শীর্ষ নিউজ

বিমানবন্দরে লাগেজ চুরি ঠেকাতে কেন ব্যবস্থা নয়: হাইকোর্ট

বিমানবন্দরে লাগেজ চুরি ঠেকাতে কেন ব্যবস্থা নয়: হাইকোর্ট

বিমানবন্দরে লাগেজ চুরি ঠেকাতে তদন্ত কমিটি গঠন করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার এ বিষয়ে এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন। সম্প্রতি রিটটি দায়ের করেন সুপ্রিমকোর্টের আইনজীবী আল মামুন রাসেল। রিট আবেদনে বিমানবন্দরে প্রবাসী ও আগমনী ব্যক্তিদের লাগেজ চুরি, হারানো, ড্যামেজ হওয়ার ঘটনাগুলো পুনরাবৃত্তি কেন হচ্ছে তা তদন্ত করার জন্য একটি বিশেষ স্বাধীন কমিটি গঠন চাওয়া হয়েছে। এ ছাড়াও যাত্রীদের লাগেজের সেফটি এবং সিকিউরিটি নিশ্চিত করার জন্য জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক এভিয়েশন স্ট্যান্ডার্ড অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করার আর্জি জানানো হয়েছে।
আরও পড়ুন
টানা ৮ দিন বৃষ্টির আভাস

টানা ৮ দিন বৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে টানা আট দিন বৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দুই দিন তাপমাত্রা বাড়তে পারে বলেও সংস্থাটি জানিয়েছে। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় যশোর ও কুষ্টিয়া জেলাসহ রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যত্র:
আরও পড়ুন
কোস্টগার্ডকে আধুনিক করতে উদ্যোগ নিয়েছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

কোস্টগার্ডকে আধুনিক করতে উদ্যোগ নিয়েছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কোস্টগার্ডকে আধুনিক করতে সব ব্যবস্থা নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে হেলিকপ্টার বোর্ড সংযুক্তির মাধ্যমে আরও আধুনিকায়নের কাজ চলছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ‌ কোস্টগার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা জানান। জাহাঙ্গীর আলম বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। সেই ধারাবাহিকতায় কোস্টগার্ড সদস্যরাও কাজ করে যাচ্ছে। সমুদ্রসীমা সুরক্ষিত রাখতে কোস্টগার্ড সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, কোস্টগার্ড নিয়মিত টহল দিয়ে সীমান্ত পাহারা দিচ্ছে। সাগর ও নদীতে মৎস্যজীবীদের নিরাপত্তায় সফলভাবে কাজ করে যাচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আন্দোলন পরবর্তী সময়ে কোস্টগার্ড সদস্যরা আইনশৃঙ্খলা:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি অনুমোদন

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি অনুমোদন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। কমিটিতে লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থী আরমান হোসেনকে আহ্বায়ক ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. শাহেদুর রহমান রাফিকে সদস্য সচিব নির্বাচিত করে আগামী ৬ মাসের জন্য ২৩৬ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এ ছাড়া মুখ্য সংগঠক পদে রোকেয়া এন ইসলাম কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম মুরাদ, মুখপাত্র রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী মো. বায়েজিদ হোসাইনকে নির্বাচিত করে। কমিটির আহ্বায়ক আরমান হোসেন জানান, ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্রব্যবস্থা এবং বৈষম্যহীন সমাজব্যবস্থা গড়তে:
আরও পড়ুন
একাদশের শিক্ষার্থীদের বিষয়-গ্রুপ পরিবর্তনের সুযোগ, ফি নির্ধারণ

একাদশের শিক্ষার্থীদের বিষয়-গ্রুপ পরিবর্তনের সুযোগ, ফি নির্ধারণ

একাদশ শ্রেণির ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের বিষয় ও গ্রুপ পরিবর্তন এবং ভর্তি বাতিলের সুযোগ দেওয়া হয়েছে। নতুনভাবে এ কার্যক্রম শুরু ২০ ফেব্রুয়ারি, চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত। এ কার্যক্রমে বিষয়, গ্রুপ, ছবি, ভর্তি বাতিল এবং বিটিসি ও অনলাইন টিসি কার্যক্রমের ফি–সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড থেকে নির্ধারণ করা হয়েছে। তবে ছবি পরিবর্তন ও চতুর্থ বিষয় বাতিলের জন্য কোনো ফি লাগবে না। ঢাকা মাধ্যমিক এ উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ–সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ–সংক্রান্ত নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের অধীন থাকা সব শিক্ষাপ্রতিষ্ঠানকে পাঠানো হয়েছে। শিক্ষার্থীদের প্রতি বিষয় পরিবর্তনের ফি ধরা হয়েছে ২০০ টাকা, গ্রুপ পরিবর্তন ৮০০ টাকা, ভর্তি বাতিল ৬০০ টাকা, অনলাইন টিসি:
আরও পড়ুন
বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির জার্সি উন্মোচন

বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির জার্সি উন্মোচন

চ্যাম্পিয়নস ট্রফির বাকি মাত্র তিনদিন। চলতি মাসের ১৯ তারিখ থেকে পর্দা উঠবে চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়নশিপখ্যাত এই টুর্নামেন্টের। মেগা টুর্নামেন্টকে সামনে রেখে রোববার (১৬ ফেব্রুয়ারি) নতুন জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত একটি ভিডিওতে চ্যাম্পিয়নস ট্রফির জার্সি উন্মোচন করা হয়েছে। এই জার্সিতে বাংলাদেশের পতাকার মূল থিম লাল-সবুজের ওপর সোনালি রঙে বাঘের অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে। জার্সি উন্মোচনের এই ভিডিওতে দেখা গেছে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, পেসার নাহিদ রানা, তাসকিন আহমেদ, লেগ স্পিনার রিশাদ হোসেনসহ স্কোয়াডে থাকা ১৫ ক্রিকেটারকেই। আগামী ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করবে বাংলাদেশ। এরপর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড:
আরও পড়ুন
ইসরায়েলিদের পরানো ‘অপমানজনক’ পোশাক পোড়াল ফিলিস্তিনিরা

ইসরায়েলিদের পরানো ‘অপমানজনক’ পোশাক পোড়াল ফিলিস্তিনিরা

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের জোরপূর্বক এমন টি-শার্ট পরিয়ে পাঠানো হয়েছে, যাতে অপমানজনক বার্তা ও চিহ্ন ছিল। টি-শার্টের পেছনের দিকে আরবিতে লেখা ছিল ‘আমরা ভুলব না, ক্ষমাও করব না’। এ ছাড়া অঙ্কিত ছিল ইসরায়েলের পতাকার মাঝের স্টার অব ডেভিড লোগোটি। এ ঘটনা ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে এবং একে ‘বর্ণবাদী অপরাধ’ বলে নিন্দা জানানো হচ্ছে ফিলিস্তিনসহ বিশ্বজুড়ে। যুদ্ধবিরতি নিয়ে টানাপোড়েনের মধ্যেই গত শনিবার গাজায় তিন ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ৩৬৯ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়। বন্দি বিনিময়ের আগে, ইসরায়েলি কারা কর্তৃপক্ষ কয়েকজন ফিলিস্তিনিকে ওই বার্তাযুক্ত পোশাক পরা অবস্থায় ছবি প্রকাশ করে। মুক্তি পাওয়ার পর অনেকেই ওই বার্তাগুলো লুকানোর জন্য টি-শার্টগুলো উল্টো:
আরও পড়ুন
২৭ ফেব্রুয়ারি বিএনপির বর্ধিত সভা

২৭ ফেব্রুয়ারি বিএনপির বর্ধিত সভা

দীর্ঘ সাত বছর পর বর্ধিত সভা করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগামী ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার ) বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা, জেলা, মহানগর, থানা, উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সদস্য এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেবেন। রোববার (১৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে কোথায় এই সভা অনুষ্ঠিত হবে, তা উল্লেখ করা হয়নি। বর্ধিত সভা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ২৭ সদস্যের বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। এতে বিএনপি'র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আহ্বায়ক করা হয়েছে।:
আরও পড়ুন
২০৩২ সালে পৃথিবীতে আঘাত হানতে পারে ‘সিটি-কিলার’ গ্রহাণু

২০৩২ সালে পৃথিবীতে আঘাত হানতে পারে ‘সিটি-কিলার’ গ্রহাণু

পৃথিবীর দিকে ধেয়ে আসছে একটি বিশাল গ্রহাণু। নাসার বিজ্ঞানীরা সম্প্রতি গ্রহাণুটি খুঁজে পেয়েছেন, যা ২০৩২ সালে পৃথিবীতে আঘাত হানতে পারে। নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, ‘২০২৪ ওয়াইআর৪ (2024 YR4)’ নামের গ্রহাণুটির ১ দশমিক ২ শতাংশ আশঙ্কা রয়েছে পৃথিবীতে আঘাত হানার। যদিও এটি মানবজাতিকে নিশ্চিহ্ন করার মতো বড় নয়, তবে এটি একটি শহরকে ধ্বংস করে দিতে পারে। নাসার অ্যাস্টেরয়েড টেরেস্ট্রিয়াল-ইমপ্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেমের মাধ্যমে ২০২৪ সালের ২৭ ডিসেম্বর গ্রহাণুটিকে শনাক্ত করা হয়েছে। গবেষকদের ধারণা, এটি যদি পৃথিবীতে আঘাত হানে, তা হলে একটি সম্পূর্ণ নগরী ধ্বংস হয়ে যেতে পারে। ২০২৪ ওয়াইআর৪ গ্রহাণুর ব্যাস প্রায় ৫৫ মিটার, এর মানে এটি এতটাই ছোট যে পৃথিবীতে আঘাত:
আরও পড়ুন
প্রতিদিন লবঙ্গ খাবেন যে ১০ কারণে

প্রতিদিন লবঙ্গ খাবেন যে ১০ কারণে

লবঙ্গ (Clove) এক ধরনের মসলা, যা স্বাস্থ্য-উপকারিতার জন্য বহুল পরিচিত। এটি নানা ধরনের ঔষধি গুণাগুণসম্পন্ন এবং শরীরের জন্য উপকারী। নিচে লবঙ্গ খাওয়ার কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা দেওয়া হলো— ১. দাঁতের ব্যথা উপশমে সহায়ক লবঙ্গে উপস্থিত ইউজেনল (Eugenol) একটি প্রাকৃতিক ব্যথানাশক হিসেবে কাজ করে, যা দাঁতের ব্যথা কমাতে সাহায্য করে। ২. হজমশক্তি বাড়ায় লবঙ্গ পাচনতন্ত্রকে উদ্দীপিত করে, হজমশক্তি বাড়ায় এবং গ্যাস, বুক জ্বালাপোড়া ও বদহজম দূর করতে সহায়তা করে। ৩. সংক্রমণ প্রতিরোধে কার্যকর লবঙ্গে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ফাঙ্গাল উপাদান বিভিন্ন সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে। ৪. শ্বাসতন্ত্রের সমস্যা দূর করে লবঙ্গ কফ দূর করতে সাহায্য করে। ফলে সর্দি-কাশি, ব্রঙ্কাইটিস ও অ্যাজমার মতো:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.