শীর্ষ নিউজ

এইচএসসির ফল ৮ ফেব্রুয়ারি

এইচএসসির ফল ৮ ফেব্রুয়ারি

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। এদিন ফল প্রকাশের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি দিয়েছেন। শনিবার (২৮ জানুয়ারি) কয়েকটি শিক্ষা বোর্ড প্রধান এই তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, আগামী ৭, ৮ অথবা ৯ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতি চাওয়া হয়। ৮ ফেব্রুয়ারি ফল প্রকাশের বিষয়ে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী। এরপর দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে চিঠি পাঠিয়ে বিষয়টি জানানো হয়েছে। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের একটি সূত্র জানিয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারি সকালে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে। এরপর দুপুরে সংবাদ সম্মেলন করে ফল ঘোষণা করবেন:
আরও পড়ুন
খুলনা বিশ্ববিদ্যালয়ের  বায়স্কোপের নেতৃত্বে স্মরণ ও পল্লী

খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়স্কোপের নেতৃত্বে স্মরণ ও পল্লী

খুবি প্রতিনিধি: ধারালো বিবেক আর শাণিত চোখে জীবন দেখি ও দেখাই’ মূলনন্ত্র ধারণ করে কাজ করে যাওয়া সাংস্কৃতিক সংগঠন ‘বায়স্কোপ’ খুলনা বিশ্ববিদ্যালয়ের কার্যকরি কমিটি ২০২৩ এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলা ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শাহ মখদুম স্মরণ ও সাধারণ সম্পাদক পদে ওই ডিসিপ্লিনের একই বর্ষের পল্লী মন্ডল। আজ শনিবার (২৮ জানুয়ারি ) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়াতে এই সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুবির ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর শরীফ হাসান লিমন। অনুষ্ঠানে আগামী বছরের প্রস্তাবিত কার্যকারী কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে বাংলা ডিসিপ্লিনের শিক্ষার্থী:
আরও পড়ুন
রুদ্ধশাস লড়াইয়ে শেষ বলে জিতল কুমিল্লা

রুদ্ধশাস লড়াইয়ে শেষ বলে জিতল কুমিল্লা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের সিলেট পর্বের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স। টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন খুলনার অধিনায়ক ইয়াসির আলী রাব্বি। আগে ব্যাট করতে নেমে মোহাম্মদ রিজওয়ান ও লিটন দাসের অর্ধশতকে ভর করে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে ইমরুল কায়েসের দল। সেই লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ওভারের নাটকীয়তায় রোমাঞ্চ ছড়িয়ে ৪ রানে হেরে যায় খুলনা। বিস্তারিত আসছে...
আরও পড়ুন
শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যাগিং-বুলিং প্রতিরোধে নীতিমালা ২০২৩

শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যাগিং-বুলিং প্রতিরোধে নীতিমালা ২০২৩

ব্যঙ্গ করে নাম ধরে ডাকা, বদনাম করা, লাথি মারা, বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি করা বা উত্ত্যক্ত করা, এমনকি অবহেলা বা এড়িয়ে চলে মানসিক চাপ দেওয়াকে বুলিং বা রাগিং হিসেবে চিহ্নিত করে সংশ্লিষ্টদের শাস্তির আওতায় এনে ‘শিক্ষা প্রতিষ্ঠান বুলিং বা র‌্যাংগিং প্রতিরোধ সংক্রান্ত নীতিমালা-২০২৩’ এর খসড়া তৈরি করা হয়েছে। দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এ নীতিমালা প্রযোজ্য হবে। এ নীতিমালার খসড়া চূড়ান্ত হলে তা অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালায় বলা হয়, বুলিং বা র‍্যাগিং হলো ইচ্ছাকৃতভাবে ক্ষতিকর বা বেদনাদায়ক এবং আক্রমণাত্মক ব্যবহার, যার প্রতি করা হয় তার নিজেকে তা থেকে রক্ষা করা কষ্টকর হয়ে যায়। বুলিং বা র‍্যাগিং:
আরও পড়ুন
নতুন প্রজন্ম আগামীর স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে

নতুন প্রজন্ম আগামীর স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে স্মার্ট নাগরিক দরকার। তাই দেশের প্রত্যকটি নাগরিককে স্মার্ট নাগরিক হতে হবে। আদর্শ, দেশপ্রেমিক ও মানবিক মানুষ হতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই লক্ষ্য নিয়ে কাজ করছেন। নতুন প্রজন্ম আগামীর স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে। শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে নাটোরের সিংড়া উপজেলা পরিষদ হল রুমে আদিবাসী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তার অংশ হিসেবে সিংড়া উপজেলার ২৪০ জন আদিবাসী শিক্ষার্থীকে ১১ লাখ ৫২ হাজার টাকা এবং ২০ জন আদিবাসী ছাত্রীকে বাইসাইকেল দেওয়া:
আরও পড়ুন
এক বছরে আত্মহত্যা করেছে ৫৩২ শিক্ষার্থী

এক বছরে আত্মহত্যা করেছে ৫৩২ শিক্ষার্থী

গত বছর স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৫৩২ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তাদের মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে ৪৪৬ জন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অন্তত ৮৬ জন শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। স্কুল ও সমমান পর্যায়ের ৩৪০ এবং কলেজ পর্যায়ে ১০৬ জন শিক্ষার্থী রয়েছেন। এসব শিক্ষার্থীদের মধ্যে ৫৪ জন মাদরাসার শিক্ষার্থী। শুক্রবার (২৭ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসরকারি সংস্থা আঁচল ফাউন্ডেশন।
আরও পড়ুন
নোয়াখালীতে এতিমের টাকা আত্মসাতের অভিযোগ

নোয়াখালীতে এতিমের টাকা আত্মসাতের অভিযোগ

বদিউজ্জামান তুহিন: নোয়াখালীর কবিরহাট উপজেলার করিমের নেছা সাহেবানী এতিমখানা ও হাফেজিয়া মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ আবদুল মোদাচ্ছের হোসাইনী মাসুক চিশতীর যোগসাজশে ২টি বেসরকারী এতিমখানার ক্যাপিটেশন গ্র্যান্ট প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। গতকাল দুপুরে এতিমের টাকা আত্মসাতের অভিযোগ এনে উপজেলার পদুয়া গ্রামের বাসিন্দা হারুনুর রশীদ নোয়াখালী ও লক্ষীপুর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। এছাড়াও কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও লক্ষীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরও একই লিখিত অভিযোগ দেন তিনি। লিখিত অভিযোগের অনুলিপি দেওয়া হয়, দুর্নীতি দমন কমিশন নোয়াখালী ও লক্ষীপুর, জেলা সমাজ সেবা অধিদপ্তর ও জেলা প্রেসক্লাব বরাবর। লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত:
আরও পড়ুন
বশেমুরবিপ্রবিতে সিলেট বিভাগীয় এসোসিয়েশনের নতুন কমিটি

বশেমুরবিপ্রবিতে সিলেট বিভাগীয় এসোসিয়েশনের নতুন কমিটি

মোঃফজলে রাব্বি, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ' সিলেট বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতির’ নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি ইএসডি বিভাগের শিক্ষার্থী রাকিব মিয়া ও সাধারণ সম্পাদক সিএসই বিভাগের শিক্ষার্থী আল রহিম দিহান। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) উপদেষ্টামন্ডলি ও সাবেক সভাপতি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটিতে অন্যান্যরা হলেন, সহ-সভাপতি হিসেবে আশিকুর রহমান, সৈকত বিশ্বাস, নুরুল ইসলাম উজ্জ্বল, ফজলে রাব্বি ফাহিম, মোনতাসিম বিল্লাহ, হাসিবুল ইসলাম আশিক বাপন পাল, খন্দকার সিদরাতুল মুনতাহা, মোনতাসির আহমেদ তন্ময়, যুগ্ম-সাধারন সম্পাদক হিসেবে খাদিজা জাহান তান্নি, জুনেদ আহমেদ, রুপন ইসলাম শুভ, এমরোজ আহমেদ,:
আরও পড়ুন
খুবিতে সামাজিক বিজ্ঞান ইস্যুতে ১ম আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

খুবিতে সামাজিক বিজ্ঞান ইস্যুতে ১ম আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

তানভীর হাসান তন্ময়,খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান স্কুলের আয়োজনে দু’দিনব্যাপী প্রথম আন্তর্জাতিক সম্মেলন (আইসিএসএসআই) উদ্বোধন করা হয়েছে। আজ ২৭ জানুয়ারি (শুক্রবার) সকাল ৯.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার যে অভিলক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা অর্জনে সামাজিক পরিবর্তনকে যথাযথ গুরুত্ব দিতে হবে। কেননা আমরা চাই বা না চাই পরিবর্তন আসবেই। সে পরিবর্তনের সাথে নিজেদের খাপ খাইয়ে নেওয়া জরুরি। তা না হলে আমরা পিছিয়ে পড়বো। বিজ্ঞান ও প্রযুক্তির সুবাদে সকল ক্ষেত্রে দ্রুত পরিবর্তন সাধিত হচ্ছে। একই:
আরও পড়ুন

একদিনেই রাশিয়ার ৫৫ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১১

ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় ১১ জন নিহতের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন শহরে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। রাশিয়া একদিনেই ৫৫টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি ইউক্রেনের। খবর এএফপির। যুক্তরাষ্ট্র ও জার্মানির পক্ষ থেকে ইউক্রেনকে ট্যাংক দেওয়ার ঘোষণার পর রাশিয়া আরও মারমুখী হয়ে উঠেছে। আর এর পরই এ ধরনের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে রুশ বাহিনী। ইউক্রেনের জরুরি বিভাগ জানায়, এসব হামলায় আরও ১১ জন আহত হয়েছেন। এর মধ্যে রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্রের টুকরার আঘাতে ৫৫ বছর বয়সি একজনের মৃত্যু হয়েছে। দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ওই ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছিল। গতকাল একদিনে কিয়েভ,:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.