। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হলে ওই দুই ভাই পালিয়ে যান। খবর পেয়ে সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

রায়পুরা থানার এস আই পিংকি পল্লী নিউজকে জানান, এঘটনায় নিহত শফিকুল ইসলাম ওরফে শফিকের মা আয়েশা বেগম (৫৮) বাদী হয়ে নিহতের বড় দুই ভাই মোতালিব মিয়া ও মাসুম মিয়া সহ অজ্ঞাত আরো দুই জনের নামে রায়পুরা থানায় মামলা দায়ের করেছেন। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে বলে তিনি জানান।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.