শীর্ষ নিউজ

পাল্টাপাল্টি শুল্কারোপে উত্তপ্ত বিশ্ব অর্থনীতি

পাল্টাপাল্টি শুল্কারোপে উত্তপ্ত বিশ্ব অর্থনীতি

পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী এবার কানাডা-মেক্সিকোর ওপর ২৫ শতাংশ বর্ধিত শুল্কারোপ কার্যকর করলো যুক্তরাষ্ট্র। অন্যদিকে, এক মাস যেতে না যেতেই আবারও চীনের ওপর ১০ শতাংশ শুল্কারোপ ওয়াশিংটনের। বিপরীতে পাল্টা ব্যবস্থা নিয়েছে দেশগুলো। পাল্টাপাল্টি শুল্কারোপে এখন অনেকটাই উত্তপ্ত বিশ্ব অর্থনীতি। বিশ্লেষকদের মতে, বাণিজ্য অংশীদারদের চাপে ফেলতে ট্রাম্প শুল্কোরোপ করলেও তাতে নেতিবাচক প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে। ওয়াশিংটন দেশীয় উৎপাদন বাড়ানো এবং নতুন কর্মসংস্থান তৈরির কথা বললেও তাতে ক্ষতিগ্রস্ত হতে পারে যুক্তরাষ্ট্রই। বিশ্ব অর্থনীতিতে তৈরি হতে পারে নতুন মেরুকরণ। সৃষ্টি হতে পারে নতুন বাজার। সাপ্লাই চেইন বিশেষজ্ঞ ক্যামেরন জনসন বলেন, পাল্টাপাল্টি শুল্কারোপে বিশ্ব বাণিজ্যে নতুন মেরুকরণ সৃষ্টি হচ্ছে। ইউরোপীয় দেশগুলো চীনসহ জাপান-অস্ট্রেলিয়ার মতো মার্কিন:
আরও পড়ুন
মহানবী (সা.)-এর প্রিয় ফল খেজুর

মহানবী (সা.)-এর প্রিয় ফল খেজুর

চলছে পবিত্র মাহে রমজান। রোজাদারদের ইফতারের তালিকায় প্রথম যেই ফলটি খুবই প্রিয়, সেটি হচ্ছে খেজুর। পবিত্র কোরআনে ২২টি আয়াতে ২২ বার উল্লেখ করা হয়েছে ‘খেজুর’ শব্দটি। প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.) এর প্রিয় ফল খেজুর। সূরা আবাসার ২৭ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, ‘আমি জমিনে উৎপন্ন করেছি শস্য-আঙুর, শাক-সবজি, জয়তুন ও খেজুর বৃক্ষ।’ এমনকি বিজ্ঞান বলছে, শরীরের জন্য খেজুর উত্তম একটি ফল। শীতকালে এই ফল গ্রহণ করলে মিলবে অনেক রোগ থেকে মুক্তি। সারাদিন রোজা রাখার পর শরীর সুস্থ রাখতে প্রয়োজন প্রচুর পরিমাণে পুষ্টি উপাদানের। তার মধ্যে সব থেকে প্রয়োজনীয় একটি উপাদান হল খেজুর। নিয়ম করে খেজুর খেলে মিলবে অসাধারণ উপকার। খেজুরে:
আরও পড়ুন
উপদেষ্টা পরিষদের ৬৮ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়ন

উপদেষ্টা পরিষদের ৬৮ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়ন

অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ২২টি সভায় নেওয়া ১৩৫ সিদ্ধান্তের মধ্যে ৯২টি বাস্তবায়িত হয়েছে। শতাংশের হিসেবে তা ৬৮ ভাগ। মঙ্গলবার (৪ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ তথ্য উপস্থাপন করে মন্ত্রিপরিষদ বিভাগ। পরে মন্ত্রিপরিষদ বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ৮ আগস্ট থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত মোট ২২টি উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময়ের মধ্যে ২০টি অধ্যাদেশ জারি করা হয়েছে। দুটি নীতিমালা অনুমোদন করা হয়েছে এবং ১১টি দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক চুক্তি ও প্রটোকল স্বাক্ষরিত হয়েছে। এ ছাড়া গতকাল অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় মন্ত্রিপরিষদের উত্থাপিত ‘বঙ্গবন্ধু:
আরও পড়ুন
অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত

অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত

বিরাট কোহলির ব্যাটে চড়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে রীতিমতো গুঁড়িয়ে দিয়েছে ভারত। জায়গা করে নিয়েছে প্রতিযোগিতার ফাইনালে। মঙ্গলবার (৩ মার্চ) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ৪ উইকেটে জিতেছে ভারত। ২৬৫ রানের লক্ষ্য দলটি ১১ বল হাতে থাকতেই ছুঁয়ে ফেলে। এর আগে আইসিসি ওয়ানডে টুর্নামেন্টের নকআউট ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে এত রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল না কোনো দলের। অর্থাৎ আজ রেকর্ড গড়া জয়ে ফাইনালে পৌঁছে গেল রোহিত শর্মার দল।
আরও পড়ুন
উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন সি আর আবরার

উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন সি আর আবরার

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক অধ্যাপক সি আর আবরার। আগামীকাল বুধবার (৫ মার্চ) সকাল ১১টায় বঙ্গভবনে তার শপথগ্রহণ অনুষ্ঠান হবে। আজ মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব জানান, তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন। তিনি আরও বলেন, অধ্যাপক সি আর আবরার বুধবার শপথ নেবেন। প্রফেসর ওয়াহিদউদ্দিন মাহমুদ অনেক দিন ধরেই বলছিলেন, তিনি একসঙ্গে দুটি মন্ত্রণালয় কাজ করতে পারছেন না। যেহেতু উনি অ্যাডভান্সড স্টেজে, প্ল্যানিং মিনিস্ট্রিতে অনেক বড় দায়িত্ব ওনার। এজন্য অধ্যাপক সি আর আবরার যুক্ত হচ্ছেন উপদেষ্টা পরিষদে। প্রসঙ্গত, ড. ওয়াহিদ:
আরও পড়ুন
অভ্যুত্থানে হতাহতের সন্তানদের জন্য কোটার আদেশ বাতিল

অভ্যুত্থানে হতাহতের সন্তানদের জন্য কোটার আদেশ বাতিল

স্কুল ভর্তিতে জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সন্তানদের সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কোটার আদেশ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ সংক্রান্ত কোটা যুক্তের আদেশ দেয়ার পর বিতর্ক ওঠার পর পূর্বের সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার। তবে কোটার স্থলে নতুন করে প্রতি শ্রেণিতে একটি করে আসন বেশি রাখার নির্দেশনা দেয়া হয়েছে। অর্থাৎ জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সরকারি স্কুলের ভর্তিতে লটারির জন্য নির্ধারিত আসন সংখ্যার অতিরিক্ত প্রতি শ্রেণিতে ১ জন করে ভর্তির জন্য আসন সংরক্ষিত থাকবে। সোমবার (৩ মার্চ) আগের আদেশ বাতিল করে নতুন আদেশ জারি করেছে। এতে শিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব (মাধ্যমিক-১) মোসাম্মৎ রহিমা আক্তার স্বাক্ষর করেছেন। নতুন:
আরও পড়ুন
ক্ষমতা পেলেই লুটেপুটে খাওয়ার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে: ধর্ম উপদেষ্টা

ক্ষমতা পেলেই লুটেপুটে খাওয়ার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে: ধর্ম উপদেষ্টা

ক্ষমতা বা দেশ পরিচালনার দায়িত্ব পেলে লুটেপুটে খাওয়ার অশুভ মানসিকতা পরিহার করতে হবে। এমন কথা বলেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সোমবার (৩ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) অডিটোরিয়ামে এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, আমাদের সিয়াম সাধনা যেন কেবল লৌকিকতায় পরিণত না হয়। রমজানের তাৎপর্য বা ধর্মের মর্মবাণীকে অনুধাবন করেই যেন আমরা সিয়াম সাধনা করি। রমজানের ত্যাগের মহিমায় চরিত্রের মন্দ দিকগুলো পুড়িয়ে ফেলার আহ্বান জানিয়ে তিনি বলেন, সিয়াম সাধনায় আল্লাহর সন্তুষ্টির পাশাপাশি সমাজে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে হবে। রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করাকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ:
আরও পড়ুন
বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন

বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ স্যালাইট-১’ করার প্রস্তাব অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৩ মার্চ) উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্তের প্রেক্ষিতে এই নাম পরিবর্তন করা হয়। টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলামের সই করা চিঠিতে বলা হয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১) এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১) করার প্রস্তাব প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন। এমতাবস্থায়, এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। উল্লেখ্য, বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বের ৫৭তম দেশ হিসেবে স্যাটেলাইটের অভিজাত ক্লাবে প্রবেশ করে বাংলাদেশ। নিজস্ব স্যাটেলাইটের মালিক হতে বাংলাদেশের ২ হাজার ৯০২ কোটি টাকা খরচ হয়। ২০১৮ সালের:
আরও পড়ুন
প্রাথমিকের সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগ বাতিলের রায় স্থগিত

প্রাথমিকের সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগ বাতিলের রায় স্থগিত

ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ছয় হাজার ৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। সোমবার (৩ মার্চ) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন কোটার ভিত্তিতে নিয়োগ পাওয়া ৬ হাজার ৫৩১ জন শিক্ষকের নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে গত ৬ ফেব্রুয়ারি রায় দেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। একইসঙ্গে আদালত মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ দিতে নির্দেশ দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষে:
আরও পড়ুন
মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন আবরার ফাহাদ

মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন আবরার ফাহাদ

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে স্বাধীনতা পদক ২০২৫-এ ভূষিত করা হচ্ছে। আজ সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এই তথ্য জানিয়েছেন। পোস্টে উপদেষ্টা লেখেন, ‘অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসিকতার প্রতীক, মুক্ত চিন্তার এক প্রতিচ্ছবি-আবরার ফাহাদ। মরণোত্তর স্বাধীনতা পদক ২০২৫-এ ভূষিত হওয়া তার আত্মত্যাগের স্বীকৃতি। তার আদর্শ আমাদের আলোকিত করে, ন্যায়বিচারের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়।’ পোস্টে আরও লেখা হয়েছে, ‘জাতি তোমাকে ভুলবে না, আবরার!’
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.