শীর্ষ নিউজ

চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু

চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু

বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল রোববার রোজা শুরু হচ্ছে। শনিবার (১ মার্চ) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ রাতেই তারাবিহর নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রাতে সাহ্‌রি খেয়ে আগামীকাল থেকে রাখবেন রোজা। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে রমজান পবিত্র মাস। এই এক মাস সংযম সাধনার পর ঈদুল ফিতর উদ্‌যাপন করেন মুসলমানরা।  
আরও পড়ুন
মার্চে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে

মার্চে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে

চলতি মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। গত ফেব্রুয়ারি মাসের নির্ধারিত দামই থাকছে এ মাসেও। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে এ মূল্য নির্ধারণ করা হয়। শনিবার (১ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তেলের দাম অপরিবর্তিত রাখার কথা জানানো হয়েছে। ফেব্রুয়ারি মাসে পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম আগের মাসের (জানুয়ারি) তুলনায় লিটারে এক টাকা বেড়েছিল। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে ২০২৫ সালের মার্চ:
আরও পড়ুন
মার্চের মধ্যে নির্বাচনী রোডম্যাপ না এলে পরবর্তী সিদ্ধান্ত: সালাহউদ্দিন

মার্চের মধ্যে নির্বাচনী রোডম্যাপ না এলে পরবর্তী সিদ্ধান্ত: সালাহউদ্দিন

অতিদ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে— প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। উল্লিখিত সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষিত না হলে গণতান্ত্রিক শক্তিগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় ঠিক করা হবে বলেও জানান এ বিএনপি নেতা। শনিবার (১ মার্চ) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশনে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। এসময় নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানানোর পাশাপাশি দলটির ‘সেকেন্ড রিপাবলিক’ তত্ত্ব নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন, তাদের ঘোষণাপত্রে বলেছে- সেকেন্ড রিপাবলিক করবে। আমাদের প্রশ্ন বর্তমান রিপাবলিক কি অসুস্থ হয়ে গেছে? বর্তমান রিপাবলিক কি নেই? আপনারা তো সংস্কার কমিশনে সংশোধনী দিয়েছেন। গণপরিষদ নাম কেন:
আরও পড়ুন
তুরস্কে ৪০ বছর লড়াইয়ের পর পিকেকের অস্ত্র সমর্পণের ঘোষণা

তুরস্কে ৪০ বছর লড়াইয়ের পর পিকেকের অস্ত্র সমর্পণের ঘোষণা

তুরস্কের কুর্দি অধ্যুষিত অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠী পার্তিয়া কারকেরেন কুর্দিস্তানে বা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেক) অবশেষ অস্ত্র সমর্পণে রাজি হয়েছে। এমনকি গোষ্ঠীর নেতারা পুরো আন্দোলনকে ভেঙে দেওয়ার কথা বলেছেন। এর মধ্য দিয়ে তুরস্কে ৪০ বছরের বেশি সময় ধরে চলা এক অস্থিতিশীল পরিস্থিতির অবসান হলো। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের বিরুদ্ধে যুদ্ধরত নিষিদ্ধঘোষিত কুর্দি বিদ্রোহী গোষ্ঠী পিকেকে তাদের কারাবন্দী নেতা আবদুল্লাহ ওজালানের ঐতিহাসিক আহ্বানের পর অস্ত্রবিরতি ঘোষণা করেছে। ওজালান এ সপ্তাহে গোষ্ঠীটির বিলুপ্তি চেয়ে তাদের অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছিলেন। ওজালানের আহ্বানের পর এই প্রথম গোষ্ঠীটি ভেঙে দেওয়ার বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করল। পিকেকের নির্বাহী কমিটি এক বিবৃতিতে বলেছে, ‘নেতা:
আরও পড়ুন
রমজানে ‘অলআউট অ্যাকশন’ চলবে: ডিবিপ্রধান 

রমজানে ‘অলআউট অ্যাকশন’ চলবে: ডিবিপ্রধান 

আসন্ন রমজানে ডিবি পুলিশ বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছে জানিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক বলেছেন, বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘অলআউট অ্যাকশন’ চালানো হবে। শনিবার (১ মার্চ) রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সন্মেলনে তিনি এ কথা বলেন। রেজাউল করিম মল্লিক বলেন, আমরা যেমন সাধারণ মানুষের আস্থা হতে চাই, তেমন অপরাধীদের জন্য হতে চাই আতঙ্ক। এই মূলনীতি নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। তিনি আরও বলেন, ছোট অপরাধ বড় অপরাধের জন্ম দেয়। তাই যে কোনো অপরাধ এবং অপরাধীর ক্ষেত্রে আমরা নিয়েছি জিরো টলারেন্স নীতি। ডিবিপ্রধান বলেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আইনশৃঙ্খলা:
আরও পড়ুন
ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়, হয়নি চুক্তি সই

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়, হয়নি চুক্তি সই

ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে মুখোমুখি বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসের ওভাল অফিসে অনুষ্ঠিত বৈঠকে তাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এই বৈঠকের উদ্দেশ্য ছিল, ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে একটি চুক্তি সই করা, তবে শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেন কয়েকশো কোটি ডলারের অস্ত্র ও অর্থ সহায়তা পেয়েছে, কিন্তু ২০ জানুয়ারি ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর পরিস্থিতি পাল্টে যায়। ট্রাম্প জেলেনস্কির বিরুদ্ধে যুদ্ধের জন্য দোষারোপ করতে শুরু করেন। তিনি ইউক্রেনের প্রেসিডেন্টকে সমালোচনা করে বলেন, তাকে শান্তি আলোচনা শুরু করার জন্য প্রস্তুত থাকতে হবে। এই উত্তেজনার:
আরও পড়ুন
চ্যাম্পিয়নস ট্রফি থেকে ১ পয়েন্ট নিয়ে দেশে ফিরল টাইগাররা

চ্যাম্পিয়নস ট্রফি থেকে ১ পয়েন্ট নিয়ে দেশে ফিরল টাইগাররা

চলমান চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে বাংলাদেশ দলকে। যে প্রত্যাশা নিয়ে দেশ ছেড়েছিল টাইগাররা, তার সামান্য অংশও পূরণ করতে পারেনি নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল। বাজে পারফরম্যান্স আর ব্যর্থতার গ্লানি নিয়ে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টাইগাররা পা রাখে। এর আগে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে পরাজয় দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির যাত্রা শুরু করে বাংলাদেশ। ওই ম্যাচে ব্যাটিং ব্যর্থতার কারণে বড় সংগ্রহ গড়া সম্ভব না হলেও বোলাররা লড়াই করেছিলেন। দ্বিতীয় ম্যাচেও দেখা গেছে একই চিত্র। ব্যাটারদের ব্যর্থতার কারণে ২৫০ রানের নিচে গুটিয়ে যায় টাইগাররা। শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ছিল খেলা। তবে বৃষ্টির কারণে টসই হয়নি।:
আরও পড়ুন
নতুন দল গঠনে সরকারের মদদ থাকলে নিরপেক্ষ নির্বাচন ব্যাহত হবে:বিএনপি

নতুন দল গঠনে সরকারের মদদ থাকলে নিরপেক্ষ নির্বাচন ব্যাহত হবে:বিএনপি

রাজনৈতিক অঙ্গনে নতুন দলের আগমনকে বিএনপি জামাতসহ বিভিন্ন সংগঠন স্বাগত জানিয়েছে। তবে অনেকেই মন্তব্য করছেন, "নতুন দল গঠনে যদি সরকারের মদদ থাকে, তবে আগামী নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে।" বিএনপি বলছে, ভোটের মাঠ এবং জনতার চিন্তা-ভাবনায় "ছাত্রদের এই দলকে খাটো করে দেখা যাবে না।" অন্যদিকে, বামপন্থী দলগুলো মনে করছে, সাধারণ মানুষের সমর্থন পেতে "এনসিপি-র জন্য জোট ছাড়া খুব একটা সুবিধা হবে না।" ছাত্রদের নতুন রাজনৈতিক দল ঘিরে জমায়েত হওয়ার পরিকল্পনা ছিল তিন থেকে চার লাখ মানুষের। এই নতুন দলটি নিয়ে সবার মধ্যে ছিল বিপুল আগ্রহ এবং প্রত্যাশা। ঘোষণা দিয়ে আত্মপ্রকাশের পর, ছাত্রদের এই দল নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া ছিল একেকরকম। সিপিবি:
আরও পড়ুন
চাঁদ দেখা গেছে, সৌদি আরবে রোজা শুরু শনিবার

চাঁদ দেখা গেছে, সৌদি আরবে রোজা শুরু শনিবার

হিজরি ১৪৪৬ সনের রমজান মাসের চাঁদ দেখা গেছে সৌদি আরবে। ফলে, আগামীকাল শনিবার (১ মার্চ) থেকে দেশটিতে শুরু হচ্ছে পবিত্র ও মহিমান্বিত এ মাস। সৌদিতে চাঁদ দেখার জন্য কয়েকটি পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে। এর মধ্যে রাজধানী রিয়াদের কাছের সুদাইর এবং তুমাইর পর্যবেক্ষণ কেন্দ্রে চাঁদ দেখার সবচেয়ে বড় প্রস্তুতি গ্রহণ করা হয়। তবে, তুমাইরে বিকেল থেকেই আকাশ মেঘলা হওয়া শুরু করে। এতে করে সেখান থেকে খালি চোখে চাঁদ দেখা কষ্টকর হয়ে পড়ে। দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে জানায়, পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে সূর্য অস্ত গেছে, তবে ওই অঞ্চলে চাঁদ দেখা যায়নি। কিন্তু ওই সময়ও দেশের অন্য পর্যবেক্ষণ:
আরও পড়ুন
সবচেয়ে কম বয়সে রাজনৈতিক দলের শীর্ষ নেতা হলেন নাহিদ, গড়লেন ইতিহাস

সবচেয়ে কম বয়সে রাজনৈতিক দলের শীর্ষ নেতা হলেন নাহিদ, গড়লেন ইতিহাস

বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অনন্য দিন ২০২৪ সালের ৮ আগস্ট। এদিন ইতিহাস সৃষ্টি করেন ২৬ বছর বয়সী দুই তরুণ। তারা শপথ নেন  অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে। দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী—নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে ক্যাবিনেট সদস্য হওয়া সবচেয়ে কমবয়সী ব্যক্তি তারাই। জুলাই গণঅভ্যুত্থানের আইকনিক চরিত্র নাহিদ ইসলামের রাজনৈতিক যাত্রা আজ নতুন মোড় নিচ্ছে, যা বাংলাদেশের রাজনীতিতে তরুণ প্রজন্মের নেতৃত্ব বিকাশে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করতে পারে। ২৫ ফেব্রুয়ারি পদত্যাগ করা সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম আজ শুক্রবার জাতীয় নাগরিক পার্টির নেতৃত্ব গ্রহণ করেছেন। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের মধ্যে নানা মতবিরোধ থাকলেও প্রায় সর্বসম্মতভাবে নাহিদ এই:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.