রামগঞ্জে সরকারি খালের অবৈধ বাঁধ অপসারণে অভিযান

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

বর্ষা মৌসুমে জলবদ্ধতা নিরসন কল্পে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি খালে অবৈধভাবে নির্মিত বাঁধ অপসারণে অভিযান পরিচালিত হয়েছে। রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস এম রবিন শীষের নির্দেশনায় এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবব্রত দাসের নেতৃত্বে মঙ্গলবার দিনব্যাপী উপজেলার ভাদুর ইউনিয়নের সিরন্দী এবং সমেষপুর গ্রামের পরিচালিত ওই অভিযানে ৫টি বাঁধ অপসারণের মাধ্যমে অত্র অঞ্চলে মৌসুমী পানির চলাচল স্বাভাবিক করা হয়।

মানবসৃষ্ট এমন প্রতিবন্ধতা নিরসনে প্রশাসন কতৃক পরিচালিত এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা। এসময় উপস্থিত ছিলেন ভাদুর ইউনিয়ন পরিষদের প্রশাসক কমল কুমার, প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাবলু, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ সোহেল হোসেন, উপজেলা বিএনপি নেতা রেজাউল করিম ডিহিদার, উপজেলা ছাত্রদল নেতা মোঃ রাজু হোসেন, সাবেক ছাত্রদল নেতা বাবলু হোসেন জীবন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল সভাপতি শেখ ফরিদ সহ অনেকে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.