শীর্ষ নিউজ

পেশাভিত্তিক, উন্নত ও আধুনিক প্রশিক্ষণ অপরিহার্য: রাষ্ট্রপতি

পেশাভিত্তিক, উন্নত ও আধুনিক প্রশিক্ষণ অপরিহার্য: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, দক্ষ মানবসম্পদ তৈরিতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পেশাভিত্তিক, উন্নত ও আধুনিক প্রশিক্ষণ অপরিহার্য। ‘জাতীয় প্রশিক্ষণ দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে এই কথা বলেন তিনি। বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতির (বিএসটিডি) উদ্যোগে সোমবার (২৩ জানুয়ারি) ২৭তম জাতীয় প্রশিক্ষণ দিবস পালন করছে। বিএসটিডি’র এই উদ্যোগকে স্বাগত জানান রাষ্ট্রপতি বলেন, রাষ্ট্রের আর্থসামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করতে প্রয়োজন দক্ষ, অভিজ্ঞ, পেশাদার, সেবামুখী ও পরিশ্রমী কর্মী বাহিনী। আবদুল হামিদ বলেন, বৈশ্বিক নানাবিধ চ্যালেঞ্জ সাহসিকতার সঙ্গে মোকাবিলার পাশাপাশি সরকার একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষা, চিকিৎসা, অবকাঠামোসহ বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে। উন্নয়ন কর্মকাণ্ডের যথাযথ বাস্তবায়নে দেশের:
আরও পড়ুন
সাইবার পুলিশ ইউনিট গঠনের প্রস্তাব

সাইবার পুলিশ ইউনিট গঠনের প্রস্তাব

দেশে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বিষয়টি ইতিবাচক হলেও সাইবার অপরাধ দিন দিন বাড়ছে। বিশেষ করে ফেসবুক হ্যাকড, নারীদের ছবি ছড়িয়ে দিয়ে ব্ল্যাকমেইলিং এবং ব্যাংক অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনা প্রায়ই ঘটছে। ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ, টুইটার, টিকটিকের মাধ্যমে নানা ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে। এসব অপরাধ প্রতিরোধে গত কয়েক বছর ধরে ঢাকা মহানগর পুলিশ এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি কাজ করে আসছে। কিন্তু তাতেও তারা হিমশিম খাচ্ছেন। এবার পুরো দেশে সাইবার অপরাধ নিয়ন্ত্রণে সাইবার পুলিশ ইউনিট গঠনের প্রস্তাব করা হয়েছে। এই ইউনিটের কাজ হবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজরদারি বাড়ানো। তারা বিদ্বেষ ছড়ানো এবং সাম্প্রদায়িক উস্কানি বন্ধেও কাজ:
আরও পড়ুন
পাঠ্যক্রমে ভুলের দায় স্বীকার করে সংশোধন করা হচ্ছে : শিক্ষামন্ত্রী

পাঠ্যক্রমে ভুলের দায় স্বীকার করে সংশোধন করা হচ্ছে : শিক্ষামন্ত্রী

পাঠ্যক্রমে থাকা বিভিন্ন ভুলের দায় দায়িত্ব স্বীকার করে নিয়ে সেগুলোকে দ্রুততম সময়ের মধ্যে সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, যেখানে যেখানে যা ভুল থাকুক না কেন, সেই ভুলের দায়-দায়িত্ব স্বীকার করে নিয়ে সেগুলোকে আমরা দ্রুততম সময়ের মধ্যে সংশোধন করছি। শিক্ষামন্ত্রী আরও বলেন, যখনই যে ভুল চিহ্নিত হচ্ছে এবং হবে, সঙ্গে সঙ্গে তা সংশোধন করে আমরা সকল শিক্ষা-প্রতিষ্ঠানে পাঠিয়ে দিচ্ছি এবং আমাদের ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি। এছাড়া আমাদের প্রক্রিয়াকে আরও কত বেশি নির্ভুল করা যায়, সেজন্য আমাদের প্রক্রিয়া অব্যাহত থাকবে। আজ রোববার (২২ জানুয়ারি) দুপুরে রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী:
আরও পড়ুন
পাঠ্যবইয়ের ভুল ও সমস্যা- বৈঠকে বসছে এনসিটিবি-শিক্ষা মন্ত্রণালয়

পাঠ্যবইয়ের ভুল ও সমস্যা- বৈঠকে বসছে এনসিটিবি-শিক্ষা মন্ত্রণালয়

প্রাথমিক ও মাধ্যমিকের বই নিয়ে আছে নানা সমালোচনা। শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া সম্ভব হয়নি শতভাগ বই। কাগজের মানটাও যাচ্ছেতাই। এরই মাঝে পাঠ্যবইয়ে ভুল তথ্য ও হুবহু নকল নিয়ে চলছে বিস্তর সমালোচনা। ইতোমধ্যে তিনটি বইয়ে নয়টি সংশোধনীও দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এবার এই লেখকদের বিষয়ে সিদ্ধান্ত নিতে সভায় বসতে যাচ্ছে এনসিটিবি ও শিক্ষা মন্ত্রণালয়। আগামী সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেলের সঙ্গে এনসিটিবির সভায় বসার কথা রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম। তিনি বলেন, ভুলের বিষয়টি অনাকাঙ্ক্ষিত এবং আমরা এটি নিয়ে কাজ করছি। যারা ভুল:
আরও পড়ুন
দেশের সব আদালতে নিরাপত্তা নিশ্চিতে ১১ দফা নির্দেশনা : সুপ্রিম কোর্ট

দেশের সব আদালতে নিরাপত্তা নিশ্চিতে ১১ দফা নির্দেশনা : সুপ্রিম কোর্ট

দেশের সব আদালতের ভেতরে-বাইরে নিরাপত্তা নিশ্চিতে ১১ দফা নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সোমবার হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমানের সই করা এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে দেশের সব অধস্তন আদালত, ট্রাইব্যুনালের এজলাস, বিভাগ, প্রতিটি ফটক ও আদালতের বাইরে সিসিটিভি এবং আদালত সীমানার চারদিকে প্রাচীর দেয়ালে সিকিউরিটি পোস্ট স্থাপনসহ ১১ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। ১১ দফা নির্দেশনা হলো : ১. আদালত ও বিচারকদের বাসভবনের সীমানা প্রাচীর সুসংহত করা। ২. আদালত ও ট্রাইব্যুনালের এজলাস, বিভাগ, প্রতিটি ফটক ও আদালতের বাইরে সিসিটিভি স্থাপন করা। ৩. আদালত ভবনের বাইরে ও ভেতরে নিরাপত্তা প্রহরী দ্বারা সার্বক্ষণিক পাহারা:
আরও পড়ুন
পিএসসির প্রশ্ন ফাঁস করলে ১০ বছরের কারাদণ্ড

পিএসসির প্রশ্ন ফাঁস করলে ১০ বছরের কারাদণ্ড

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) পরিচালিত কোনো পরীক্ষার প্রশ্ন ফাঁস হলে জড়িতদের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রেখে ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন ২০২৩ বিল’ সংসদে পাস হয়েছে। এ ছাড়া কোনো ব্যক্তি কোনো পরীক্ষার্থীকে কোনো লিখিত উত্তর, বই, লিখিত কাগজ, পৃষ্ঠা বা এখান থেকে কোনো উদ্ধৃতি পরীক্ষার হলে সরবরাহ করলে বা মৌখিকভাবে বা যান্ত্রিক কোনো ডিভাইসের মাধ্যমে সহায়তা করলে তার দণ্ড হবে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড। সোমবার (১৬ জানুয়ারি) জাতীয় সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিলটি পাসের জন্য উপস্থাপন করেন। বিলের ওপর আনা জনমত যাচাই, বাছাই প্রস্তাবের পর স্পিকারের নিষ্পত্তিতে বিলটি কণ্ঠ ভোটে পাস হয়। ১৯৭৭:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে প্রয়াত তিন সাংবাদিককে স্মরণ করেছেন সহকর্মীরা

লক্ষ্মীপুরে প্রয়াত তিন সাংবাদিককে স্মরণ করেছেন সহকর্মীরা

লক্ষ্মীপুরে সদ্য প্রয়াত তিন সাংবাদিককে স্মরণ করেছেন তাদের সহকর্মীরা। আজ রবিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেসক্লাবে এ স্মরণ সভার আয়োজন করা হয়। এতে প্রয়াত লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কাউছার, সাবেক দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন জবু ও সিনিয়র সাংবাদিক আব্দুল বাতেনের কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়েছে। এসময় লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় জেলার কর্মরত সাংবাদিকরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সদস্য ছাড়াও প্র‍য়াত তিন সাংবাদিকের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে ২০২২ সালে মৃত্যুবরণ করা তিন সাংবাদিকসহ প্রয়াত সকল সাংবাদিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেছেন আরটিভির:
আরও পড়ুন
আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো ইজতেমার প্রথম পর্ব

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো ইজতেমার প্রথম পর্ব

তুরাগ নদের তীরে কাঙ্খিত আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো ইজতেমার প্রথম পর্ব। আখেরি মোনাজাতে অংশ নেন লাখো মুসল্লি। আজ রোববার সকাল ১০টার দিকে আখেরি মোনাজাত শুরু হয়। প্রায় ২০ মিনিটের মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের সমাপ্তি ঘটে। বাদ ফজর বাংলাদেশের মাওলানা রবিউল হকের বয়ানের মধ্য দিয়ে আজ ইজতেমা ময়দানের কার্যক্রম শুরু হয়। কাঙ্খিত আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ জুবায়ের। সমগ্র বিশ্বের মুসলমানদের নিরাপত্তা, ঐক্য, মুক্তি এবং ইহ ও পারলৌকিক কল্যাণ কামনা করে আল্লাহর কাছে কাকুতি মিনতি জানানো হয়। এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী, চেরাগ আলী, টঙ্গী-কালীগঞ্জ সড়কের আমতলী কেরানিরটেক, টঙ্গী-কামারপাড়া রোডসহ চারপাশের অলিগলি,:
আরও পড়ুন
মিথ্যা মামলায় হয়রানি, পেশকারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মিথ্যা মামলায় হয়রানি, পেশকারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুরের কমলনগরে হয়রানিমুলক মিথ্যা মামলা থেকে রেহাই পেতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবারের পক্ষে মাইন উদ্দিন মিশু। তিনি উপজেলার চর জাঙ্গালিয়া গ্রামের মৃত সামছুদ্দিনের পুত্র। মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলা হাজির হাট বাজারে পল্লী নিউজ ডটকম এর অফিসে এ সংবাদ সম্মেলন করেন। এসময় ভুক্তভোগী পরিবার পক্ষে মাইন উদ্দিন বলেন, তার বাবা ওয়ারিশ সূত্রে প্রায় ৩ একর জমির মালিক হন। তার জেঠ্যা নুরুল হক, চাচা মোহাম্মদ উল্যাহগংদের সাথে দীর্ঘ ১৫ বছর যাবত জমি নিয়ে পারিবারিক বিরোধ চলছে। বাবার ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তি গুলো জোর পূর্বক দখল নিতে একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করছে। বিভিন্ন নামে বাদি করে গত:
আরও পড়ুন
কমলনগরে বেশীরভাগ ইটভাটা অবৈধ, নেই প্রশাসনের পদক্ষেপ

কমলনগরে বেশীরভাগ ইটভাটা অবৈধ, নেই প্রশাসনের পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর কমলনগর উপজেলার বিভিন্ন গ্রামে বেশ কয়েকটি অনুমোদনহীন ইটভাটায় কাঠ দিয়ে বছরের পর বছর ধরে ইট পোড়ানো হলেও তা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি প্রশাসন। এ উপজেলায় ২০টি ইটভাটা রয়েছে তার মধ্যে ড্রাম চিমনি (বাংলা) প্রায় ৯টি। এসব ইটভাটায় জ¦ালানী হিসেবে ব্যবহার করছে কাঠ। এতে দুষিত হচ্ছে পরিবেশ, নষ্ট হচ্ছে কৃষিজমি। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পরিপত্রের নির্দেশনা অনুযায়ী ইটভাটা স্থাপন করতে হাইব্র্রিড হফম্যান, জিগ-জ্যাগ, ভার্টিক্যাল শ্যাফট কিলন্ অথবা পরীক্ষিত নতুন প্রযুক্তি ব্যবহারের বিধান রয়েছে। তবে উপজেলার চর কাদিরা, তোরাবগঞ্জ, চর লরেঞ্চসহ বিভিন্ন এলাকায় সরকারের নীতিমালা তোয়াক্কা না করে অনুমোদন ও পরিবেশ অধিফতরের ছাড়পত্র ছাড়াই একাধিক ইটভাটা চলছে। সবগুলো ইটভাটায়:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.