শীর্ষ নিউজ

১৯ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ‌ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

১৯ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ‌ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

২০২৪–২৫ শিক্ষাবর্ষে ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গুচ্ছের অধীনে মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান—তিনটি বিষয়বস্তুর ওপর পরীক্ষা নেওয়া হবে। এসব পাবলিক বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তি পরীক্ষা হবে। উচ্চমাধ্যমিকের পাঠ্যসূচির ওপর ভিত্তি করেই ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী বুধবার (৫ মার্চ) দুপুর ১২টা থেকে আবেদন শুরু হবে। চলবে ১৫ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদনের সময় বাড়ানো হবে না। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ফি ১৫০০ টাকা অনলাইনে পরিশোধ করতে হবে। আবেদন করার পদ্ধতি জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে পাওয়া যাবে।
আরও পড়ুন
রমজানে ইফতারে বেলের শরবতের উপকারিতা

রমজানে ইফতারে বেলের শরবতের উপকারিতা

বেল! দুই অক্ষরের এই ফলের উপকারিতা বিবেচনা করলে সর্বপ্রথম মাথায় আসবে একটি শব্দ ‘প্রশান্তি’। আর রমজান মাসতো শান্তির বার্তা নিয়েই আসে। রোজাদারকে সারাদিন রোজা রাখার পর প্রশান্তি এনে দিবে এই বেল। বাংলাদেশে এই ফলটি বেশ জনপ্রিয়। বিশেষকরে, গরমে ঠান্ডা এক গ্লাস বেলের শরবত এক কথায় অতুলনীয়। যেহেতু, রমজান মাস দরজায় কড়া নাড়ছে, তাই, প্রচলিত ভাজাপোড়া খাবার না খেয়ে বাসায় তৈরি করা বেলের শরবত যেকোনো বয়সী মানুষের জন্য বেশ উপকারি। বেলে রয়েছে হাজারও পুষ্টিগুণ। বেলে আছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম ইত্যাদি বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টি উপাদান। এই ফল খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।:
আরও পড়ুন
একেবারে বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ

একেবারে বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ

অডিও-ভিডিও কলিং পরিষেবা সংস্থা স্কাইপ পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। আগামী মে মাসে এটির কার্যক্রম গুটিয়ে ফেলা হবে বলে জানিয়েছে তাদের মালিকানা প্রতিষ্ঠান মাইক্রোসফট। ২০০৩ সালে প্রতিষ্ঠিত স্কাইপ আসার পরে এটির প্রভাবে ল্যান্ডফোনের দুনিয়ায় ধস নামে। কারণ ল্যান্ডফোনের চেয়ে কম দামে অডিও ও ভিডিও কল করতে পারায় মানুষ এর প্রতি ঝুঁকে পড়েন। স্কাইপ এক সময় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইটে পরিণত হয়েছিল। কারণ এতে কম্পিউটরের মাধ্যমে ব্যবহারকারীরা কোনো চার্জ ছাড়াই কথা বলতে পারতেন। ওই সময় স্কাইপের মতো আরও কিছু পরিষেবা ছিল। মাইক্রোসফট এক্সে এক পোস্টে জানিয়েছে, স্কাইপ ব্যবহারকারীরা ‘মাইক্রোসফট টিমস’-এ সাইন ইন করতে পারেন। এতে করে তাদের অ্যাকাউন্টে থাকা অন্যদের সঙ্গে যুক্ত:
আরও পড়ুন
রোজাদারদের পুরস্কার আল্লাহ নিজ হাতে দেবেন

রোজাদারদের পুরস্কার আল্লাহ নিজ হাতে দেবেন

রোজা ইসলামের অন্যতম ফরজ বিধান। মুমিনের আত্মিক ও দ্বীনি উন্নয়নে রোজার রয়েছে অপরিসীম উপকারিতা। কেননা রোজা আল্লাহভীতি ও আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘হে মুমিনরা! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর; যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো।’ (সুরা বাকারা, আয়াত : ১৮৩) উপকার ও কল্যাণের বিবেচনায় রোজা অতুলনী আমল। এ জন্য রাসুলুল্লাহ (সা.) নিয়ম করে সারা বছর রোজা রাখতেন। অন্যকেও তা পালনের নির্দেশ দিতেন। আবু উমামা (রা.) বলেন, ‘আমি একবার রাসুলুল্লাহ (সা.)-এর কাছে এসে বললাম, আমাকে এমন একটি ইবাদতের নির্দেশ দিন যা আমি আপনার নির্দেশক্রমে পালন করব। তিনি:
আরও পড়ুন
জুলাই অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের জাতিসংঘের প্রতিবেদন পেশ

জুলাই অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের জাতিসংঘের প্রতিবেদন পেশ

বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্টের বিক্ষোভে মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়ে জাতিসংঘের একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় বাংলাদেশে জবাবদিহিতা, ন্যায়বিচার ও মানবাধিকার সংস্কারের ফলাফল ও সুপারিশ নিয়ে আলোচনা করা হয়। বুধবার (৫ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার পর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ে এটি উপস্থাপন করেন সংস্থাটির হাইকমিশনার ভলকার টুর্ক। প্রতিবেদনটিতে মূলত ২০২৪ সালের জুলাই-আগস্ট বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত হত্যা ও নির্যাতনের চিত্রগুলো তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানটি জেনেভা থেকে সংস্থাটির ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়েছে। এর আগে গত ১২ ফেব্রুয়ারি জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের (ওএইচসিএইচআর) দপ্তর তাদের জেনেভা অফিস থেকে:
আরও পড়ুন
জনগণের টাকায় বড় হয়েছি, তাই তাদের প্রতি দায়িত্ব রয়েছে: শিক্ষা উপদেষ্টা

জনগণের টাকায় বড় হয়েছি, তাই তাদের প্রতি দায়িত্ব রয়েছে: শিক্ষা উপদেষ্টা

সমাজ আমাকে দিয়েছে। এখন যতটুকু সম্ভব সমাজকে দেয়ার সময় এসেছে। জনগণের টাকায় বড় হয়েছি, তাই তাদের প্রতি একটা দায়িত্ব রয়েছে— এমন মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। বুধবার (৫ মার্চ) দায়িত্ব নেয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি। শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষা মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর মধ্য একটা। এটি বিশাল দায়িত্ব। কারণ প্রত্যন্ত অঞ্চলের একটি স্কুলছাত্রও এই মন্ত্রণালয়ের অংশ। অভিজ্ঞতা না থাকার পরও প্রধান উপদেষ্টা আমার ওপর আস্থা রেখেছেন। এ সময় সবাইকে সাথে নিয়ে দায়িত্ব পালন করার কথা জানান তিনি। তিনি আরও বলেন, শিক্ষা বৈষম্যহীন সমাজ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন। এটিন আমাদের ভিত্তি গড়ে:
আরও পড়ুন
ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন মুশফিক

ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন মুশফিক

চ্যাম্পিয়নস ট্রফি শেষেই তাদের মুখ থেকে এমন কিছু শোনার অপেক্ষায় ছিল ক্রিকেটপ্রেমীরা। যে বিদায়ে বিরাগী সুরের চেয়েও বড় হবে সম্ভাষণ। সেই কাজটা সেরে ফেললেন মুশফিকুর রহিম। বুধবার রাত সোয়া ১১টায় নিজের ফেসবুক পেজে ঘোষণা দিয়ে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলেছেন এই অভিজ্ঞ ব্যাটার। গত সোমবার বিসিবির সভা শেষে মুশফিক ও মাহমুদউল্লাহর অবসর নিয়ে প্রশ্ন শুনতে হয়েছিল বিসিবি পরিচালকদের। সেসময় কিছু বলতে পারেননি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। দুই অভিজ্ঞ ক্রিকেটারের সঙ্গে আলোচনায় বসার কথা বলেছিলেন। তবে সেই আনুষ্ঠানিকতা এখন পর্যন্ত একজনের সঙ্গে আর করতে হচ্ছে না। মুশফিক নিজে থেকেই অবসরের ঘোষণা দেওয়ায় কাজটা সহজ হয়ে গেল। কেন্দ্রীয় চুক্তিতে ওয়ানডের তালিকা:
আরও পড়ুন
বাংলাদেশ সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

বাংলাদেশ সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

বাংলাদেশ সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণ ও স্বার্থ রক্ষায় বুধবার (৫ মার্চ) সকালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানারে আয়োজিত এ সমাবেশে সচিবালয় ভবন-৪ এর সামনে উপস্থিত হন শতাধিক কর্মকর্তা-কর্মচারী। সমাবেশে সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবিরের সভাপতিত্বে ও মহাসচিব নিজাম উদ্দিন আহমেদের সঞ্চালনায় উত্থাপিত প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে: সচিবালয় ভাতা ও মহার্ঘ ভাতা প্রবর্তন, কর্মকর্তা-কর্মচারীদের পুরনো পদবী ও পদনামের আধুনিকীকরণ, সচিবালয়ের সকল স্তরের কর্মীদের জন্য দুদকের অনুরূপ রেশন সুবিধা চালু, ১০ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য বাধ্যতামূলক “সঞ্জীবনী প্রশিক্ষণ” বহাল। বিক্ষোভ শেষে সংযুক্ত পরিষদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহবুব-উল-আলমের সাথে:
আরও পড়ুন
ভূমিকম্পে কাঁপল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান

ভূমিকম্পে কাঁপল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান

রাজধানী দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবীর এই তথ্য নিশ্চিত করেন। রুবায়েত কবীর বলেন, আজ বেলা ১১টা ৩৬ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তিস্থল ভারত ও মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৪৪৯ কিলোমিটার। উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প হিসেবে বিবেচিত বলে জানান রুবায়েত কবীর। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে গত ১০ দিনে চারবার দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হলো।
আরও পড়ুন
মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিচার হবে: প্রধান উপদেষ্টা

মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিচার হবে: প্রধান উপদেষ্টা

মানবতাবিরোধী অপরাধী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতেই হবে। কেবল শেখ হাসিনাই নয় তার সহযোগীদেরও বিচারের মুখোমুখি করা হবে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৫ মার্চ) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ এই সংবাদমাধ্যমটি। সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনার বিচারের জন্য প্রয়োজনীয় তথ্যপ্রমাণ আছে সরকারের কাছে। তবে তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি নির্ভর করছে ভারত এবং আন্তর্জাতিক আইনের ওপর। তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আনুষ্ঠানিকভাবে বলাও হয়েছে দিল্লিকে। এ বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় আছে বাংলাদেশ। স্কাই নিউজের সাথে আয়নাঘর প্রসঙ্গে তিনি বলেন, আয়নাঘরগুলোতে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.