শীর্ষ নিউজ

ধর্ষণের মামলার বিচার ৯০ দিন ও তদন্ত শেষ করতে হবে ১৫ দিনের মধ্যে: আইন উপদেষ্টা

ধর্ষণের মামলার বিচার ৯০ দিন ও তদন্ত শেষ করতে হবে ১৫ দিনের মধ্যে: আইন উপদেষ্টা

ধর্ষণ মামলার বিচার ৯০ দিনের মধ্যে শেষ করতে হবে। আর ১৫ দিনের মধ্যে তদন্ত শেষ করার বিধান রেখে, সংস্কার হচ্ছে বিদ্যমান আইন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, ধর্ষণকে জামিন অযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে। ধর্ষণের মামলাগুলো তদারকি করার জন্য আইন মন্ত্রণালয়ের আলাদা একটা সেল থাকবে, যেন অযথা সময় কালক্ষেপণ না করা হয়। রোববার (৯ মার্চ) আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, মাগুড়ার ওই শিশুর ঘটনায় আমরা মর্মাহত। চারজনকে গ্রেফতার করা হয়েছে। এই মামলার আসামিরা কোন ছাড় পাবে না। দ্রুত সময়ে বিচারের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, রাস্তাঘাটে যৌন:
আরও পড়ুন
মক্কায় যাত্রা শুরু পবিত্র কোরআন জাদুঘরের

মক্কায় যাত্রা শুরু পবিত্র কোরআন জাদুঘরের

পবিত্র রমজান মাসে মুসলিমদের জন্য এক দারুণ খবর জানালো সৌদি আরব সরকার। মক্কায় তারা উদ্বোধন করেছেন ‘পবিত্র কোরআন জাদুঘর’। সৌদি প্রেস এজেন্সির বরাতে আরব নিউজ জানিয়েছে, মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল বিন আব্দুল আজিজ সম্প্রতি মক্কার হেরা সাংস্কৃতিক জেলায় এ জাদুঘর উদ্বোধন করেছেন। মক্কা শহর ও পবিত্র স্থানগুলো রক্ষণাবেক্ষণের জন্য যে রয়্যাল কমিশন রয়েছে, তাদের তত্ত্বাবধান এবং সহায়তায় এটি নির্মাণ করা হয়েছে। পাশাপাশি এর ডিজাইন করা হয়েছে এমনভাবে, যেন তা স্থানীয় এবং দর্শনার্থী উভয়ের ধর্মীয় ও সাংস্কৃতিক অভিজ্ঞতা সমৃদ্ধ করে। এখানে রয়েছে কোরআনের দুর্লভ ও ঐতিহাসিক কিছু পাণ্ডুলিপি। তবে এই জাদুঘরের অন্যতম আকর্ষণ হল ইন্টারেক্টিভ ভিজ্যুয়াল প্রদর্শনী। যার:
আরও পড়ুন
ধর্ষণের শিকার শিশুটির সব ছবি অপসারণের নির্দেশ হাইকোর্টের

ধর্ষণের শিকার শিশুটির সব ছবি অপসারণের নির্দেশ হাইকোর্টের

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির সবল ছবি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) তাৎক্ষণিক এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। আজ রবিবার (৯ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ স্ব-প্রণোদিতভাবে এই আদেশ দেন। ধর্ষণের শিকার শিশুটিকে নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন ব্যারিস্টার মাহসিব হোসাইন। তিনি শিশুটির স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানান। আদালত এ বিষয়ে আজকেই আদেশ দেবেন বলে জানান আইনজীবী। এর আগে ধর্ষণের শিকার শিশুটিকে নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন ব্যারিস্টার মাহসিব হোসাইন। তিনি শিশুটির স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানান।:
আরও পড়ুন
ধর্ষকদের ফাঁসির দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

ধর্ষকদের ফাঁসির দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির (মৃত্যুদণ্ড) দাবিতে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন ছাত্রীরা। শনিবার (৮ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হন তারা। ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘দফা এক দাবি এক, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ’সহ বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসে মিছিল বের হলে পরে এতে অন্য হলগুলোর নারী শিক্ষার্থীরা যোগ দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত একটার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে তাদের বিক্ষোভ করতে দেখা গেছে।বিক্ষোভে অংশ নেওয়া ছাত্রীরা বলেন, দেশে শিশু থেকে বৃদ্ধা কেউই ধর্ষকদের হাত থেকে রেহাই পাচ্ছে না। ধর্ষকদের গ্রেফতার করার পর:
আরও পড়ুন
পতিত স্বৈরাচার নৈরাজ্য সৃষ্টিতে বিপুল অর্থ বিনিয়োগ করছে : প্রধান উপদেষ্টা

পতিত স্বৈরাচার নৈরাজ্য সৃষ্টিতে বিপুল অর্থ বিনিয়োগ করছে : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে। আমাদেরকে এখন ততটাই সতর্ক থাকতে হবে যেমনটা আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে ছিলাম।  নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন। একে অন্যের পাশে দাঁড়ান। একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়তে সরকারকে সহযোগিতা করুন।’ শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ড. ইউনূস। ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আজকের বিশ্বে নারীরা যতটুকু অধিকার আর স্বাধীনতা চর্চা করতে পারছেন এর পুরোটাই তাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে অর্জন:
আরও পড়ুন
দেশে নারী ও শিশুদের প্রতি সহিংসতা উদ্বেগজনক : সালাহউদ্দিন

দেশে নারী ও শিশুদের প্রতি সহিংসতা উদ্বেগজনক : সালাহউদ্দিন

বর্তমানে দেশে নারী ও শিশুদের প্রতি সহিংসতা ও নিপীড়নের ঘটনা অনেক উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘সরকারকে অবশ্যই এসব কর্মকাণ্ড কঠোর হাতে দমন করতে হবে। নয়তো দেশের ভাবমূর্তি দেশ-বিদেশে ক্ষুণ্ন হবে।’ শনিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ‘অদম্য নারী-শক্তিতে অজেয়’ শীর্ষক কর্মসূচিতে বক্তৃতা করেন তিনি। অন্তর্বর্তী সরকার এবং আইনপ্রয়োগকারী সংস্থার প্রতি অনুরোধ জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রতিটি ঘটনার রহস্য উন্মোচন করুন। এর মধ্যে পতিত ফ্যাসিবাদের কোনো কারুকার্য-কারসাজি-চক্রান্ত আছে কি না, তা বের করুন। বাংলাদেশের পরিস্থিতি যাতে আর কোনোভাবেই অস্থিতিশীল হতে না:
আরও পড়ুন
কাবা শরীফে একদিনে রেকর্ডসংখ্যক ওমরাহ পালনকারী

কাবা শরীফে একদিনে রেকর্ডসংখ্যক ওমরাহ পালনকারী

সৌদি আরবের পবিত্র মসজিদ কাবা শরীফে বৃহস্পতিবার একদিনে রেকর্ডসংখ্যক ৫ লাখ ওমরাহ পালনকারী প্রবেশ করেছেন। এর আগে কখনো একদিনে এত সংখ্যক মুসল্লি ওমরাহ পালনের জন্য কাবায় সমবেত হননি। কাবা ও মসজিদে নববি রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষ (দ্য জেনারেল প্রেসিডেন্সি ফর অ্যাফেয়ার্স অব দ্য গ্র্যান্ড মস্ক অ্যান্ড প্রোফেট’স মস্ক) শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, রমজানের পবিত্রতা ও বিশেষ ফজিলতের কারণে মুসল্লিদের ঢল নেমেছে কাবায়। ওমরাহ ও হজযাত্রীদের প্রবাহ নিয়ন্ত্রণে সাম্প্রতিক সময়ে আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত নজরদারি ব্যবস্থা চালু করেছে সৌদি কর্তৃপক্ষ। স্টেট অব দ্য আর্ট মনিটরিং সিস্টেমের মাধ্যমে রাডার সেন্সর ব্যবহার করে মুসল্লিদের সংখ্যা রেকর্ড করা:
আরও পড়ুন
ভারত-নিউজিল্যান্ড ফাইনাল; ভাগ্য গড়ে দিতে পারেন যারা

ভারত-নিউজিল্যান্ড ফাইনাল; ভাগ্য গড়ে দিতে পারেন যারা

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আগামীকাল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। ফাইনালে এই দুই দলের মধ্যে রোমাঞ্চকর এক লড়াইয়ের আভাস মিলছে। এখন পর্যন্ত টুর্নামেন্টে ভারত কোনো ম্যাচ হারেনি। অন্যদিকে নিউজিল্যান্ডের একমাত্র হার গ্রুপ পর্বে এই ভারতের বিপক্ষেই। তাই ফাইনালে ভারতের সামনে সুযোগ অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার, আর নিউজিল্যান্ড মধুর প্রতিশোধ নিয়ে শিরোপা উৎসব করতে পারে। শিরোপা নির্ধারণী সেই মহারণের আগে চলুন দেখে নেওয়া যাক, ফাইনালে দুই দলের কোন খেলোয়াড়রা হতে পারেন তুরুপের তাস- ভারতের রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীকে সমীহ করছে নিউজিল্যান্ড। ফাইনালের আগে কিউই কোচ গ্যারি স্টিড তো বলেই দিয়েছেন, তাকে নিয়ে বাড়তি মাথা ঘামাতে হচ্ছে তার দলের ব্যাটারদের। আর:
আরও পড়ুন
আন্তর্জাতিক নারী দিবস আজ

আন্তর্জাতিক নারী দিবস আজ

আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’। দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নারীর প্রতি সহিংসতা রোধ, নারী-পুরুষের সম-অধিকার নিশ্চিত করা, নারীর কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য উদ্‌যাপনের উদ্দেশ্যে নানা আয়োজনে বিশ্বব্যাপী দিনটি পালিত হবে। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে সরকারি ও বেসরকারি নানা অনুষ্ঠান ও সভা-সেমিনারের আয়োজন করা হয়েছে। বাণীতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নারীদের সম্ভাবনা ও কর্মদক্ষতাকে উৎপাদনমুখী কাজে সম্পৃক্ত করে উন্নত বাংলাদেশ গড়ার অভীষ্ট লক্ষ্য অর্জনে বর্তমান অন্তর্বর্তী সরকার নিরবচ্ছিন্নভাবে:
আরও পড়ুন
সেহরি, ইফতার ও নামাজের সময়সূচি

সেহরি, ইফতার ও নামাজের সময়সূচি

তারিখফজরযোহরআছরমাগরিবইশাসেহরিইফতার১-০৩-২০২৫০৫:০৬১২:১২০৪:২৩০৬:০২০৭:১৭০৫:০৫০৬:০২২-০৩-২০২৫০৫:০৫১২:১১০৪:২৪০৬:০২০৭:১৭০৫:০৪০৬:০২৩-০৩-২০২৫০৫:০৪১২:১১০৪:২৪০৬:০৩০৭:১৮০৫:০৩০৬:০৩৪-০৩-২০২৫০৫:০৩১২:১১০৪:২৫০৬:০৩০৭:১৮০৫:০২০৬:০৩৫-০৩-২০২৫০৫:০২১২:১১০৪:২৫০৬:০৪০৭:১৯০৫:০১০৬:০৪৬-০৩-২০২৫০৫:০১১২:১০০৪:২৫০৬:০৪০৭:১৯০৫:০০০৬:০৪৭-০৩-২০২৫০৫:০০১২:১০০৪:২৬০৬:০৫০৭:২০০৪:৫৯০৬:০৫৮-০৩-২০২৫০৪:৫৯১২:১০০৪:২৬০৬:০৫০৭:২০০৪:৫৮০৬:০৫৯-০৩-২০২৫০৪:৫৮১২:১০০৪:২৬০৬:০৬০৭:২০০৪:৫৭০৬:০৬১০-০৩-২০২৫০৪:৫৭১২:১০০৪:২৬০৬:০৬০৭:২১০৪:৫৬০৬:০৬১১-০৩-২০২৫০৪:৫৬১২:০৯০৪:২৭০৬:০৬০৭:২১০৪:৫৫০৬:০৬১২-০৩-২০২৫০৪:৫৫১২:০৯০৪:২৭০৬:০৭০৭:২২০৪:৫৪০৬:০৭১৩-০৩-২০২৫০৪:৫৪১২:০৯০৪:২৭০৬:০৭০৭:২২০৪:৫৩০৬:০৭১৪-০৩-২০২৫০৪:৫৩১২:০৮০৪:২৭০৬:০৮০৭:২২০৪:৫২০৬:০৮১৫-০৩-২০২৫০৪:৫২১২:০৮০৪:২৭০৬:০৮০৭:২৩০৪:৫১০৬:০৮১৬-০৩-২০২৫০৪:৫১১২:০৮০৪:২৮০৬:০৮০৭:২৩০৪:৫০০৬:০৮১৭-০৩-২০২৫০৪:৫০১২:০৮০৪:২৮০৬:০৯০৭:২৪০৪:৪৯০৬:০৯১৮-০৩-২০২৫০৪:৪৯১২:০৭০৪:২৮০৬:০৯০৭:২৪০৪:৪৮০৬:০৯১৯-০৩-২০২৫০৪:৪৮১২:০৭০৪:২৮০৬:১০০৭:২৫০৪:৪৭০৬:১০২০-০৩-২০২৫০৪:৪৭১২:০৭০৪:২৮০৬:১০০৭:২৫০৪:৪৬০৬:১০২১-০৩-২০২৫০৪:৪৬১২:০৬০৪:২৯০৬:১০০৭:২৬০৪:৪৫০৬:১০২২-০৩-২০২৫০৪:৪৫১২:০৬০৪:২৯০৬:১১০৭:২৬০৪:৪৪০৬:১১২৩-০৩-২০২৫০৪:৪৪১২:০৬০৪:২৯০৬:১১০৭:২৬০৪:৪৩০৬:১১২৪-০৩-২০২৫০৪:৪৩১২:০৬০৪:২৯০৬:১১০৭:২৭০৪:৪২০৬:১১২৫-০৩-২০২৫০৪:৪২১২:০৫০৪:২৯০৬:১২০৭:২৭০৪:৪১০৬:১২২৬-০৩-২০২৫০৪:৪১১২:০৫০৪:২৯০৬:১২০৭:২৮০৪:৪০০৬:১২২৭-০৩-২০২৫০৪:৪০১২:০৫০৪:২৯০৬:১৩০৭:২৮০৪:৩৯০৬:১৩২৮-০৩-২০২৫০৪:৩৯১২:০৪০৪:৩০০৬:১৩০৭:২৯০৪:৩৮০৬:১৩২৯-০৩-২০২৫০৪:৩৭১২:০৪০৪:৩০০৬:১৪০৭:২৯০৪:৩৬০৬:১৪৩০-০৩-২০২৫০৪:৩৬১২:০৪০৪:৩০০৬:১৪০৭:৩০০৪:৩৫০৬:১৪৩১-০৩-২০২৫০৪:৩৫১২:০৩০৪:৩০০৬:১৫০৭:৩০০৪:৩৪০৬:১৫ যে ৫ দিন রোজা রাখা নিষেধ: ১. ঈদুল ফিতরের (১ শাওয়াল) দিন।২. ঈদুল আজহার (১০ জিলহজ) দিন।৩. তাশরিকের দিনগুলোতে অর্থাৎ জিলহজ মাসের ১১, ১২ ও ১৩ তারিখের দিন।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.