শীর্ষ নিউজ

রাজধানীতে আবাসিক হোটেলে আগুন, নিহত ৪

রাজধানীতে আবাসিক হোটেলে আগুন, নিহত ৪

রাজধানীর শাহজাদপুরের বাশতলা এলাকার একটি বহুতল ভবনের রেস্তোরাঁয় আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টা ১৭ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, ৬ তলা ভবনের দ্বিতীয় তলায় সৌদিয়া হোটেল নামে ওই রেস্তোরায় আগুন লাগে। সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। ২ ইউনিটের চেষ্টায় দুপুর ১টা ৪ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস আরও জানায়, নিহতদের সবার মরদেহ ভবনটির ছয় তলায় পাওয়া গেছে। এর মধ্যে একটি মরদেহ বাথরুমের ভেতরে ও তিনটি সিঁড়ির গোড়ায় পড়ে থাকতে দেখা যায়। সিড়ির দরজায় তালা দেয়া ছিল। নিহত ৪ জনের সবাই:
আরও পড়ুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘ট্রান্সক্রিপ্ট’ বিতরণ শুরু ৪ মার্চ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘ট্রান্সক্রিপ্ট’ বিতরণ শুরু ৪ মার্চ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের চতুর্থ বর্ষের উত্তীর্ণ শিক্ষার্থীদের ট্রান্সক্রিপ্ট বিতরণ শুরু হবে ৪ মার্চ থেকে। এটি চলবে ২৫ মার্চ পর্যন্ত। সোমবার (৩ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো  হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ টি আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে এ ট্রান্সক্রিপ্ট বিতরণ করা হবে। আঞ্চলিক ৫ টি কেন্দ্র হল, ঢাকা, খুলনা, রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম। প্রসঙ্গত, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২২ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় গত বছরের ১৭ নভেম্বর।  পাশের হার ছিল ৭০ শতাংশ। পরীক্ষায় ৩১টি বিষয়ে মোট ৮৪৬টি কলেজের ২ লাখ ৬৫ হাজার ৩৯৭ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
আরও পড়ুন
লা লিগা: রিয়াল সোসিয়েদাদকে বড় ব্যবধানে হারিয়ে ফের শীর্ষে বার্সা

লা লিগা: রিয়াল সোসিয়েদাদকে বড় ব্যবধানে হারিয়ে ফের শীর্ষে বার্সা

স্প্যানিশ লা লিগায় বড় জয় পেয়েছে বার্সেলোনা। রিয়াল সোসিয়েদাদকে ৪-০ গোলে হারিয়েছে তারা। এতে অ্যাটলেটিকো মাদ্রিদকে পেছনে ফেলে আবারও শীর্ষে উঠে এলো কাতালান ক্লাবটি। এছাড়া, লিগে টানা সপ্তম জয়ের দেখা পেল হ্যান্সি ফ্লিকের দল। রোববার (২ মার্চ) লুইস কোম্পানি অলিম্পিক স্টেডিয়ামে সোসিয়েদাদকে আতিথ্য দেয় বার্সা। ম্যাচে দলের হয়ে গোল করেন জেরার্ড মার্টিন, কাসাদো, আরাউহো ও লেভানদোভস্কি। ম্যাচের ১৭ মিনিটে দানি ওলমোকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সোসিয়েদাদ ডিফেন্ডার আরিজ এলুস্তোনদো। ১০ জনের দলের ওপর চড়াও হয় বার্সা। ২৫ মিনিটে জেরার্ড মার্টিনের গোলে লিড নেয় কাতালানরা। চার মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন মার্ক কাসাদো। ২-০ তে লিড নিয়ে বিরতিতে:
আরও পড়ুন
বাংলাদেশের পরিস্থিতি উত্তোরণে ড. ইউনূসকে বহু পথ পাড়ি দিতে হবে

বাংলাদেশের পরিস্থিতি উত্তোরণে ড. ইউনূসকে বহু পথ পাড়ি দিতে হবে

বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, বাংলাদেশের পরিস্থিতি আমাকে ব্যথিত করেছে। দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে এই পরিস্থিতি উত্তোরণে বহু পথ পাড়ি দিতে হবে। সম্প্রতি শান্তিনিকেতনে তার পৈতৃক বাড়িতে পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সতর্ক করে অমর্ত্য সেন বলেন, ‘এই ধরনের পদক্ষেপ একই ভুলের পুনরাবৃত্তি করবে। যে কারণে আওয়ামী লীগ সরকারকে অন্য রাজনৈতিক দলগুলো দোষারোপ করেছিল।’ বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসের সম্পর্কে তার মূল্যায়ন জানতে চাইলে তিনি বলেন, ‘ড. ইউনূস আমার পুরোনো বন্ধু। আমি জানি, তিনি অত্যন্ত যোগ্য এবং বিভিন্ন:
আরও পড়ুন
শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে ৫ শতাংশ কোটা পাবেন অভ্যুত্থানে আহতদের সন্তানরা

শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে ৫ শতাংশ কোটা পাবেন অভ্যুত্থানে আহতদের সন্তানরা

মুক্তিযোদ্ধা কোটার মতো ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সন্তানদের সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ৫ শতাংশ কোটা নির্ধারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। গত ২০ ফেব্রুয়ারির এ সংক্রান্ত একটি অফিস আদেশ রবিবার (২ মার্চ) জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। আদেশ বাস্তবায়নে স্কুল ও কলেজ অধ্যক্ষদের নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের এই অফিস আদেশে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪ এ আহত বা শহীদ পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য ৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪ এ আহত বা শহীদ পরিবারের সদস্যদের আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র:
আরও পড়ুন
জয়ের হ্যাটট্রিক করে গ্রুপ শীর্ষে ভারত

জয়ের হ্যাটট্রিক করে গ্রুপ শীর্ষে ভারত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান আর বাংলাদেশের বিরুদ্ধে ফেভারিট হিসেবেই নেমেছিল ভারত। প্রত্যাশা মতোই হয়েছে ফল। তবে আসল পরীক্ষা ছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ভারতের ঘরের মাটিতে যারা টেস্টে ভারতকেই হারিয়েছে, তাদের বিরুদ্ধে কি ওয়ানডে ম্যাচে জ্বলে উঠতে পারবে টিম ইন্ডিয়া? পারবে শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করতে? উত্তরটা হল হ্যাঁ। টস না জিতলেও, স্কোরবোর্ডে পাহাড় প্রমাণ রান না থাকলেও রোহিত শর্মারা পারলেন জয়ের হ্যাটট্রিক করতে। আবারও বোঝালেন, কোনও একজনের উপর নির্ভরশীল নয় দল। টিম গেমেই সম্ভব হল কিউয়ি বধ। ভারত: ২৪৯/৯ (শ্রেয়স-৭৯, হার্দিক-৪৫) নিউজিল্যান্ড: ২০৫/১০ (উইলিয়ামসন-৮১, বরুণ- ৪২/৫) ৪৪ রানে জয়ী ভারত
আরও পড়ুন
তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আবেদন শুনানি ৮ মে

তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আবেদন শুনানি ৮ মে

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে বিএনপি, জামায়াতে ইসলামী, পাঁচ বিশিষ্ট নাগরিক ও এক ব্যক্তির করা চারটি আবেদনের শুনানি পিছিয়ে আগামী ৮ মে দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রোববার (২ মার্চ) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির। উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে রাজনৈতিক দল ও ছয় ব্যক্তির করা চারটি আবেদনের শুনানি মুলতবি করেন আপিল বিভাগ।:
আরও পড়ুন
রোজায় ইফতার-সেহরিতে কী খাবেন, কী খাবেন না

রোজায় ইফতার-সেহরিতে কী খাবেন, কী খাবেন না

সবাইকে রমজান মাসের শুভেচ্ছা। রমজানে আপনারা কীভাবে স্বাস্থ্যসম্মত খাবার খাবেন। অন্য দিনে আমরা পাঁচ বার যতটুকু খাবার খাই, রমজানের সময় সে পরিমাণ খাবার খেতে হবে। এর বেশি নয় আবার কমও নয়। তাহলেই পুরা রমজানে সুস্থ থাকা যাবে। রোজার সময় তিন বেলার খাবার হলো-ইফতার, সন্ধ্যারাতে ও সেহরি। * ইফতার রোজার প্রধান আকর্ষণই হলো ইফতার। সামর্থ্য অনুযায়ী মানুষ ইফতারের আয়োজন করে। এ সময় অনেক বেশি খাবারের পদ থাকা উচিত নয়। তাহলে দেখা যাবে একটি ইফতারের প্লেটে সারা দিনের বরাদ্দকৃত ক্যালরি সবটাই চলে এসেছে। ইফতারের প্রধান অনুষঙ্গ শরবত। এ শরবত সারা দিনের পানির অভাব পূরণ করে ও ক্লান্তি দূর করে। বিভিন্ন উপাদান দিয়ে:
আরও পড়ুন
দেশবাসীকে রমজানের শুভেচ্ছা প্রধান উপদেষ্টার

দেশবাসীকে রমজানের শুভেচ্ছা প্রধান উপদেষ্টার

পবিত্র রমজান উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার পবিত্র রমজান উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান। বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, সিয়াম সাধনা ও সংযমের মাস রমজান আজ আমাদের মাঝে সমাগত। পবিত্র এ মাসে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে; সর্বশক্তিমান মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য লাভ ও ক্ষমা লাভের অপূর্ব সুযোগ হয়। ধনী-গরিব সবার মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় আসুন পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার এবং জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করি।:
আরও পড়ুন
তারাবির নামাজ ৮ রাকাত পড়লে কি হবে?

তারাবির নামাজ ৮ রাকাত পড়লে কি হবে?

প্রশ্ন : তারাবির নামাজ ৮ রাকাত পড়লে কি হবে? উত্তর : তারাবির নামাজ আট রাকাত পড়লেও আপনার নামাজ হয়ে যাবে। যেহেতু আট রাকাতের বিষয়েও সালাফরা মত দিয়েছেন। তাই আট রাকাত পড়লেও হয়ে যাবে। আট রাকাতকে সালাফরা উল্লেখ করেছেন। রাসুল (সা.) নিজের জন্য রাতের নামাজ আট রাকাতকে গ্রহণ করেছেন। তাই সেটি পড়লেও হবে। কিন্তু এখানে কথা আছে। আপনি আট রাকাত যে আট মিনিটে পড়ে ফেলবেন তা কিন্তু নয়। আট রাকাত ধীরেসুস্থে পড়বেন। রাতের নামাজের বৈশিষ্টই হলো ধীরেসুস্থে পড়বেন। অনেক দীর্ঘ সময় নিয়ে পড়বেন। রাসুল (সা.) এর আট রাকাত আমাদের ২০ রাকাতের চেয়েও অনেক দীর্ঘ। তাই রাতের নামাজ অবশ্যই সময় নিয়ে পড়তে হবে। বিশিষ্ট:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.