রামগঞ্জে ৩দিন ব্যাপী ভূমি মেলা উদ্বোধন
আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি - নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগঞ্জে ৩দিন ব্যাপী ভূমি মেলা ২৫ উদ্বোধন করা হয়েছে। উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় রোববার সকাল ১১টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রামগঞ্জ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে ওই মেলার উদ্বোধন করেছেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস এম রবিন শীষ। উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবব্রত দাসের সভাপতিত্বে পরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি নিজের জমি সুরক্ষার জন্য সময়মত কর প্রদান করে সরকারকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান:
