শীর্ষ নিউজ

নির্বাচনের তারিখ নির্ভর করছে জুলাই চার্টারের ওপর: প্রেস সচিব

নির্বাচনের তারিখ নির্ভর করছে জুলাই চার্টারের ওপর: প্রেস সচিব

আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, তা ‘জুলাই চার্টারের’ ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, জুলাই চার্টারের ওপর নির্ভর করবে আমাদের নির্বাচনের তারিখটা কবে হবে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ শুরুর আগে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। ‘জুলাই চার্টার’ কী, ব্যাখ্যা করে প্রেস সচিব বলেন, আমরা আশা করছি, ছয়টি সংস্কার কমিশন যে রিপোর্টগুলো দিয়েছে; সেগুলো পুঙ্খানুপুঙ্খুভাবে পলিটিক্যাল পার্টির সঙ্গে এই কমিশনের আলাপ হবে। আলাপের পর সব পলিটিক্যাল পার্টির ঐকমত্যের ভিত্তিতে একটা সিদ্ধান্ত নেবে, সেটা সবাই অর্থাৎ রাজনৈতিক দলগুলো সাইন বা সই:
আরও পড়ুন
পদত্যাগ করছেন উপদেষ্টা নাহিদ

পদত্যাগ করছেন উপদেষ্টা নাহিদ

অন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদে আসছে বদল। কিছুদিনের মধ্যেই নিজেসহ উপদেষ্টা পরিষদে থাকা শিক্ষার্থীরা পদ ছাড়তে পারেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। আর চলতি মাসের শেষের দিকেই ঘোষণা আসছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের নিয়ে নতুন রাজনৈতিক দলের। দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন তথ‍্য উপদেষ্টা নাহিদ ইসলাম। কোটা বাতিল আন্দোলন থেকে সরকার পতনের ঘোষণা। গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন। এরইমধ্যে চলে গেছে ছয় মাসের বেশি সময়। দেশ পুনর্গঠনে ঐকমত্য তৈরির লক্ষ্যে সেপ্টেম্বরে শিক্ষার্থীরা গঠন করেন জাতীয় নাগরিক কমিটি। তাদের পক্ষ থেকেই গঠিত হচ্ছে নতুন রাজনৈতিক দল। আর, এই নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণা আসছে এ মাসেই। তথ্য:
আরও পড়ুন
জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম সভা বিকেলে

জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম সভা বিকেলে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে আজ। এর অংশ হিসেবে বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে কথা বলে জানা গেছে, ইতোমধ্যে তারা বৈঠকের আমন্ত্রণ পেয়েছেন ও অংশ নেবেন। সরকারি একটি সূত্র জানিয়েছে, এর আগে নানা বিষয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যেসব দলের বৈঠক হয়েছে, তারা আজকের বৈঠকে আমন্ত্রণ পেয়েছে। আর রাজনৈতিক:
আরও পড়ুন
বাংলাদেশ নিয়ে ভারতের ‘উদ্বেগ’ ট্রাম্পের কাছে তুলে ধরেছেন মোদী

বাংলাদেশ নিয়ে ভারতের ‘উদ্বেগ’ ট্রাম্পের কাছে তুলে ধরেছেন মোদী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকের পর ভারতীয় পররাষ্ট্রসচিব বিক্রম মিসরি সাংবাদিকদের জানান, দুই নেতার বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। যদিও তিনি বিস্তারিত কিছু বলেননি। তবে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়সহ অন্যান্যদের ওপর হামলার বিষয়ে ভারত বারবার উদ্বেগ প্রকাশ করে আসছে। এছাড়াও, বাংলাদেশ ও পাকিস্তানের সামরিক বাহিনীর মধ্যে দ্রুত সম্পর্ক বৃদ্ধি এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হিসেবে কিছু ছাত্র নেতার ভারতবিরোধী মন্তব্য নিয়েও ভারত সতর্কতা প্রকাশ করেছে। আন্তর্জাতিক সীমান্তের বাকি অংশে বেড়া নির্মাণে বাংলাদেশের বিরোধিতার বিষয়টিও ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মিসরি বলেন, ভারত আশা করে যে বাংলাদেশের:
আরও পড়ুন
নির্বাচন বাদ দিয়ে অন্য কাজ গ্রহণযোগ্য হবে না: রিজভী

নির্বাচন বাদ দিয়ে অন্য কাজ গ্রহণযোগ্য হবে না: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, মূল কাজ নির্বাচন। এ বিষয়টি বাদ দিয়ে অন্তর্বর্তী সরকার যদি অন্যান্য কাজে গুরুত্ব দেয় তাহলে তা গ্রহণযোগ্য হবে না। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ‘রোড টু ইলেকশন’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্র রক্ষায় সরকারের দায়িত্ব অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেওয়া। তিনি আরও বলেন, নির্বাচন আয়োজন কাজ করা প্রতিষ্ঠানগুলো স্বেচ্ছায় সরকারের অধীনে যেতে আগ্রহী হয়ে ওঠে। এতে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হয়। তাই সংবিধান প্রদত্ত আইন কাজে লাগিয়ে প্রতিষ্ঠানগুলোকে নিজেদের শক্তিশালী করতে হবে। এ সময় জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের স্পিরিট ধারণ করা ব্যক্তিদের নির্বাচন আয়োজন কাজ:
আরও পড়ুন
ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, প্রতি আসনে প্রতিযোগিতা ৭৭ ভর্তিচ্ছুর

ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, প্রতি আসনে প্রতিযোগিতা ৭৭ ভর্তিচ্ছুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় বিশ্ববিদ্যালয়ে বেলা ১১টা থেকে শুরু হয়ে এই পরীক্ষা চলবে সাড়ে ১২টা পর্যন্ত। এদিন বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান কার্জন হল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন বলে জানা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান জানান, বিজ্ঞান ইউনিটে সর্বাধিক আবেদন জমা পড়েছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে। এবার ১ হাজার ৮৯৬টি আসনের বিপরীতে ১ লাখ ৪৬ হাজার ৬৯৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন। প্রতি আসনের বিপরীতে লড়বেন ৭৭ জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষার মোট সময় ১:
আরও পড়ুন
চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলে ২৭ কোটি টাকা পাবে বাংলাদেশ

চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলে ২৭ কোটি টাকা পাবে বাংলাদেশ

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ইতোমধ্যে আসরটির প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। সবমিলিয়ে এবারের আসরের জন্য ৬৯ লাখ মার্কিন ডলার অর্থ পুরস্কার রেখেছে ক্রিকেট বিশ্বের নিয়ন্ত্রক সংস্থাটি। সবশেষ ৮ বছর আগে অর্থাৎ ২০১৭ সালে অনুষ্ঠিত হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। সেবার এই পুরস্কারের পরিমাণ ছিল ৪৫ লাখ মার্কিন ডলার। এবার ৫৩ শতাংশ বেড়ে এই পরিমাণ দাঁড়িয়েছে ৬৯ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৩ কোটি ৩৭ লাখ টাকা। আজ এক বিজ্ঞপ্তিতে এই প্রাইজমানি ঘোষণা করে আইসিসি। যেখানে শিরোপাজয়ী দলের জন্য থাকছে ২২ লাখ ৪০ হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ কোটি টাকা। সঙ্গে দেওয়া হবে একটি ট্রফি। আর রানার্স:
আরও পড়ুন
মুখে দুর্গন্ধ হওয়ার ১০ কারণ

মুখে দুর্গন্ধ হওয়ার ১০ কারণ

মুখের দুর্গন্ধ (Bad Breath) বা হ্যালিটোসিসের বিভিন্ন কারণ থাকতে পারে। সাধারণত এটি মুখের ভেতরে ব্যাকটেরিয়ার বৃদ্ধি, খাবারের অবশিষ্টাংশ বা শরীরের কিছু অভ্যন্তরীণ সমস্যার কারণে হয়। নিচে মুখের দুর্গন্ধের প্রধান কারণগুলো উল্লেখ করা হলো— ১. মুখের ভেতরে ব্যাকটেরিয়ার বৃদ্ধি মুখে লালা (Saliva) কম উৎপন্ন হলে মুখ শুকিয়ে যায়। ফলে ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পায় এবং দুর্গন্ধ তৈরি করে। ২. দাঁত ও মুখ পরিষ্কার না রাখা নিয়মিত ব্রাশ ও ফ্লস না করলে খাবারের কণা দাঁতের ফাঁকে জমে থেকে ব্যাকটেরিয়া তৈরি করে। এই ব্যাকটেরিয়ার কারণে দুর্গন্ধ হয়। এ ছাড়া জিহ্বায় জীবাণু ও খাবারের আবরণ তৈরি হলেও দুর্গন্ধ হয়। ৩. শুকনো মুখ (ড্রাই মাউথ) পর্যাপ্ত:
আরও পড়ুন
রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শনিবার

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শনিবার

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি)। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব অপূর্ব জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানী বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হবে। কমিশনের সদস্য সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক এবং দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান বৈঠকে অংশ:
আরও পড়ুন
আজ পবিত্র শবে বরাত

আজ পবিত্র শবে বরাত

যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দেশজুড়ে পালিত হবে শবে বরাত। হিজরি শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটিকে মুসলমানদের কাছে “সৌভাগ্যের রজনী” হিসেবে সমাদৃত। শবে বরাত রমজানের আগমনী বার্তা দেয়। ফারসি শব্দ “শব” অর্থ রাত আর “বরাত” মানে সৌভাগ্য। আরবিতে বলা হয় “লাইলাতুল বরাত”, অর্থাৎ সৌভাগ্যের রাত। এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ পড়েন, কোরআন তিলাওয়াত করেন এবং জিকিরে মগ্ন থাকেন। অতীতের পাপ-অন্যায়ের জন্য ক্ষমাপ্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন তারা। মুসলমানদের বিশ্বাস, মহিমান্বিত এই রাতে মহান আল্লাহতায়ালা মানুষের ভাগ্য অর্থাৎ তার নতুন বছরের “রিজিক” নির্ধারণ করে থাকেন। এই রাতে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.