শীর্ষ নিউজ

নারীদের কর্মদক্ষতাকে উৎপাদনমুখী করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা

নারীদের কর্মদক্ষতাকে উৎপাদনমুখী করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা

নারীদের সম্ভাবনা ও কর্মদক্ষতাকে উৎপাদনমুখী কাজে সম্পৃক্ত করে উন্নত বাংলাদেশ গড়ার অভীষ্ট লক্ষ্য অর্জনে বর্তমান অন্তর্বর্তী সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষে শুক্রবার (৭ মার্চ) দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। খবর বাসসের প্রধান উপদেষ্টা বলেন, উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাবে বাংলাদেশের নারীরা। বাংলাদেশের নারী সমাজের উন্নয়ন ও ক্ষমতায়নের ক্ষেত্রে এটাই হোক আমাদের অঙ্গীকার।তিনি বলেন, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। ১৯৭৫ সালে ৮ মার্চকে জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। নারী অধিকার রক্ষায় এই দিনটি বিশ্বের অন্যান্য দেশের মতো:
আরও পড়ুন
অপরাধী যেই হোক তার কোনো ছাড় নেই: মির্জা আব্বাস

অপরাধী যেই হোক তার কোনো ছাড় নেই: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, অনেকে ভুয়া পরিচয় দিয়ে, বিএনপি নেতা দাবি করে অনৈতিক কাজ করছেন। আমি স্পষ্ট করে বলতে চাই, অপরাধী যেই হোক না কেন তার কোনো ছাড় নেই। শুক্রবার (৭ মার্চ) রাজধানীর খিলগাঁও চৌরাস্তা জামে মসজিদে জুমার নামাজের পর উপস্থিত মুসল্লিদের উদ্দেশে তিনি এ কথা বলেন। মির্জা আব্বাস বলেন, পুলিশ যদি কারও অনুরোধে কোনো চাঁদাবাজকে ছেড়ে দেয়, আমি সে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের উচ্চমহলে সুপারিশ করব। তিনি আরও বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীরা যে দলেরই হোক তাদের প্রতিহত করতে হবে। আর কোনো বিএনপির নেতা যদি চাঁদাবাজ ও সন্ত্রাসীদের মুক্ত করতে তদবির করেন তাহলে তাকেও আইনের:
আরও পড়ুন
বিচারহীনতার কারণে নারী নির্যাতন বেড়েছে: মির্জা ফখরুল

বিচারহীনতার কারণে নারী নির্যাতন বেড়েছে: মির্জা ফখরুল

দেশে নারী নির্যাতন ও বিভিন্নভাবে হেনস্তার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিচারহীনতার কারণে নির্যাতনকারীরা আরও উৎসাহিত এবং বেপরোয়া হয়ে পড়েছে। আজ শুক্রবার (৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানান তিনি। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, দেশের উন্নয়ন, অগ্রগতিসহ সকল ক্ষেত্রে নারীরা পুরুষের পাশাপাশি অগ্রণী ভূমিকা পালন করছেন। শিক্ষাক্ষেত্রেও নারীরা অগ্রগামিতা দেখাচ্ছে। নারীরা দেশে ও বিদেশে প্রশংসনীয় ভূমিকা রেখে দেশের সম্মান বৃদ্ধি করছে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে ছাত্রী, শ্রমিকসহ বিভিন্ন পেশার নারীদের ইভটিজিং, শ্লীলতাহানি এবং হেনস্থা করা হচ্ছে। ধর্ষণ ও নির্যাতন করে তাদের হত্যা করা হচ্ছে। আওয়ামী লীগের আমলে এর:
আরও পড়ুন
বোনের বাড়িতে বেড়াতে এসে ‘ধর্ষণের’ শিকার, ২৪ ঘণ্টা পরও জ্ঞান ফেরেনি

বোনের বাড়িতে বেড়াতে এসে ‘ধর্ষণের’ শিকার, ২৪ ঘণ্টা পরও জ্ঞান ফেরেনি

মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে এসে আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। অচেতন অবস্থায় শিশুটিকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় শিশুটির দুলাভাই ও তাঁর বাবাকে আটক করেছে পুলিশ। শিশুটির ফুফাতো ভাই আজ শুক্রবার দুপুরে  বলেন, গতকাল সন্ধ্যায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। এখনো সে অচেতন অবস্থায় আছে। তাকে শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) রাখা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, অবস্থা আরও খারাপ হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হবে। পুলিশ ও ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা যায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে আনা:
আরও পড়ুন
আ.লীগ নির্বাচনে থাকবে কি না সে সিদ্ধান্ত তাদের, বিবিসিকে ড. ইউনূস

আ.লীগ নির্বাচনে থাকবে কি না সে সিদ্ধান্ত তাদের, বিবিসিকে ড. ইউনূস

আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কি না, সেই সিদ্ধান্ত দলটিকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, আওয়ামী লীগকেই সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচন করতে চায় কি না, আমি তাদের জন্য সিদ্ধান্ত নিতে পারি না। নির্বাচনে কারা অংশগ্রহণ করবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার (৬ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি প্রধান উপদেষ্টার একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে, যেখানে এসব কথা বলেছেন তিনি। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চ মাসের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সংবাদমাধ্যমটি বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত বছর:
আরও পড়ুন
অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র

প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই সে দেশে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প। সেই পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশের অবৈধ হয়ে পড়া নাগরিকদেরও ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র।এ সংক্রান্ত একটি বার্তা ঢাকাকে জানিয়েছে ওয়াশিংটন। আর বাংলাদেশও অবৈধ হয়ে পড়া নিজ নাগরিকদের ফেরত নেবে। যুক্তরাষ্ট্রে অবৈধ হয়ে পড়া বাংলাদেশিদের ফেরত আনা নিয়ে বুধবার (৫ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এ তথ্য জানানো হয়। বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে তাদের দূতাবাসের মাধ্যমে অবৈধ হয়ে পড়া লোকজনকে ফেরত পাঠানোর বিষয়টি অবহিত করছে। বাংলাদেশকেও একইভাবে:
আরও পড়ুন
নির্বাচনের দিনক্ষণ নিয়ে আবারও বিতর্ক

নির্বাচনের দিনক্ষণ নিয়ে আবারও বিতর্ক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ডিসেম্বরের মধ্যে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন হবে বলে আভাস দিয়েছেন। অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ডিসেম্বরে নির্বাচন ধরে নিয়ে প্রস্তুতি চলছে। এমন পরিস্থিতির মধ্যে জাতীয় নাগরিক কমিটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ‘শেখ হাসিনার বিচারের আগে কেউ যেন নির্বাচনের কথা না বলে’ এমন মন্তব্য করায় নির্বাচনের দিনক্ষণ নিয়ে আবারও বিতর্ক দেখা দিয়েছে। পড়ুন বিশিষ্টজনের অভিমত- নির্বাচনকে অনিশ্চয়তার মধ্যে রাখা যায় না: জি এম কাদের বিচার একটা ধারাবাহিক প্রক্রিয়া। বিচারপ্রক্রিয়া সময়সীমার মধ্যে বেঁধে দেওয়া যায় না। বিচারের জন্য যেকোনো সময় লাগতে পারে। বিচার করতে:
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘যেকোনো ধরনের যুদ্ধের’ জন্য প্রস্তুত চীন

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘যেকোনো ধরনের যুদ্ধের’ জন্য প্রস্তুত চীন

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক উত্তেজনার মধ্যে চীন জানিয়েছে– শুধু বাণিজ্য নয়, ‘যেকোনো ধরনের যুদ্ধের’ জন্য প্রস্তুত তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নতুন শুল্কের জবাবে এই হুঁশিয়ারি দিলো চীন। এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সরকারি এক বিবৃতির একটা লাইন সামাজিকমাধ্যম এক্সে পোস্ট করে চীনের ওয়াশিংটন দূতাবাস বলেছে– ওয়াশিংটন যদি যুদ্ধ করতে চায়, তাহলে তা মোকাবেলা করতে প্রস্তুত বেইজিং। সেটি শুল্কযুদ্ধ হোক অথবা বাণিজ্য যুদ্ধ; যেকোনো যুদ্ধের মুখোমুখি হতে প্রস্তুত চীন। সম্প্রতি, পাল্টাপাল্টি শুল্কারোপে বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির মধ্যে দেখা দেয় উত্তেজনা। দ্বিতীয় দফায় দায়িত্ব গ্রহণের পর চীনা পণ্যের ওপর ২০ শতাংশ শুল্কারোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে মার্কিন কৃষি:
আরও পড়ুন
ভারত নয়, ফাইনালে নিউজিল্যান্ডের সমর্থক মিলার

ভারত নয়, ফাইনালে নিউজিল্যান্ডের সমর্থক মিলার

আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে খেলতে কদিন পরেই ভারতে যাবেন ডেভিড মিলার। অন্তত দেড় মাস ভারতের এই শহর থেকে ওই শহরে ছোটাছুটি করবেন। ২০১২ আইপিএল থেকে এভাবেই চলছে। এত বছরে তাঁর অভ্যস্ত হয়ে পড়ার কথা। তবে এবার আইপিএল খেলতে যাওয়ার পর মিলার একটা প্রশ্নের সম্মুখীন হতেই পারেন—‘এতগুলো দিন ভারতের আলো-বাতাসে থেকেও কিনা তুমি ভারতবিরোধী?’ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান যে ভারতকে নয়, নিউজিল্যান্ডকে সমর্থন জানাবেন! বিষয়টি তিনিই জানিয়েছেন। লাহোরে কাল চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে ৫০ রানে হেরে বিদায় নিয়েছে দক্ষিণ আফ্রিকা। মিলার ৬৭ বলে করেছেন অপরাজিত ১০০ রান, যা এই টুর্নামেন্ট ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি। মিলারকে হতভাগাই:
আরও পড়ুন
আবরার ফাহাদের কবর জিয়ারত করলেন আসিফ মাহমুদ

আবরার ফাহাদের কবর জিয়ারত করলেন আসিফ মাহমুদ

কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে জেলার কুমারখালী উপজেলার কয়া রায়ডাঙ্গা গ্রামে আবরার ফাহাদের কবরে শ্রদ্ধা জানান আসিফ মাহমুদ। পরে কবর জিয়ারত শেষে শহীদ আবরার ফাহাদ জামে মসজিদের সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন তিনি। দুপুরে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম উদ্বোধন করে জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় অংশ নিবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। এরপরে মাগুরার উদ্দেশে রওনা দিবেন ক্রিড়া উপদেষ্টা।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.