শীর্ষ নিউজ

বেড়েছে সবজি-ডিমের দাম, কমেছে আটার

বেড়েছে সবজি-ডিমের দাম, কমেছে আটার

বাজারে দাম বেড়েছে সবজি ও ডিমের। আটার দাম কমেছে। এছাড়া বাজারে অপরিবর্তিত আছে অন্য সব পণ্যের দাম। আজ শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে রাজধানীর মিরপুরের ১১ নম্বর বাজার ঘুরে এ চিত্র উঠে এসেছে। বাজারে দাম বেড়েছে শীতকালীন সবজির। আকার ভেদে বাঁধাকপি ও ফুলকপি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়। শসা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়। লম্বা ও গোল বেগুনের কেজি বিক্রি হচ্ছে ৫০-৭০ টাকা। টমেটো বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা। বাজারে শিমের কেজি ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে। করলা ১০০-১১০ টাকা, চাল কুমড়া প্রতিটি ৫০-৬০ টাকা, লাউ প্রতিটি আকারভেদে বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকায়, মিষ্টি কুমড়ার কেজি ৪০-৫০ টাকা, চিচিঙ্গা ৬০, পটল ৬০, ঢেঁড়স ৬০,:
আরও পড়ুন
গুজব প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা  নিতে হবে; ডিসিদের তথ্যমন্ত্রী

গুজব প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে; ডিসিদের তথ্যমন্ত্রী

অনিবন্ধিত পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব এবং ভুল তথ্য ছড়ানো প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা ও করণীয় বিষয়ে জেলা প্রশাসকদের দিক-নির্দেশনা দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিন ব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের সমাপনী দিনে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মন্ত্রী। তথ্য ও সম্প্রচার সচিব মো. মো. হুমায়ুন কবীর খোন্দকার এ সময় উপস্থিত ছিলেন। তথ্যমন্ত্রী বলেন, ‌‌'‘এ পর্যন্ত ১৬২টি অনলাইন সংবাদ পোর্টাল, ১৬৯টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল, ১৫টি টেলিভিশনের অনলাইন পোর্টাল ও ১৪টি আইপিটিভিকে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে, সেটি জেলা প্রশাসকদের জানানো হয়েছে। বাকি সবগুলো রেজিস্ট্রেশনবিহীন।''’ '‘জেলা পর্যায়ে অনেক অনলাইন পোর্টাল, আইপি টিভি ও ইউটিউব:
আরও পড়ুন
লক্ষ্য এখন স্মার্ট জাতি গড়া : প্রধানমন্ত্রী

লক্ষ্য এখন স্মার্ট জাতি গড়া : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পরবর্তী লক্ষ্য স্মার্ট বাংলাদেশ, স্মার্ট জাতি গঠন করা বলে জানিয়েছেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আয়োজিত ৩-দিনব্যাপী ‘ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবতা। আমাদের পরবর্তী লক্ষ্য হলো স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা, স্মার্ট জাতি গঠন করা। সরকার প্রধান বলেন, স্মার্ট বাংলাদেশ অর্জনে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই। আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স, ইন্টারনেট অব থিংস, ভার্চু্যয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি, রোবটিক্স, বিগ ডাটা প্রভৃতি ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ সুবিধা কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে চাই।:
আরও পড়ুন
বই কিনতে ঋণ পাচ্ছেন মিশরীয়রা

বই কিনতে ঋণ পাচ্ছেন মিশরীয়রা

মিশরে মূল্যস্ফীতি এতই বেশি যে, সেখানকার লোকজন গাড়ি ও ওয়াশিং মেশিনের মতো দামি পণ্যের মূল্য পরিশোধ করছে কিস্তিতে। এখন দেশটির লোকজন একইভাবে বই কিনতে পারছে। সেফসাফা পাবলিশিং হাউজের মোহামেদ এল-বালি বিবিবিকে বলেন, মিশরে বই এখন বিলাসপণ্য হয়ে গেছে। এটি খাদ্যের মতো মৌলিক কোনো পণ্য না। লোকজন বিলাসপণ্যে সঞ্চয় করছে। কায়রো আন্তর্জাতিক বইমেলা নিয়ে তিনি কথা বলছিলেন। এই মেলা গেল বছর প্রায় ২০ লাখ মানুষকে আকৃষ্ট করেছিল। এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। বইয়ের দাম দ্বিগুণের চেয়ে বেড়ে যাওয়ায় মিশরীয় লেখকরা বলছেন, লেখা প্রকাশে খরচ কমাতে তারা অক্ষর ও বর্ণণা ছেঁটে ফেলছেন। মোহামেদ এল-বালি জানান, কাগজ ও কালির দাম অবিশ্বাস্যভাবে বেড়েছে।:
আরও পড়ুন
আমাদের মধ্যেই বিশ্বাসঘাতক আছে: কাদের

আমাদের মধ্যেই বিশ্বাসঘাতক আছে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন , বাংলার ইতিহাস বিশ্বাসঘাতকের ইতিহাস। এরা পদে পদে আছে। এরা আমাদের মধ্যেই আছে। বিশ্বাসঘাতক আমাদের মধ্যেই লুকিয়ে আছে, আমরা জানি না। আজ বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর বনানী মডেল স্কুল মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাদের বলেন, বিশ্বাসঘাতকদের জন্য এদেশে ওয়ান ইলেভেন হয়েছে। এদেশে ৭৫ সালে জিয়াউর রহমান বিশ্বাসঘাতকতা না করলে বঙ্গবন্ধুকে হত্যার দুঃসাহস কারো হত না। আজকে আমরা নেত্রীকে (শেখ হাসিনা) নিয়ে উদ্বিগ্ন। তিনি আরো বলেন, আজকে সারা বাংলাদেশে আওয়ামী লীগ সুসংগঠিত। আওয়ামী লীগের:
আরও পড়ুন
অতিরিক্ত আইজিপি হলেন ৪ ডিআইজি

অতিরিক্ত আইজিপি হলেন ৪ ডিআইজি

ডিআইজি পদমর্যাদার চার পুলিশ কর্মকর্তা পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) হয়েছেন। পদোন্নতিপ্রাপ্তরা হচ্ছেন- পুলিশ সদর দপ্তরের ডিআইজি জামিল আহমদ, পুলিশ স্টাফ কলেজের ডিআইজি মো. হুমায়ুন কবির, পুলিশ সদর দপ্তরের ডিআইজি ওয়াইএম বেলালুর রহমান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মীর রেজাউল আলম। আজ বুধবার (২৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের এ পদোন্নতি দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হওয়া চার কর্মকর্তার পদোন্নতির এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যোগদানপত্র পাঠাবেন এবং পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন
মুক্তিযুদ্ধে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির চেষ্টা চালিয়ে যাচ্ছি

মুক্তিযুদ্ধে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির চেষ্টা চালিয়ে যাচ্ছি

মহান মুক্তিযুদ্ধে সংগঠিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য মার্কিন কংগ্রেসম্যানদের উত্থাপিত প্রস্তাবটি প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটিতে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রস্তাবটি যাতে বিবেচিত হয় সে জন্য বাংলাদেশ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান। আজ বুধবার (২৫ জানুয়ারি) জাতীয় সংসদে আওয়ামী লীগের সদস্য এ. কে. এম. রহমতুল্লাহর এক প্রশ্নের লিখিত উত্তরে প্রধানমন্ত্রী এসব কথা জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত এ প্রশ্নোত্তরে পর্ব অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধে সংগঠিত নৃশংসতা যে কোনো যুদ্ধকে ছাড়িয়ে গেছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ৯ মাসের রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখের বেশি মানুষের আত্মত্যাগ ও লক্ষাধিক মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীনতা:
আরও পড়ুন
‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল-২০২৩’ পাস

‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল-২০২৩’ পাস

নির্বাচনী ইশতেহারের ঘোষণা অনুযায়ী আওয়ামী লীগ সরকার দেশের সব নাগরিককে পেনশনের আওতায় আনতে সংসদে ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল-২০২৩’ পাস করা হয়েছে। বিলে ১৮ বছর থেকে ৫০ বছর বয়সী সব নাগরিক নির্ধারিত হারে চাঁদা পরিশোধ করে ৬০ বছর পূর্তির পর আজীবন পেনশন সুবিধা ভোগ করার বিধান রাখা হয়েছে। এছাড়া বিশেষ বিবেচনায় পঞ্চাশোর্ধ্বরাও এই আইনের আওতায় নিরবচ্ছিন্ন ১০ বছর চাঁদা পরিশোধ করে পেনশন সুবিধা ভোগ করতে পারবেন। সেক্ষেত্রে স্কিমে অংশগ্রহণের তারিখ থেকে নিরবিচ্ছিন্ন ১০ বছর চাঁদা প্রদান শেষে তিনি যে বয়নে উপনীত হবেন, সে বয়স হতে আজীবন পেনশন প্রাপ্য হবেন। আজীবন বলতে পেনশনারের বয়স ৭৫ বছর পর্যন্ত বিবেচনা করা হয়েছে। মঙ্গলবার স্পিকার:
আরও পড়ুন
কমলনগরে মাদরাসায় চুরি

কমলনগরে মাদরাসায় চুরি

মোখলেছুর রহমান ধনু, কমলনগর উপজেলার মাতব্বরনগর দারুসসুন্নাত আলিম মাদরাসায় চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। মাদরাসার ৬টি আলমারী ভেঙে নগদ টাকাসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে গেছে চোরচক্র । মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন কমলনগর থানা পুলিশ । মাদ্রসার সুপার আলী হোসেন জানান, মাদ্রাসার নৈশ প্রহরী দায়িত্বে থাকা মোঃ হানিফ মাদ্রাসায় নিরাপত্তা ফাঁকি দিয়ে বাড়িয়ে থাকার সুযোগে সোমবার দিবাগত রাতে চোরচক্র জানালার গ্রিল কেটে মাদরাসার ৬টি আলমারি ও নগদ অর্থ হাতিয়ে নেয়। মঙ্গলবার ভোরে নৈশপ্রহরী তাকে মোবাইলে জানায় মাদরাসায় চুরি হয়েছে। এ ঘটনায় মাদরাসার ম্যনেজিং কমিটির সাথে জরুরি মিটিং করে নৈশপ্রহরীর বিষয়ে ব্যবস্থা নিবেন বলে জানান তিনি। নৈশপ্রহরী:
আরও পড়ুন
শবে মেরাজ কবে জানা যাবে সন্ধ্যায়

শবে মেরাজ কবে জানা যাবে সন্ধ্যায়

১৪৪৪ হিজরি সনের পবিত্র শবে মেরাজের তারিখ নির্ধারণ এবং পবিত্র রজব মাসের চাঁদ দেখার লক্ষ্যে আজ সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিতব্য সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। টেলিফোন নম্বরসমূহ হলো- ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১। পবিত্র রজব মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে পবিত্র রমজানের কাউন্টডাউন শুরু হয়ে যায়।:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.