লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ ওসি রামগঞ্জ থানার এমদাদুল হক

শেয়ার

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

আইন শৃংখলা, ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধারসহ সামগ্রিক কাজের মূল্যায়নে লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ হলেন রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক৷

আজ সোমবার( ১১ এপ্রিল) জেলা পুলিশ সুপার কার্যালয়ে “পুলিশের মাসিক কল্যান সভায় পুলিশ সুপার ড. এইচ এম কারুজ্জামান পিপিএম তাঁকে শ্রেষ্ঠত্বের সনদ ও ক্রেষ্ট প্রদান করেন৷

অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক রামগঞ্জ থানা যোগদান করা পর থেকে তাঁর নিরলস প্রচেষ্টায় চুরি ডাকাতিসহ আইন শৃংখলায় ব্যাপক উন্নয়ন হয়৷ এ ছাড়া মাদক নিয়ন্ত্রনে রামগঞ্জবাসী কাছে ব্যাপক সুখ্যাতি অর্জন করেন৷

তাঁর শ্রেষ্ঠত্বে সাধারন মানুষ খুশী হয় এবং তাঁর উত্তরোত্তর সফলতা কামনা করেন৷

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.