৯৫১ ভোটে হেরে গেলেন হিরো আলম
বগুড়া-৪ আসনে মাত্র ৯৫১ ভোটে হেরেছেন হিরো আলম। হিরো আলম : ১৯,৪৮৬ রেজাউলঃ ২০৪৩৭ বিএনপির ছেড়ে দেওয়া ছয়টি আসনে আজ ভোটগ্রহণ করা হয়েছে। বগুড়া সদর ও নন্দীগ্রাম-কাহালু আসনে উপনির্বাচনে প্রার্থী হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত ব্যক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি দাবি করেছেন, বগুড়া-৪ অর্থাৎ নন্দীগ্রাম-কাহালু আসনে তিনি সংসদ সদস্য হতে যাচ্ছেন। হিরো আলম বলেন, সদর আসনে নানা বিশৃঙ্খলা হয়েছে। কিন্তু দুপুরের পর নন্দীগ্রাম-কাহালু এলাকায় এসে দেখেছি, সবাই আমার একতারা মার্কায় ভোট দিয়েছে। সুন্দর পরিবেশে ভোট হয়েছে। সব ঠিক থাকলে আমিই এখানকার এমপি হচ্ছি। বগুড়া-৪ অর্থাৎ নন্দীগ্রাম-কাহালু আসনের কালিশ পুনাইল মাদরাসা কেন্দ্রের ফলাফল সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে, সেখানে দেখা:
