সাংবাদিক হতে পারবেনা আর আদার বেপারীরা
আদার বেপারীদের জন্য সাংবাদিকতা নয় বলে কঠোর বার্তা দিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। তিনি বলেছেন, ‘আজকাল যাঁরা ইচ্ছা তিনিই সাংবাদিক পরিচয় দিচ্ছেন। কিন্তু আদার বেপারীদের জন্য সাংবাদিকতা নয়। যাঁরা প্রকৃত সাংবাদিক তাঁদের জন্যই সাংবাদিকতা। শেষ পর্যন্ত তাঁরাই থাকবেন।’ গতকাল রাজশাহী সার্কিট হাউসে ‘প্রেস কাউন্সিল আইন ও আচরণবিধি এবং তথ্য অধিকার আইন অবহিতকরণ’ শীর্ষক সাংবাদিকদের দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ তথ্য জানান। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেন, ‘এখন যে কেউ সাংবাদিক পরিচয় দিচ্ছে। তাঁরা মানুষকে ব্ল্যাকমেল করছে। সাংবাদিকতার নামে সাংঘাতিকতা চলছে। এটা অবশ্যই আমাদের জন্য অপমানজনক। এই কারণে সাংবাদিক কারা:
