ভয়াবহ সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৩ সদস্যসহ নিহত-৬
মোঃ হাসিবুজ্জামান টিপু, খুলনা জেলা প্রতিনিধি: খুলনা জেলা ডুমুুরিয়া উপজেলার আঙ্গারদহ নামক স্থানে ভয়াবহ সড়ক দূর্ঘটনায় একই পরিবারর ৩ জনসহ ৬ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন ৩ জন। ঘাতক ট্রাককে আটক করেছে পুলিশ। প্রায় ১ ঘন্টা খুলনা-সাতক্ষীরা মহাসড়ক যানচলাচল বন্ধ ছিলো। হাসপাতালে চলছে নিহত স্বজনদের আহাজারী। হাসপাতাল ও পুলিশ সুত্রে জানা যায়, ডুমুরিয়ার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঙ্গারদহ নামক স্থানে শনিবার দুপুর ৩ টার দিকে মাটিবাহী ডাম্পার ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ইজিবাইক চালক ডুমুরিয়া উপজলার জিয়ালতলা গ্রামের বিশ্বজিত বিশ্বাস(৩৫), তার শাশুড়ি বিলপাবলা গ্রামের মৃত অনিমেশ ঢালীর স্ত্রী অমরী ঢালী (৫৫), বিশ্বজিত বিশ্বাসের শ্যালক অপু ঢালীর স্ত্রী:
