শীর্ষ নিউজ

আত্মপ্রকাশ: যা আছে জাতীয় নাগরিক পার্টির ঘোষণাপত্রে

আত্মপ্রকাশ: যা আছে জাতীয় নাগরিক পার্টির ঘোষণাপত্রে

যাত্রা শুরু করেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ শুক্রবার সন্ধ্যায় আত্মপ্রকাশ সমাবেশ থেকে দলের ঘোষণাপত্র পাঠ করেন। ঘোষণাপত্রে বলা হয়েছে, ‌আমরা মনে করি জুলাই ২০২৪ গণঅভ্যুত্থান আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে। একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদেরকে সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে। আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য। আমাদের সেকেন্ড রিপাবলিকে জাতীয় স্বার্থ সুরক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। ভেঙে পড়া রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো পুনরায় গড়ে তোলা ও তাদের গণতান্ত্রিক চরিত্র রক্ষা করা হবে:
আরও পড়ুন
ভারত-পাকিস্তানপন্থীর কোনো ঠাঁই বাংলাদেশে হবে না: নাহিদ ইসলাম

ভারত-পাকিস্তানপন্থীর কোনো ঠাঁই বাংলাদেশে হবে না: নাহিদ ইসলাম

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘বাংলাদেশে ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে রাষ্ট্রকে বির্নিমাণ করব।’ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ ইসলাম এসব কথা বলেন। নাহিদ ইসলাম জুলাই গণ–অভ্যুত্থানকারী ছাত্র–জনতা, শহীদ পরিবারের সদস্য ও রাজনৈতিক দলের নেতাদের সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করেন। তিনি বলেন, ‘আমরা সামনের কথা বলতে চাই। পেছনের ইতিহাস অতিক্রম করে সম্ভাবনার বাংলাদেশের কথা বলতে চাই।’ নাহিদ ইসলাম জুলাই গণ–অভ্যুত্থানের ‘তুমি কে, আমি কে, বিকল্প, বিকল্প’ স্লোগানটি তুলে ধরে বলেন, বিকল্পের জায়গা থেকে এই নতুন দলের আত্মপ্রকাশ।
আরও পড়ুন
কোটাবিরোধী আন্দোলন থেকে গণঅভ্যুত্থান, এবার এলো রাজনৈতিক দল

কোটাবিরোধী আন্দোলন থেকে গণঅভ্যুত্থান, এবার এলো রাজনৈতিক দল

গতকালই জানা গিয়েছিল দলের নাম। তারও আগে ঘোষণা আসে আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আত্মপ্রকাশ করবে নয়া রাজনৈতিক দল। জুলাই গণঅভ্যুত্থানের শক্তি থেকে আসতে যাওয়া দলটির আত্মপ্রকাশের স্থান হিসেবে বেছে নেয়া হয় জাতীয় সংসদ ভবনের মানিক মিয়া অ্যাভিনিউকে। আন্দোলন থেকে গণঅভ্যুত্থানের মাধ্যমে মূলধারার রাজনীতিতে আসা ছাত্র-তরুণ-জনতারা যেন এর মাধ্যমে বলে দিচ্ছিল, ভোটের রাজনীতিতে নিজেদের অবস্থান জানান দিয়ে তারা সংসদে যেতে চায়। নয়া এ দলের আত্মপ্রকাশকে কেন্দ্র করে সকাল থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে আসতে থাকেন ছাত্র-জনতা। শুক্রবার জুমার নামাজের পর লোকজন আসার হার তা আরও বাড়ে। বিকেল হতেই লোকে লোকারণ্য হয়ে যায় মানিক মিয়া অ্যাভিনিউ। বিকেল সোয়া ৪টার পর নয়া এ রাজনৈতিক:
আরও পড়ুন
নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে জুলাই শহীদদের স্মরণে নীরবতা

নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে জুলাই শহীদদের স্মরণে নীরবতা

মানিক মিয়া অ্যাভিনিউ থেকে: তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (ন্যাশনাল সিটিজেন পার্টি- এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টায় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে এ অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তারেক রেজা। গীতা থেকে পাঠ করেন অর্পিতা শামা দেব, ত্রিপিটক থেকে পাঠ করেন আবির বরুয়া, বাইবেল থেকে পাঠ করেন অলীক ম্রী। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে মহান মুক্তিযুদ্ধ, জুলাই আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক ও ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরইমধ্যে নতুন দলের শীর্ষ কয়েকটি পদে নাম:
আরও পড়ুন
নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যাচ্ছেন রিজভী-এ্যানি

নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যাচ্ছেন রিজভী-এ্যানি

নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ আত্মপ্রকাশ করছে আজ (শুক্রবার) বিকেলে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এক সমাবেশ থেকে আনুষ্ঠানিকভাবে দলটি আত্মপ্রকাশ করবে। নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেবে বিএনপির দুই সদস্যের প্রতিনিধিদল। প্রতিনিধিদলে থাকছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান রিজভী। তিনি বলেন, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র অনুষ্ঠানে আমি যাচ্ছি। আমার সঙ্গে এ্যানি (শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি) থাকবেন। আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে ‘জাতীয় নাগরিক পার্টি’র পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত:
আরও পড়ুন
গাজায় যুদ্ধবিরতি, কায়রোয় দ্বিতীয় ধাপের আলোচনা শুরু

গাজায় যুদ্ধবিরতি, কায়রোয় দ্বিতীয় ধাপের আলোচনা শুরু

গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস ও ইসরাইলের মধ্যে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে আলোচনা চলছে। শুক্রবার (২৮ অক্টোবর) মিশরের কায়রোতে আলোচনা শুরু হয়। খবর আলজাজিরার। মধ্যস্থতাকারীদের আশা, এই আলোচনার মধ্য দিয়ে দীর্ঘ মেয়াদে গাজায় যুদ্ধের অবসান হবে। আলোচনায় মধ্যস্থতাকারী দেশ মিশর বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বলেছে, যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে ‘নিবিড়’ আলোচনায় অংশ নিতে ইসরাইল, কাতার ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল কায়রোতে অবস্থান করছে। কয়েক মাসের আলোচনার পরই কেবল প্রথম ধাপের যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব হয়েছিল। মিশরের সরকারি সংস্থা স্টেট ইনফরমেশন সার্ভিস বলেছে, পূর্বে হওয়া সমঝোতার বাস্তবায়নের চলমান প্রচেষ্টার মধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলো যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী ধাপগুলো নিয়ে নিবিড় আলোচনা শুরু করেছে। প্রথম পর্যায়ের:
আরও পড়ুন
জাতীয় নাগরিক পার্টির আত্নপ্রকাশ: দলে দলে যোগ দিচ্ছেন ছাত্র-জনতা

জাতীয় নাগরিক পার্টির আত্নপ্রকাশ: দলে দলে যোগ দিচ্ছেন ছাত্র-জনতা

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ আত্মপ্রকাশ করবে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে দলটির ঘোষণা দেয়া হবে। নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিওয়ে আসতে শুরু করেছে ছাত্র-জনতা। সরজমিনে ঘুরে দেখা যায়, সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে যোগ দিচ্ছেন ছাত্র-জনতা। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়। এদিকে, আত্মপ্রকাশ অনুষ্ঠানে বড় জমায়েত হবে বলে আশা প্রকাশ করেছেন দলটির নেতারা। পূর্বের সিদ্ধান্ত বদল করে গতকাল বৃহস্পতিবার দলের উদ্যোক্তারা ঢাকার বাইরে থেকেও নেতাকর্মীকে অনুষ্ঠানে আসার নির্দেশনা দেন। জানা গেছে, ছাত্রদের এই জমায়েতে:
আরও পড়ুন
গণঅভ্যুত্থানে আহত ১৪০১ জন ‘জুলাই যোদ্ধার’ গেজেট প্রকাশ

গণঅভ্যুত্থানে আহত ১৪০১ জন ‘জুলাই যোদ্ধার’ গেজেট প্রকাশ

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের নিয়ে গেজেট ‘জুলাই যোদ্ধা’ প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) প্রকাশিত গেজেটে সারাদেশের ১৪০১ জন আহতদের নাম পাওয়া গেছে। মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত ওই গেজেটটি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের রুলস অব বিজনেস ১৯৯৬ এর সিডিউল-১ (অ্যালোকেশন অব বিজনেস) এর ক্রমিক নং ২৩ এর প্রদত্ত ক্ষমতাবলে সরকার প্রকাশ করে। প্রকাশিত গেজেটে, চিকিৎসার পরও যারা অন্যের সহায়তা ছাড়া জীবন যাপনে অক্ষম, সেরকম ৪৯৩ জনকে ‘অতি গুরুতর’ বিবেচনায় ‘ক’ শ্রেণিতে রাখা হয়েছে। এই ক্যাটাগরির ব্যক্তিরা এককালীন ৫ লাখ টাকা পাবেন। ২০২৪-২৫ অর্থবছরে নগদ (ব্যাংক চেকের মাধ্যমে) ২ লাখ টাকা ও ২০২৫-২৬ অর্থবছরে নগদ (ব্যাংক চেকের মাধ্যমে) ৩ লাখ টাকা:
আরও পড়ুন
অমর একুশে বইমেলা শেষ হচ্ছে আজ

অমর একুশে বইমেলা শেষ হচ্ছে আজ

শেষ হচ্ছে শুক্রবার বাঙালির প্রাণের অমর একুশে বইমেলা। এবছর বইমেলার সময় আর বাড়ছে না। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে শেষ শিশুপ্রহরের মধ্য দিয়ে বইমেলার দিনের আয়োজন শুরু হয়। শিশু প্রহর শেষে দুপুর ১টা থেকে সাধারণ পাঠক দর্শনার্থীদের শুরু উন্মুক্ত করে দেয়া হয় বইমেলা, যা শেষ হবে রাত ৯টায়। একুশে গ্রন্থমেলার শিশু প্রহরের শেষ দিনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ছাড়াও অনেক শিশুকে দেখা গেছে। বাবা-মায়ের সঙ্গে গ্রন্থমেলায় বই কিনতেও দেখা গেছে শিশুদের। গ্রন্থমেলার শিশু কর্ণার ঘুরে দেখা গেছে, বিভিন্ন বয়সী শিশুরা স্টল ঘুরে ঘুরে বইয়ের পাতা উল্টে নিজেদের পছন্দের বই খুঁজছে। স্টলের পাশে থাকা কয়েকটি খেলাধুলার স্পটে তাদের মধ্যে বেশ উচ্ছ্বাস দেখা গেছে।
আরও পড়ুন
রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সম্মেলন সফল করতে প্রধান উপদেষ্টার আহ্বান

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সম্মেলন সফল করতে প্রধান উপদেষ্টার আহ্বান

রোহিঙ্গা সংকট নিয়ে আসন্ন আন্তর্জাতিক সম্মেলন সফল করার বিষয়ে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গেলে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, আসুন এটিকে সাফল্যমণ্ডিত করি এবং সমস্যাটির সমাধান করি। আশা করি এ সম্মেলন থেকে আশানুরূপ কিছু সমাধান বেরিয়ে আসবে। তিনি বলেন, ‌‌ভ‌বিষ্যতের জন্য একটি পথ তৈরি হওয়া উচিত। আমাদের নিশ্চিত করতে হবে যে তাদের (রোহিঙ্গা জনগণের) ভবিষ্যৎ নিশ্চিত করা হবে। কয়েক দশক ধরে চলা মানবিক বিপর্যয়কে বিশ্ব মানচিত্রে ফিরিয়ে আনা এবং দীর্ঘদিন ধরে নির্যাতিত মিয়ানমারের সংখ্যালঘুদের জন্য আরও সহায়তা জোগাড় করার:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.