রামগঞ্জে শিবিরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে গোশত বিতরণ

রামগঞ্জে শিবিরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে গোশত বিতরণ

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় ছাত্রশিবিরের উদ্যোগে দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীর মাঝে ঈদুল আযহা উপলক্ষে গরুর গোশত উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। শুক্রবার (৬ জুন) সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি আব্দুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা অফিস সম্পাদক পারভেজ হোসাইন, জেলা প্রকাশনা সম্পাদক মইনুল ইসলাম এবং রামগঞ্জ পৌর শিবির সভাপতি রাকিব হোসাইনের নেতৃত্বে পরিচালিত এ উদ্যোগে উপজেলাব্যাপী দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীর মাঝে ঈদুল আজহার আনন্দ পৌঁছে দিতে বাড়ি বাড়ি গিয় গোশতের এই উপহার বিতরণ করা হয়। শিবির নেতৃবৃন্দ জানান, দেশের ভবিষ্যৎ নির্মাতা মেধাবী ছাত্রদের পাশে দাঁড়ানো ও ঈদের আনন্দে:
আরও পড়ুন
রামগঞ্জে সরকারি খালের অবৈধ বাঁধ অপসারণে অভিযান

রামগঞ্জে সরকারি খালের অবৈধ বাঁধ অপসারণে অভিযান

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ বর্ষা মৌসুমে জলবদ্ধতা নিরসন কল্পে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি খালে অবৈধভাবে নির্মিত বাঁধ অপসারণে অভিযান পরিচালিত হয়েছে। রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস এম রবিন শীষের নির্দেশনায় এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবব্রত দাসের নেতৃত্বে মঙ্গলবার দিনব্যাপী উপজেলার ভাদুর ইউনিয়নের সিরন্দী এবং সমেষপুর গ্রামের পরিচালিত ওই অভিযানে ৫টি বাঁধ অপসারণের মাধ্যমে অত্র অঞ্চলে মৌসুমী পানির চলাচল স্বাভাবিক করা হয়। মানবসৃষ্ট এমন প্রতিবন্ধতা নিরসনে প্রশাসন কতৃক পরিচালিত এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা। এসময় উপস্থিত ছিলেন ভাদুর ইউনিয়ন পরিষদের প্রশাসক কমল কুমার, প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাবলু, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ সোহেল হোসেন, উপজেলা বিএনপি নেতা রেজাউল:
আরও পড়ুন
লক্ষ্মীপুর পলিটেকনিক ছাত্রলীগ সভাপতি গ্রেফতার 

লক্ষ্মীপুর পলিটেকনিক ছাত্রলীগ সভাপতি গ্রেফতার 

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ  লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি আরমান হোসেন ভুঁইয়াকে আটক করেছে রায়পুর থানা পুলিশ। রবিবার ( ১ জুন) রাত সাড়ে ৮ টার দিকে রায়পুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আরমান হোসেন ভুঁইয়া লক্ষ্মীপুর পৌরসভা ১২ নং ওয়ার্ডের ভুঁইয়া বাড়ির বাসিন্দা। জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে লক্ষ্মীপুরে ঝুমুরে শিক্ষার্থীদের উপর স্বসস্ত্র হামলা চালায় লক্ষ্মীপুর পলিটেকনিক ছাত্রলীগের সভাপতি আরমান এবং তার সঙ্গীরা। এর আগে পলিটেকনিকের কোনো শিক্ষার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত থাকলে হুমকিও প্রদান করে। তাছাড়া, গত ২২ সালের ২৩ অক্টোবর কমিটি পাওয়ার পর থেকেই পলিটেকনিক ইনস্টিটিউটে বিভিন্ন সময় বিভিন্ন কারনে ছাত্রদের মারধর:
আরও পড়ুন
রায়পুরে নদীগর্ভে ডুবে যাচ্ছে আলতাফ মাস্টার ঘাট

রায়পুরে নদীগর্ভে ডুবে যাচ্ছে আলতাফ মাস্টার ঘাট

প্রদীপ কুমার রায়: একসময় বিকেল নামলেই মানুষের ভিড়ে মুখর হয়ে উঠত ঘাটের পাড়। নদীর হাওয়ায় জেগে উঠত প্রাণ, ভেসে আসত স্থানীয়দের হাসির শব্দ। এখন সেখানে শূন্যতা, আতঙ্ক আর নদীভাঙনের ক্রমশ গিলে ফেলা স্মৃতি। লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেঘনার কোল ঘেঁষা গড়ে ওঠা আলতাফ মাস্টার ঘাট ছিল উপজেলার একমাত্র গড়ে ওঠা পর্যটন কেন্দ্র। প্রাকৃতিক সৌন্দর্য, নদীর নৈসর্গিক টান আর স্থানীয় আলতাফ মাস্টারের উদ্যোগে গড়ে ওঠা এই স্থানটি এখন ভাঙনের মুখে। আলতাফ মাস্টার ঘাটের পশ্চিম অংশ থেকে শুরু হয়েছে মাটি সরে যাওয়া। প্রথমে বাঁধের মাটি ভাঙে, তারপর সিঁড়ি, এখন পুরো ঘাট এলাকা হুমকির মুখে। স্থানীয়রা বলছেন, এটা:
আরও পড়ুন
রামগঞ্জে মসজিদে রাজনীতির টিকেট বিক্রি নিষিদ্ধ রাখার আহ্বান শাহাদাত হোসেন সেলিমের

রামগঞ্জে মসজিদে রাজনীতির টিকেট বিক্রি নিষিদ্ধ রাখার আহ্বান শাহাদাত হোসেন সেলিমের

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ মে) বিকেলে রামগঞ্জ জিয়া অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ১২ দলীয় জোটের মুখপাত্র, এলডিপি নেতা ও ২০১৮ সালের ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহাদাত হোসেন সেলিম বলেন, “মসজিদে ও জানাজা নামাজের স্থানে কেউ যাতে টিকিট বিক্রি কিংবা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে না করে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা, ধর্ম পালনের পবিত্র স্থান। এখানে যেন কেউ রাজনীতি করতে না পারে। এসময় তিনি:
আরও পড়ুন
রায়পুরে জলাবদ্ধতায় বিপর্যস্ত জনজীবন

রায়পুরে জলাবদ্ধতায় বিপর্যস্ত জনজীবন

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে ভয়াবহ জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। রাস্তাঘাট, বাজার, বাসাবাড়ি এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানেও ঢুকছে পানির স্রোত। স্বাস্থ্যঝুঁকি তো আছেই, সঙ্গে বেড়েছে চলাচলের ভোগান্তি। স্থানীয়দের অভিযোগ—দীর্ঘদিনের নিষ্কাশন ব্যবস্থার অব্যবস্থাপনা, দখল ও ড্রেনেজ সংকটই এই দুরবস্থার মূল কারণ। রায়পুর পৌরসভার ১, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে ঘুরে দেখা গেছে, অলিগলি তো বটেই, মূল সড়কও হাঁটুসমান পানিতে তলিয়ে আছে। স্কুলগামী শিশুদের কাঁধে ব্যাগ নয়, বরং একজোড়া স্যান্ডেল আর ভেজা পোশাক এখন নিয়মিত চিত্র। শহরের বণিকপাড়া এলাকার বাসিন্দা মুদি দোকানি রাজিব বনিক বলেন, বৃষ্টি একটু হলেই দোকানের সামনে পানি জমে যায়। গ্রাহক:
আরও পড়ুন
রামগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রামগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা - গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে রামগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলা দুর্নীতি দমন কমিশন এবং রামগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের হাজী মোঃ জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী অডিটোরিয়ামে ওই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুর্নীতি প্রতিরোধ কমিটি রামগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক এম এ রহিমের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রবিন শীষ। দুর্নীতি দমন কমিশন চাঁদপুর জেলা শাখার সহকারী পরিচালক মোহাম্মদ আজগর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় রামগঞ্জ উচ্চ বিদ্যালয়, রামগঞ্জ পাইলট:
আরও পড়ুন
রামগঞ্জে জুলাই বিপ্লবে শহীদদের স্মৃতি সংরক্ষণে আর্থিক অনুদান প্রদান

রামগঞ্জে জুলাই বিপ্লবে শহীদদের স্মৃতি সংরক্ষণে আর্থিক অনুদান প্রদান

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ জুলাই বিপ্লবে লক্ষ্মীপুরের রামগঞ্জের ৬ শহীদদের স্মৃতি সংরক্ষণে ১লাখ টাকা হারে অনুদান প্রদান করা হয়েছে। রামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৭মে) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহীদ পরিবারের সদস্যদের হাতে ওই আর্থিক অনুদান তুলে দিয়েছেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এসএম রবির শীষের ব্যবস্থাপনায় এসময় প্রধান অতিথি রামগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা সামগ্রী, শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী সহ উপজেলা সমাজ সেবা অফিসের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার এবং পৌরসভার ব্যবস্থাপনায় সেলাই প্রশিক্ষানার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরন করেণ। এরপূর্বে প্রধান অতিথি উপজেলাস্থ পানপাড়া:
আরও পড়ুন
রায়পুরে বনিক সমিতির নির্বাচনে সাইফুল ইসলামসহ ৫৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা 

রায়পুরে বনিক সমিতির নির্বাচনে সাইফুল ইসলামসহ ৫৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা 

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার পর রায়পুর বাজার বণিক সমিতি নির্বাচন-২০২৫ আয়োজনের মধ্য দিয়ে বাজারজুড়ে ফিরে এসেছে নতুন প্রাণচাঞ্চল্য। সোমবার (২৬ মে) বিকেল পর্যন্ত রিটার্নিং অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাজেদুল ইসলামের কাছে ১৬ পদে ৫৬ প্রার্থী আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন । ঘোষিত তফসিল অনুযায়ী ভোটগ্রহণ হবে আগামী ২৮ জুন শনিবার। রিটার্নিং অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাজেদুল ইসলাম জানান, বণিক সমিতির সভাপতি পদে ৪জন, সিনিয়র সহ-সভাপতি পদে ৫ জন, সহ-সভাপতি পদে ৫ জন, সাধারণ সম্পাদক পদে ৫ জন, সহসাধারণ সম্পাদক পদে ৩জন, সাংগঠনিক সম্পাদক পদে ৩জন, দপ্তর সম্পাদক পদে ৩জন, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে:
আরও পড়ুন
রামগঞ্জে স্বেচ্ছাসেবকদল নেতার নেতৃত্বে বিএনপি নেতার স্ত্রীর নাক কর্তন

রামগঞ্জে স্বেচ্ছাসেবকদল নেতার নেতৃত্বে বিএনপি নেতার স্ত্রীর নাক কর্তন

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ দাবিকৃত এক লাক টাকা চাঁদা না দেওয়ায় লক্ষ্মীপুরের রামগঞ্জে ফরিদ হোসেন বাবু নামের এক স্বেচ্ছাসেবকদল নেতার নেতৃত্বে আঃ রব নামের এক বিএনপি নেতার স্ত্রী খুকি বেগমের নাক কর্তন করা হয়েছে। লোমহর্ষক ঘটনাটি ঘটেছে রামগঞ্জ পৌরসভার কলচমা ওয়ার্ডের আবদুল আজিদ মুন্সী বাড়িতে। মুমুর্ষ অবস্থায় খুকি বেগম রামগঞ্জ সরকারি হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সৃষ্ট ঘটনায় বিএনপি নেতা খুকি বেগমের স্বামী আঃ রব বাদী হয়ে তিনজনকে আসামী করে সোমবার (২৬মে) রামগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ রাজু হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেছে। মামলার বাদী কলচমা ওয়ার্ড বিএনপির সাবেক সাধারন সম্পাদক আঃ রব জানান, গত:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.