শীর্ষ নিউজ

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ এর চূড়ান্ত তালিকা প্রকাশ

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ এর চূড়ান্ত তালিকা প্রকাশ

চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্র শিল্পে অবদান রাখায় প্রতি বছর এই সম্মাননা প্রদান করা হয়। ২০২১ সালের নির্বাচিত সিনেমা থেকে এ বছর ২৭ ক্যাটাগরিতে ৩৪টি পুরস্কার দেয়া হচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ সালের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। চলচ্চিত্রে অবদান রাখায় এবার যৌথভাবে আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী ডলি জহুর ও অভিনেতা ইলিয়াস কাঞ্চন। যৌথভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র হয়েছে-মাতিয়া বানু শুকু (লাল মোরগের ঝুঁটি) ও রেজওয়ান শাহরিয়ার সুমিত (নোনাজলের কাব্য), শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আকা রেজা গালিব (ধর), শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র কাওসার চৌধুরী (বধ্যভূমিতে একদিন), শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত (নোনাজলের কাব্য),:
আরও পড়ুন
রাজশাহীতে ২৬ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে ২৬ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফরিদ আহমেদ আবির, রাজশাহী : প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী সিটি কর্পোরেশনের (আরসিসি) ৭টিসহ ২৬টি প্রকল্প উদ্বোধন করেছেন, যার প্রকল্প ব্যয় প্রায় ১,৩১৬ দশমিক ৯৭ কোটি টাকা। তিনি ৩৭৬ দশমিক ২৮ কোটি টাকা আনুমানিক ব্যয়ে নির্মাণাধীন আরও ছয়টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। রোববার (২৯ জানুয়ারি) বিকেলে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসমাবেশে যোগদান করে প্রকল্পগুলোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সরকারি সুত্র জানায়, বাস্তবায়িত প্রকল্পগুলো হলো: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। রাজশাহী সিটি করপোরেশন প্রায় ৫ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে নগরীর সিএন্ডবি ক্রসিংয়ে ম্যুরালটি নির্মাণ করেছে। এছাড়া সিটি করপোরেশন আরো যেসব প্রকল্প:
আরও পড়ুন
স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট ছাত্র, স্মার্ট শিক্ষক প্রয়োজন -শিল্পমন্ত্রী

স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট ছাত্র, স্মার্ট শিক্ষক প্রয়োজন -শিল্পমন্ত্রী

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি বলেছেন,মাননীয় প্রধানমন্ত্রী দেশকে স্মার্ট বাংলাদেশ ঘোষণা করেছে। স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট ছাত্র,স্মার্ট শিক্ষকদের প্রয়োজন। শিক্ষকদের শিক্ষা পদ্ধতিতে আধুনিকতার ছোয়াঁ লাগাতে হবে। তাদের শিক্ষার্থীদের মেধাকে বিকশিত করতে হবে। যাতে শিক্ষার্থীরা দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখতে পারে। রবিবার (২৯ জানুয়ারি ) দুপুরে মনোহরদী সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষাকে আধুনিক ও ডিজিটাইলেশন করেছে। প্রতিটি স্কুল কলেজে মাল্টিমিডিয়াম ক্লাস রুম ও আধুনিক ল্যাব:
আরও পড়ুন
বেসরকারি হাসপাতালের ফি নির্ধারণ করা হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

বেসরকারি হাসপাতালের ফি নির্ধারণ করা হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের বেসরকারি হাসপাতাল ও অন্যান্য সেবা খাতের একেক রকমের চার্জ, টেস্ট ফি সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এজন্য প্রাইভেট স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর জন্য সরকারিভাবে একটি গাইডলাইন তৈরি করে হাসপাতালগুলোর মান অনুযায়ী ক্যাটাগরি তৈরি করে সেই ক্যাটাগরি মান অনুযায়ী ফি নির্ধারণ করে দেওয়া হবে। এ সংক্রান্ত একটি কমিটি করে এক মাসের মধ্যেই একটি সিদ্ধান্তে উপনীত হবো আমরা। এতে বেসরকারি স্বাস্থ্যসেবার মান বাড়বে, যত্রতত্র ফি দিয়ে দেশের জনগণের অযাচিত অর্থ ব্যয় হবে না। আজ রোববার (২৯ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সারাদেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের ক্যাটাগরি নির্ধারণ বিষয়ে পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। বেসরকারি হাসপাতালগুলোর:
আরও পড়ুন
২৪ ফেব্রুয়ারি আসবে ইংলিশরা

২৪ ফেব্রুয়ারি আসবে ইংলিশরা

৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে ইংল্যান্ড জাতীয় দলের, খেলার কথা ছিল প্রস্তুতি ম্যাচও। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মূল ম্যাচ খেললেও প্রস্ততি ম্যাচ হচ্ছে না। এছাড়া চারদিন পিছিয়ে ইংলিশরা আসবে ২৪ ফেব্রুয়ারি। রোববার মিরপুরে বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন সাংবাদিকদের বলেছেন, ‘ইংল্যান্ড টিম তাদের নিজস্ব পরিকল্পনা থেকে এই সফরটাকে শুধু অফিসিয়াল ম্যাচের মধ্যে সীমাবদ্ধ রাখার কথা জানিয়েছে। এখন সেভাবেই পরিকল্পনা করা হচ্ছে। ’ গত কয়েকদিন ধরে বেশ আলোচনা হচ্ছে সিলেটে ম্যাচ আয়োজন নিয়ে। এ ব্যাপারে সিইও বলেন, ‘আমাদের কিছু পরিকল্পনা থাকে, সফরকারী দলগুলোরও কিছু চাহিদা থাকে। সবকিছু বিবেচনা করেই আমরা ভেন্যু ঠিক করি। সে চিন্তা থেকে:
আরও পড়ুন
‘‘কালপুরুষ’-এ নিশো

‘‘কালপুরুষ’-এ নিশো

ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। এই অভিনেতাকে বড় পর্দায় দেখার অপেক্ষায় দর্শকরা। সেই অপেক্ষায় অবসান হতে যাচ্ছে এমন খবর মিলেছে ২০২২ সালের নভেম্বরেই। ওই সময়ই জানা যায়, ‘সুড়ঙ্গ’ নামের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আলোচিত নির্মাতা রায়হান রাফি নির্মাণ করবেন এই সিনেমাটি। যেখানে নিশোর নায়িকা তমা মির্জা। সব ঠিক থাকলে ফেব্রুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। তবে তার আগেই নিশোর ভক্তদের জন্য এলো আরেকটি সুখবর। জানা গেছে, ‘কালপুরুষ’ নামের আরেকটি সিনেমায় যুক্ত হয়েছেন এই অভিনেতা। আরো জানা যায়, এটি নির্মাণ করবেন সঞ্জয় সমদ্দার। যিনি বর্তমানে ব্যস্ত রয়েছেন কলকাতার সুপারস্টার জিত ও বিদ্যা সিনহা মিমকে নিয়ে ‘মানুষ’ সিনেমার কাজে।:
আরও পড়ুন
স্মার্ট বাংলাদেশ গড়তে আবারও নৌকায় ভোট চাই

স্মার্ট বাংলাদেশ গড়তে আবারও নৌকায় ভোট চাই

উন্নয়নের জয়যাত্রা অব্যাহত রেখে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার (২৯ জানুয়ারি) বিকেলে রাজশাহী মাদরাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জনসভায় উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, নৌকায় ভোট দিয়ে উন্নয়নের এ জয়যাত্রা, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ যেন গড়তে পারি আপনারা সেই জন্য নৌকায় ভোট দেবেন। তিনি বলেন, গত নির্বাচনে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়েছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবারও আপনাদের আহ্বান করবো আগামী নির্বাচনে এ বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে;:
আরও পড়ুন
২৬ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২৬ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় এক হাজার ৩১৬ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে ২৬টি প্রকল্পের উদ্বোধন এবং প্রায় ৩৭৬ কোটি ২৮ হাজার টাকা ব্যয়ে আরও ছয়টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। রোববার (২৯ জানুয়ারি) বিকেল সোয়া ৩টায় রাজশাহীতে আওয়ামী লীগের জনসভা ময়দানে এসে তিনি এসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি নির্মাণ প্রকল্প, শেখ রাসেল শিশু পার্ক নির্মাণ প্রকল্প, মোহনপুর রেলক্রসিংয়ের ফ্লাইওভার নির্মাণ প্রকল্প, ভদ্রা রেল ক্রসিং থেকে নওদাপাড়া বাস টার্মিনাল পর্যন্ত চার লেন সড়ক ও ডিভাইডার নির্মাণ প্রকল্প, বন্ধ গেট থেকে সিটি হাট পর্যন্ত চার লেন সড়ক ও ডিভাইডার নির্মাণ প্রকল্প।:
আরও পড়ুন
রাজশাহীর জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী

রাজশাহীর জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে আওয়ামী লীগের জনসভায় উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৯ জানুয়ারি) মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় বিকেল ৩টার দিকে উপস্থিত হন তিনি। এরপর মঞ্চে উঠে কর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি রাজশাহী জেলার ২৬টি সমাপ্ত উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন ও ৬টি উন্নয়ন প্রকল্প কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এদিকে জনসভাস্থলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত হওয়ার মাত্র উচ্ছ্বাসে ফেটে পড়ে লাখো মানুষ। নানা স্লোগানে মুখরিত হয়ে উঠেছে মাদরাসার মাঠ ও আশেপাশের এলাকা। এর আগে সরদা পুলিশ অ্যাকাডেমিতে অনুষ্ঠান শেষ করে জনসভাস্থলে আসেন প্রধানমন্ত্রী। রোববার সকাল থেকে মানুষের উপস্থিতিতে দুপুর ১টার মধ্যে জনসভার মাঠ:
আরও পড়ুন
রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় ট্রেনে আসছেন নেতাকর্মীরা

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় ট্রেনে আসছেন নেতাকর্মীরা

ফরিদ আহমেদ আবির,রাজশাহী : আওয়ামী লীগের জনসভায় মেতে উঠেছে রাজশাহী। রোববার (২৯ জানুয়ারি) দলটির বিভাগীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে বিভাগের সব জেলা থেকে আসছেন কর্মী ও সমর্থকরা। ট্রেনে বা বাসে করে রাজশাহীর জনসভায় আসেছেন তারা। রাজশাহীতে আওয়ামী লীগের জনসভার জন্য সাতটি বিশেষ ট্রেন চলাচল করছে। এসব ট্রেনগুলো আজ সারাদিন রাজশাহী-নাটোর, রাজশাহী-জয়পুরহাট, রাজশাহী-সান্তাহার, রাজশাহী-ঢালারচর ও রাজশাহী-সিরাজগঞ্জ রুটে চলবে। রোববার সকালে রাজশাহী রেলস্টেশন ও বাস টার্মিনালগুলো ঘুরে দেখা গেছে, রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে বিপুল সংখ্যক মানুষ প্রধানমন্ত্রীর জনসভায় আসছেন। ফলে এলাকাগুলো লোকে লোকারণ্য হয়েছে। রেলস্টেশনে বাস টার্মিনাল থেকে সরাসরি মাদরাসা মাঠে চলে যাচ্ছেন নেতাকর্মীরা।:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.