মেধাবী নাইমাকে ল্যাপটপ উপহার দিলেন ফরিদপুরের ডিসি
সাজ্জাদ হোসেন সাজু, ফরিদপুর প্রতিনিধি: অদম্য মেধাবী ও খর্বাকৃতির মোসা.নাইমা সুলতানা পাখিকে (২২) কম্পিউটার (ল্যাপটপ) উপহার দিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে মোসা. নাইমা সুলতানা পাখিকে জেলা প্রশাসকের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানান এবং একটি কম্পিউটার উপহার দেন। এছাড়াও পড়ালেখার পাশাপাশি তার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন জেলা প্রশাসক। এ বিষয়ে মোসা. নাইমা সুলতানা পাখি বলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক মহোদয়ের প্রতি আমি ও আমার পরিবার আজীবন কৃতজ্ঞ থাকবো। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার ও আমার পরিবারের স্বপ্ন ও আশা পূরণ করতে পারি। এ ব্যাপারে সদর উপজেলা:
