শীর্ষ নিউজ

নতুন দলের প্রধান চূড়ান্ত, কে হচ্ছেন সদস্যসচিব

নতুন দলের প্রধান চূড়ান্ত, কে হচ্ছেন সদস্যসচিব

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল ফেব্রুয়ারিতেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এই দলের নেতৃত্বে থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। দলের আহ্বায়ক হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন বলে ইতোমধ্যে নিশ্চিত হওয়া গেছে। তবে সদস্যসচিব কে হবেন তা নিয়ে চলছে বিতর্ক। জানা গেছে, ২১ ফেব্রুয়ারির আশপাশের সময়েই কেন্দ্রীয় শহীদ মিনারে জমকালো আয়োজনের মাধ্যমে নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে। এই দলের সঙ্গে শিক্ষার্থীদের ছাত্রসংগঠনও নিয়ে আসবেন ছাত্রনেতারা। সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘আমরা যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, মূলত ছাত্ররাই এটার নেতৃত্বে ছিল। ছাত্র এবং গণঅভ্যুত্থানের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক:
আরও পড়ুন
সুপারিশপ্রাপ্ত প্রাথমিকের শিক্ষকদের আন্দোলনে পুলিশের বাধা, জলকামান নিক্ষেপ

সুপারিশপ্রাপ্ত প্রাথমিকের শিক্ষকদের আন্দোলনে পুলিশের বাধা, জলকামান নিক্ষেপ

সুপারিশপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে মহাসমাবেশ থেকে পদযাত্রা কর্মসূচি শুরু করেছেন আন্দোলনরতরা। পরে সচিবালয়মুখী রাস্তায় তাদের বাধা দেয় পুলিশ এবং ছত্রভঙ্গ করতে জলকামান নিক্ষেপ করে পুলিশ। আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে আন্দোলনরতরা ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে পদযাত্রা শুরু করেন।  আন্দোলনকারীরা শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে হাইকোর্টে মাজার রোডের দিকে যাচ্ছিলেন। পরে তারা সচিবালয়ের দিকের রাস্তায় রওনা দেন। এ সময় পুলিশ ব্যারিকেড দেয়। বিকেল চারটার কিছু আগে পুলিশ আন্দোলনকারীদের দিকে জলকামান ছোড়ে। তবে আন্দোলনকারীরা সেখানেই অবস্থান করছেন। আন্দোলনরতরা জানিয়েছেন, টানা ১১ দিনের মতো তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে:
আরও পড়ুন
ডিসি সম্মেলনে প্রধান উপদেষ্টার একগুচ্ছ পরামর্শ

ডিসি সম্মেলনে প্রধান উপদেষ্টার একগুচ্ছ পরামর্শ

শুরু হয়ে গেল জেলা প্রশাসক সম্মেলন ২০২৫। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নিজ কার্যালয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এদিন সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে নিজ নিজ জেলার উন্নয়নে ডিসিদেরকে প্রতিযোগিতামূলক মনোভাব রাখার পাশাপাশি একগুচ্ছ পরামর্শ দিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, সরকারকে একটা টিম হতে হবে। সরকার চালাতে টিম ওয়ার্ক লাগে। টিম গঠনের জন্য সবাই একত্র হয়, তখন কার কী করণীয়, সেগুলো নিয়ে আলোচনা থাকে। কার কী ঘাটতি রয়েছে, সেসব বিষয় থাকে। কারণ খেলা হলো সামগ্রিক একটা জিনিস। একজনের ভুল কাজে পুরো টিম তার সাফল্য থেকে বঞ্চিত হয়। তাই আমরা এমন ভুল যেন না করি, যাতে পুরো:
আরও পড়ুন
বিএনপি-জামায়াতের বিবাদ বাড়ছে যেসব ইস্যুতে

বিএনপি-জামায়াতের বিবাদ বাড়ছে যেসব ইস্যুতে

জাতীয় নির্বাচনের সময় নিয়ে এক অপরের প্রতি সন্দেহ-অবিশ্বাস থেকে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে সম্পর্কের টানাপোড়েন বিবাদে রূপ নিয়েছে। এর জেরে বাড়ছে পাল্টাপাল্টি বক্তৃতা-বিবৃতি। বিএনপির সঙ্গে তার এক সময়কার মিত্র জামায়াতের সম্পর্কের টানাপোড়েন চলছিল কয়েক বছর ধরে। জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দল দুটির সম্পর্কের টানাপোড়েন বাড়তে থাকে। সংস্কার আগে নাকি নির্বাচন আগে– এই প্রশ্নে পরস্পরবিরোধী অবস্থান নিয়ে বিবাদে জড়ায় বিএনপি-জামায়াত। এরই মধ্যে জাতীয় সংসদের বিভিন্ন আসনে জামায়াতের দলীয় প্রার্থীও ঘোষণা করে। দলটির এমন তৎপরতায় আস্থার অভাব ও সন্দেহ বেড়েছে বিএনপির। সর্বশেষ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পরস্পরবিরোধী অবস্থান নিয়েছে দল দুটি। বিএনপি জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন:
আরও পড়ুন
নতুন নাম পেল বঙ্গবন্ধু স্টেডিয়াম

নতুন নাম পেল বঙ্গবন্ধু স্টেডিয়াম

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাপক পরিবর্তন এসেছে দেশের ক্রীড়াঙ্গনে। বিভিন্ন পদে রদবদল ও বিভিন্ন ক্লাবসহ পরিবর্তন হয়েছে স্টেডিয়ামের নামও। এবার সেই তালিকা যুক্ত হয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম। এখন থেকে এই স্টেডিয়ামকে ডাকা হবে কেবল জাতীয় স্টেডিয়াম নামে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) এই নির্দেশনা জারি করেছে ঢাকার পল্টনে অবস্থিত স্টেডিয়ামটির স্বত্ত্বাধিকারী জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত নির্দেশনা অবিলম্বে কার্যক্রর করা হবে বলে জানানো হয়েছে এনএসসি পক্ষ থেকে। ১৯৫৪ সালে এই স্টেডিয়ামটি নির্মিত হয়। ঢাকার প্রাণকেন্দ্র পল্টন এলাকায় এটির অবস্থান। এর আগে বঙ্গবন্ধু স্টেডিয়াম ঢাকা স্টেডিয়াম নামে পরিচিত ছিল। আওয়ামী লীগ সরকারের আমলে এর নাম:
আরও পড়ুন
নয়াদিল্লি স্টেশনে পদদলিত হয়ে ১৮ জনের মৃত্যু

নয়াদিল্লি স্টেশনে পদদলিত হয়ে ১৮ জনের মৃত্যু

ভারতের মহাকুম্ভমেলায় যাওয়ার পথে নয়াদিল্লি রেলস্টেশনে পদদলিত হয়ে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় সময় শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম সরকারি তথ্যের বরাতে জানিয়েছে, মহাকুম্ভগামী ট্রেন আসতে দেরি হওয়ায় রেলস্টেশনে হুড়োহুড়ি শুরু হয়। এ সময় পদদলিত হয়ে ১৫ জন সেখানেই মারা যান। অতিরিক্ত ভিড়ে অনেকেই অজ্ঞান হয়ে যান। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, জরুরি নিরাপত্তা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহতদের মধ্যে চারজন শিশু ও ১১ জন নারী রয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, ভক্তরা উত্তরপ্রদেশের প্রয়াগরাজের উদ্দেশ্যে ট্রেনে ওঠার জন্য অপেক্ষা করছিলেন। স্থানীয় সময় রাত:
আরও পড়ুন
‘পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না’

‘পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না’

পাসপোর্ট পাওয়ার জন্য পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল করেছে সরকার। ফলে এখন থেকে পাসপোর্টে পেতে হলে পুলিশের ক্লিয়ারেন্স লাগবে না। রোববার (১৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা এ ঘোষণা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ। তিনি বলেন, পাসপোর্ট প্রদানের জন্য পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল করেছে সরকার, পাসপোর্ট পাওয়া নাগরিক অধিকার। প্রধান উপদেষ্টা আজ ডিসি সিম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন। এর আগে জনপ্রশাসন সংস্কার কমিশন নাগরিকের পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিলের সুপারিশ করে।
আরও পড়ুন
যেসব কারণে পায়ের পাতা জ্বালা করতে পারে

যেসব কারণে পায়ের পাতা জ্বালা করতে পারে

পায়ের পাতা জ্বলার (Burning Feet Syndrome) বিভিন্ন কারণ থাকতে পারে। সাধারণত এটি সাময়িক বা দীর্ঘমেয়াদি শারীরিক সমস্যা থেকে হতে পারে। কিছু সম্ভাব্য কারণ নিচে দেওয়া হলো— ১. ডায়াবেটিস ডায়াবেটিস রোগীদের পায়ের স্নায়ু ক্ষতিগ্রস্ত হতে পারে, যা ব্যথা, জ্বালা এবং ঝিম ধরার মতো অনুভূতি সৃষ্টি করতে পারে। ডায়াবেটিস থেকে পায়ে জ্বালা হতে পারে ২. পেরিফেরাল নিউরোপ্যাথি পেরিফেরাল নিউরোপ্যাথি হলো স্নায়ুর ক্ষতি, যা হাত এবং পায়ে অনুভূতি এবং আন্দোলনকে প্রভাবিত করে। এটি ডায়াবেটিস, অ্যালকোহল অপব্যবহার এবং কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে হতে পারে। ৩. রক্তনালির রোগ পায়ের রক্তনালিগুলোর ক্ষতি পায়ের তালুতে ব্যথা এবং জ্বালার কারণ হতে পারে। রক্তনালির রোগের কারণগুলোর মধ্যে রয়েছে ধূমপান,:
আরও পড়ুন
সংলাপের মাধ্যমে সরকারের দ্বিতীয় অধ্যায়ের শুরু: প্রধান উপদেষ্টা

সংলাপের মাধ্যমে সরকারের দ্বিতীয় অধ্যায়ের শুরু: প্রধান উপদেষ্টা

সংলাপের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের শুরু হয়েছে, আর এই পথচলায় বাংলাদেশের জনগণ ও বিশ্ব সম্প্রদায়ের সমর্থন আছে। আগামী ৬ মাস অন্তর্বর্তী সরকারের জন্য গুরুত্বপূর্ণ বলে বৈঠকের প্রারম্ভিক বক্তব্যে এ মন্তব্য করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠকে তিনি এ কথা বলেন। ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ ও প্রশাসনের চালানো নৃশংসতার তথ্যও জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। পরে প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকর্মীদের জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চাচ্ছি, তার সঙ্গে পুরো বিশ্ব এবং দেশের মানুষ আছেন। আজ:
আরও পড়ুন
অপারেশন ডেভিল হান্ট: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৩৪৭

অপারেশন ডেভিল হান্ট: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৩৪৭

অপারেশন ডেভিল হান্টে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৩৪৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, গত একদিনে অপারেশন ডেভিল হান্টে ৪৭৭ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্ট মিলে ৮৭০ জনসহ মোট ১ হাজার ৩৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ২০ রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, তিনটি ছুরি, দুটি রামদা ও তিনটি হাতুড়ি জব্দ করা হয়েছে। এর আগে গত ৮ ফেব্রুয়ারি থেকে গাজীপুরসহ সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে যতদিন প্রয়োজন হবে ততদিন এই বিশেষ  অভিযান চালানো:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.