শীর্ষ নিউজ

চলতি মাসেই সব বই পাবে শিক্ষার্থীরা: উপদেষ্টা ডা. বিধান

চলতি মাসেই সব বই পাবে শিক্ষার্থীরা: উপদেষ্টা ডা. বিধান

চলতি মাসে সব বই শিক্ষর্থীর কাছে পৌঁছে যাবে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি জানান, এরই মধ্যে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শতকরা ৮৫ ভাগ বই শিক্ষার্থীদের কাছে পৌঁছে গেছে । মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ডিসিদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, ‘ডিসিরা প্রাথমিক শিক্ষার নানান সমস্যা চিহ্নিত করেছেন, যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজ যেন সঠিকভাবে হয় সে বিষয় জেলা প্রশাসকদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে।’ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা জানান, বেসরকারি যেসব প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধন নেই,:
আরও পড়ুন
মেট্রোরেল বন্ধের হুঁশিয়ারি

মেট্রোরেল বন্ধের হুঁশিয়ারি

আগামী তিন কার্যদিবসের মধ্যে স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন না করা হলে মেট্রোরেল চালানো থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সরাসরি উন্মুক্ত নিয়োগের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই হুঁশিয়ারি জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমটিসিএলের সরাসরি উন্মুক্ত নিয়োগের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের চাকরি বিধিমালা প্রণয়নের জন্য জোরালো দাবি জানানো হয়। তার পরিপ্রেক্ষিতে আজ ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত ডিএমটিসিএলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খসড়া চাকরি বিধিমালার উপর বিশদ আলোচনা করেন এবং খসড়া চাকরি বিধিমালার সংশোধন সাপেক্ষে দ্রুত বোর্ড মিটিং আয়োজনের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন করবেন বলে আশ্বাস দেন। এর আগে:
আরও পড়ুন
চুল পড়া কমানোর ১২টি ঘরোয়া উপায়

চুল পড়া কমানোর ১২টি ঘরোয়া উপায়

বংশানুক্রমিক চুল পড়ার ক্ষেত্রে খুব বেশি কিছু করার থাকে না। অ্যালোপেশিয়া এরিয়াটার মতো অটোইমিউন ডিসঅর্ডার থাকলে ডাক্তারের পরামর্শমতো চিকিৎসা করালে চুল পড়া বন্ধ হতে পারে। অন্যদিকে থাইরয়েডের সমস্যা থাকলেও চুল পড়ে যায়। সোরিয়াসিস বা ক্রনিক পেট খারাপের সমস্যা থাকলেও চুল পড়তে পারে। তবে উপরের সমস্যাগুলো না থাকার পরেও যদি চুল পড়ে তাহলে এই টিপসগুলো ট্রাই করতে পারেন। ১. নারিকেল তেল নারিকেল তেলে রয়েছে লরিক অ্যাসিড। এটা এক ধরনের ফ্যাটি অ্যাসিড, যা চুলের শ্যাফটে প্রবেশ করে, প্রোটিনের ক্ষতি কমায়। গবেষণায় দেখা গেছে, নারিকেল তেল মাথার ত্বকের মাইক্রোবায়োমকে সমৃদ্ধ করে, চুলের ফলিকল এবং মাথার ত্বকের স্বাস্থ্যের উন্নতি করে। ফলে চুল পড়া কমে।:
আরও পড়ুন
তিন বিষয়ে পিএসসির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

তিন বিষয়ে পিএসসির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

সরকারি চাকরি প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন, নন-ক্যাডারের বিধিমালা সংশোধন ও রেলেওয়ের নিয়োগের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে সরকারি কর্মকমিশন-পিএসসি। এই তিনটি বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে তা অনুমোদনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় পাঠানো হচ্ছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) পিএসসির একজন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সরকারি চাকরি প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন, নন-ক্যাডারের বিধিমালা সংশোধন ও রেলেওয়ের নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানোর কাজও চূড়ান্ত। চাকরিপ্রার্থীদের জন্য ভালো কিছু কাজ পিএসসি করছে বলেও জানান ওই কর্মকর্তা। নন-ক্যাডার বিধিমালা ২০২৩ সংশোধনের জন্য কমিশনের ২য় বিশেষ সভায় আলোচনা চলমান। সম্প্রতি সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন, নন-ক্যাডারের বিধিমালা সংশোধন ও রেলের নিয়োগের বিষয়ে আলোচনা ও সমালোচনার পরিপ্রেক্ষিতে পিএসসি এসব:
আরও পড়ুন
অপারেশন ডেভিল হান্টে আরও গ্রেফতার ৫২৯

অপারেশন ডেভিল হান্টে আরও গ্রেফতার ৫২৯

যৌথবাহিনীর বিশেষ অভিযানে রাজধানীসহ সারা দেশে এক হাজার ৫০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে হত্যা, ভাঙচুর, সহিংসতাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে। এ ছাড়া অনেককে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। সোমবার বিকালে পুলিশ সদর দপ্তরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. ইনামুল হক সাগর এই তথ্য জানান। গত রোববার বিকাল থেকে সোমবার বিকাল পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়। ইনামুল হক সাগর বলেন, গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ ৫২৯ জনকে এবং মামলা ও পরোয়ানার অভিযোগে ৯৭৪ জনসহ মোট ১ হাজার ৫০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, গত ৮ জানুয়ারি মধ্যরাত থেকে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, বিজিবি:
আরও পড়ুন
বিমানবন্দরে লাগেজ চুরি ঠেকাতে কেন ব্যবস্থা নয়: হাইকোর্ট

বিমানবন্দরে লাগেজ চুরি ঠেকাতে কেন ব্যবস্থা নয়: হাইকোর্ট

বিমানবন্দরে লাগেজ চুরি ঠেকাতে তদন্ত কমিটি গঠন করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার এ বিষয়ে এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন। সম্প্রতি রিটটি দায়ের করেন সুপ্রিমকোর্টের আইনজীবী আল মামুন রাসেল। রিট আবেদনে বিমানবন্দরে প্রবাসী ও আগমনী ব্যক্তিদের লাগেজ চুরি, হারানো, ড্যামেজ হওয়ার ঘটনাগুলো পুনরাবৃত্তি কেন হচ্ছে তা তদন্ত করার জন্য একটি বিশেষ স্বাধীন কমিটি গঠন চাওয়া হয়েছে। এ ছাড়াও যাত্রীদের লাগেজের সেফটি এবং সিকিউরিটি নিশ্চিত করার জন্য জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক এভিয়েশন স্ট্যান্ডার্ড অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করার আর্জি জানানো হয়েছে।
আরও পড়ুন
টানা ৮ দিন বৃষ্টির আভাস

টানা ৮ দিন বৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে টানা আট দিন বৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দুই দিন তাপমাত্রা বাড়তে পারে বলেও সংস্থাটি জানিয়েছে। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় যশোর ও কুষ্টিয়া জেলাসহ রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যত্র:
আরও পড়ুন
কোস্টগার্ডকে আধুনিক করতে উদ্যোগ নিয়েছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

কোস্টগার্ডকে আধুনিক করতে উদ্যোগ নিয়েছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কোস্টগার্ডকে আধুনিক করতে সব ব্যবস্থা নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে হেলিকপ্টার বোর্ড সংযুক্তির মাধ্যমে আরও আধুনিকায়নের কাজ চলছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ‌ কোস্টগার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা জানান। জাহাঙ্গীর আলম বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। সেই ধারাবাহিকতায় কোস্টগার্ড সদস্যরাও কাজ করে যাচ্ছে। সমুদ্রসীমা সুরক্ষিত রাখতে কোস্টগার্ড সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, কোস্টগার্ড নিয়মিত টহল দিয়ে সীমান্ত পাহারা দিচ্ছে। সাগর ও নদীতে মৎস্যজীবীদের নিরাপত্তায় সফলভাবে কাজ করে যাচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আন্দোলন পরবর্তী সময়ে কোস্টগার্ড সদস্যরা আইনশৃঙ্খলা:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি অনুমোদন

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি অনুমোদন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। কমিটিতে লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থী আরমান হোসেনকে আহ্বায়ক ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. শাহেদুর রহমান রাফিকে সদস্য সচিব নির্বাচিত করে আগামী ৬ মাসের জন্য ২৩৬ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এ ছাড়া মুখ্য সংগঠক পদে রোকেয়া এন ইসলাম কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম মুরাদ, মুখপাত্র রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী মো. বায়েজিদ হোসাইনকে নির্বাচিত করে। কমিটির আহ্বায়ক আরমান হোসেন জানান, ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্রব্যবস্থা এবং বৈষম্যহীন সমাজব্যবস্থা গড়তে:
আরও পড়ুন
একাদশের শিক্ষার্থীদের বিষয়-গ্রুপ পরিবর্তনের সুযোগ, ফি নির্ধারণ

একাদশের শিক্ষার্থীদের বিষয়-গ্রুপ পরিবর্তনের সুযোগ, ফি নির্ধারণ

একাদশ শ্রেণির ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের বিষয় ও গ্রুপ পরিবর্তন এবং ভর্তি বাতিলের সুযোগ দেওয়া হয়েছে। নতুনভাবে এ কার্যক্রম শুরু ২০ ফেব্রুয়ারি, চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত। এ কার্যক্রমে বিষয়, গ্রুপ, ছবি, ভর্তি বাতিল এবং বিটিসি ও অনলাইন টিসি কার্যক্রমের ফি–সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড থেকে নির্ধারণ করা হয়েছে। তবে ছবি পরিবর্তন ও চতুর্থ বিষয় বাতিলের জন্য কোনো ফি লাগবে না। ঢাকা মাধ্যমিক এ উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ–সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ–সংক্রান্ত নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের অধীন থাকা সব শিক্ষাপ্রতিষ্ঠানকে পাঠানো হয়েছে। শিক্ষার্থীদের প্রতি বিষয় পরিবর্তনের ফি ধরা হয়েছে ২০০ টাকা, গ্রুপ পরিবর্তন ৮০০ টাকা, ভর্তি বাতিল ৬০০ টাকা, অনলাইন টিসি:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.