কমলনগরে ল্যাব মালিকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের কমলনগরে ল্যাব মালিকের বিরুদ্ধে কর্মচারি (পরিছন্ন কর্মী) যৌন হয়রানির লিখিত অভিযোগ পাওয়া গেছে। উপজেলার হাজির হাট বাজারে মেঘনা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. মামুনের বিরুদ্ধে ভুক্তভোগী নারীর পক্ষে অভিযোগটি পাওয়া যায়। ভুক্তভোগীর মা লিখিত অভিযোগে বলেন, তার মেয়ে দীর্ঘদিন হাজিরহাট বাজারে মেঘনা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে পরিচন্ন কর্মী হিসেবে কর্মরত ছিলেন। প্রায় সময় অভিযুক্ত মামুন তাকে মোটা অংকের অর্থের বিনিময়ে অনৈতিক, অসভ্য ইঙ্গিত করতেন। বিষয়গুলো অন্য মালিকদের জানানো হলে তারা আর এমন হবে মর্মে সিদ্ধান্ত দেয়। কিন্তু কিছুদিন পরে পূর্নরায় অভিযুক্ত মামুন এক্স-রে রুমে তার মেয়েকে পিছন থেকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করেন। পরে সে চিৎকার:
