শীর্ষ নিউজ

নিয়ম পাল্টে ভারতের বিপক্ষে টেস্ট খেলতে নামবে অস্ট্রেলিয়া

নিয়ম পাল্টে ভারতের বিপক্ষে টেস্ট খেলতে নামবে অস্ট্রেলিয়া

আগামী ৯ ফেব্রুয়ারি মাঠে গড়াচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট। বিরাট-রোহিতদের বিপক্ষে এই টেস্ট খেলতে নামার আগে কোনও প্রস্তুতি ম্যাচ খেলছে না অজিরা। সাধারণত ভারতের মাটিতে টেস্ট খেলতে আসলে প্রস্তুতি ম্যাচ খেলে থাকে প্রতিপক্ষ দলগুলো। মূলত উইকেটের সঙ্গে মানিয়ে নিতেই এই ম্যাচগুলোর আয়োজন করা হয়। কিন্তু বর্ডার-গাভাস্কার ট্রফি খেলতে ভারতে আসা অস্ট্রেলিয়া দল এবার সেই প্রথা ভাঙতে যাচ্ছেন। দলটি এবার কোনো প্রস্তুতি ম্যাচ খেলা ছাড়াই টিম ইন্ডিয়ার বিপক্ষে টেস্ট খেলতে মাঠে নামছে।
আরও পড়ুন
বাংলাদেশের যত উন্নয়ন হচ্ছে তার একমাত্র কাণ্ডারি শেখ হাসিনা

বাংলাদেশের যত উন্নয়ন হচ্ছে তার একমাত্র কাণ্ডারি শেখ হাসিনা

সাজ্জাদ হোসেন সাজু(ফরিদপুর জেলা প্রতিনিধি) ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, বাংলাদেশের যত উন্নয়ন হচ্ছে তার একমাত্র কাণ্ডারি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সেই উন্নয়নের ধারাবাহিকতায় রাস্তাঘাট,ব্রিজ,স্কুল,কলেজ,মসজিদ,মাদ্রাসা,মন্দিরসহ সব সেক্টরে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় একটি সড়ক উন্নয়ন কাজের ফলক উন্মোচন ও একইদিন দুপুরে উপজেলার চর অযোধ্যা উচ্চ বিদ্যালয় ও বিশ্বাস বাড়ি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নিক্সন চৌধুরী বলেন,দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী বানাতে হবে। শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তেমনি আপনাদের ভোটে শেখ:
আরও পড়ুন
৯ সেপ্টেম্বর ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী

৯ সেপ্টেম্বর ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামী ৯-১০ সেপ্টেম্বর ২ দিনের সফরে ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোম্যাসি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন সাপ্তাহিক ব্রিফিং করেন। তিনি জানান, ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০-এর শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। প্রধান প্রধান অর্থনীতির দেশগুলোর কৌশলগত বহুপক্ষীয় সংগঠন জি-২০ এর সভাপতির দায়িত্ব গ্রহণের পর ভারত জি-২০ এর সকল সভায় বাংলাদেশকে অতিথি রাষ্ট্র হিসেবে আমন্ত্রণ জানিয়েছে। প্রধানমন্ত্রীর ভারত সফর সামনে রেখে ভারতের পররাষ্ট্রসচিব বিনয়:
আরও পড়ুন
ঢাকায় ফিরলেন শাকিব

ঢাকায় ফিরলেন শাকিব

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। খবরটি এ তারকা জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। আজ বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রামে শাকিব তার একটি ছবি প্রকাশ করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন ‘ঢাকা, বাংলাদেশ’। এই পোস্ট থেকে স্পষ্ট যে, সুপারস্টার এখন ঢাকায়। ১৫ জানুয়ারি দুবাইয়ের উইনার স্পোর্টস ক্লাবে আয়োজিত হয় ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান। এতে অংশ নিতে দুবাই গিয়েছিলেন শাকিব। প্রবাসে বসবাসরত বাঙালি রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে আয়োজিত এই ইভেন্টে আরও অংশ নিয়েছিলেন ইলিয়াস কাঞ্চন, তমা মির্জা ও রায়হান প্রমুখ। ওই অনুষ্ঠান শেষে ১৭ জানুয়ারি সকালে দুবাই থেকে আমেরিকার বিমানে চেপে বসেন কিং খান। শাকিবের একাধিক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছিল তখন। এর:
আরও পড়ুন
দেশের প্রথম পাতাল রেল নির্মাণকাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের প্রথম পাতাল রেল নির্মাণকাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের প্রথম পাতাল মেট্রোরেল প্রকল্প এমআরটি লাইন-১ এর নির্মাণকাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে পূর্বাচল নতুন শহর প্রকল্প, নারায়ণগঞ্জ রূপগঞ্জের রাজউক কমার্শিয়াল প্লট মাঠে পাতাল মেট্রোরেল নির্মাণকাজের উদ্বোধন ঘোষণা ও ফলক উন্মোচন করেন তিনি। জানা গেছে, বিমানবন্দর-কমলাপুর এবং পূর্বাচল-নতুন বাজার-রূপগঞ্জের পিতলগঞ্জ রুটের মধ্যে ৩১.২৪১ কিলোমিটার বিশিষ্ট পাতাল ও উড়াল এমআরটি লাইন-১ নির্মাণ করা হবে। প্রকল্পের বিবরণে বলা হয়, এমআরটি লাইন ১-এর প্রথম অংশ হলো: বিমানবন্দর রুট (বিমানবন্দর-কমলাপুর), যাতে ১২টি স্টেশনসহ ১৯.৮৭২ কিলোমিটার বিশিষ্ট পাতাল রেল হবে। আর দ্বিতীয় অংশ হলো- পূর্বাচল রুট (নতুন বাজার থেকে রূপগঞ্জের পিতলগঞ্জ ডিপো), যাতে ৯টি স্টেশনসহ ১১.৩৬৯ কিলোমিটার বিশিষ্ট:
আরও পড়ুন
পাইকগাছার কপিলমুনি কলেজে নবীণ বরণ অনুষ্ঠিত

পাইকগাছার কপিলমুনি কলেজে নবীণ বরণ অনুষ্ঠিত

এম এম টিপু সুলতান : পাইকগাছার কপিলমুনি কলেজে ২০২২-২৩ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীণ বরণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকাল সাড়ে ১০ টায় কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষ হাবিবুল্যাহ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা উপজেলার নির্বাহী অফিসার মমতাজ বেগম। বিশেষ অতিথি ছিলেন কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দার,সমাজ সেবক প্রবীণ ব্যক্তিত্ব আলহাজ্ব এরফান আলী মোড়ল,উপজেলা আ’লীগের যুগ্ম সাঃ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস,প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গাজী আঃ রাজ্জাক রাজু,কে কে এসপির সভাপতি শেখ আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক সমাজ সেবক এম বুলবুল আহম্মেদ,কলেজ গভর্ণিং বডির সদস্য শেখ দ্বীন মাহমুদ প্রমূখ।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন:
আরও পড়ুন
নেত্রকোণার ভুলে যাওয়া শিশুদের মনে রেখেছে ‘লাইটশোর’

নেত্রকোণার ভুলে যাওয়া শিশুদের মনে রেখেছে ‘লাইটশোর’

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধিঃ লাইটশোর-এর উদ্যোগে প্রকৃতির পাঠশালার তত্ত্বাবধানে গারো-হাজং শিশুদের নিয়ে একটি আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা গারো পাহাড়ের পাশে ভারত বাংলাদেশ বর্ডার ঘেঁষা ছবির মতো সুন্দর ছোট্ট গ্রাম বারোমারি-লক্ষিপুর। যেখানে গারো-হাজং মিলিয়ে প্রায় ১০০-এর বেশি পরিবার প্রকৃতির সাথে যুদ্ধ করে প্রতিনিয়ত জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এই গ্রামে মানুষের পাঁচটি মৌলিক চাহিদা যেখানে বিলাসিতা, সেখানে তাদের শিশুদের মুখে হাসি ফোটাতে লাইটশোর ফাউন্ডেশন গত ২৪-২৬ জানুয়ারি আর্ট ক্যাম্প ফর-ইন্ডিজেনাস কিডস শিরোনামে একটি ক্যাম্প আয়োজন করেছে। গারো এবং হাজং শিশুদের জন্য প্রকৃতির পাঠশালায় সহশিক্ষা কার্যক্রম চালানো ভলান্টিয়ারিং প্রতিষ্ঠান থেকে ৫০-৬০ জন শিশুদের নিয়ে অনুষ্ঠিত হয় এই উদ্যোগ। আর্ট ক্যাম্পে মেন্টর:
আরও পড়ুন
৪৮ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি পাকিস্তানে

৪৮ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি পাকিস্তানে

পাকিস্তানে গত জানুয়ারি মাসে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ২৭ দশমিক ৫৫ শতাংশে। গত ৪৮ বছরের মধ্যে এটি সর্বোচ্চ। আজ বুধবার (১ ফেব্রুয়ারি) দেশটির পরিসংখ্যান ব্যুরো এ তথ্য প্রকাশ করেছে। ১৯৭৫ সালের মে মাসের পরে এটিই দেশটিতে মূল্যস্ফীতির সর্বোচ্চ হার। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন নিজেদের এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানে চলতি মাসে জাতীয় ভোক্তা মূল্য সূচক গত মাসের তুলনায় ২ দশমিক ৮৮ শতাংশ বেড়েছে। এই মুহূর্তে মারাত্মক সংকটের মধ্যে রয়েছে দেশটির অর্থনীতি। সংকট থেকে উত্তরণে দেশটি বিপুল পরিমাণের বৈদেশিক ঋণ সংগ্রহের চেষ্টা করছে। পাকিস্তান বিশ্বের পঞ্চম-বৃহত্তম জনসংখ্যার দেশ। দেশটির রিজার্ভ বর্তমানে ৩৭০ কোটি ডলার বা ৩ দশমিক ৭ বিলিয়ন। এই রিজার্ভ দিয়ে পাকিস্তান মাত্র ৩:
আরও পড়ুন
১৩৩ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ রেলওয়ে

১৩৩ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ রেলওয়ে

বাংলাদেশ রেলওয়েতে ‘টিকেট কালেক্টর’ পদে ১৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২০ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেলওয়ে চাকরির ধরন: স্থায়ী প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ১৮-৩০ বছর কর্মস্থল: যে কোনো স্থান আবেদনের নিয়ম: আগ্রহীরা br.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ২২৩ টাকা ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে। আবেদন শুরু: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ২০ মার্চ ২০২৩ তারিখ বিকেল ০৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
আরও পড়ুন
কমলনগরে প্রবাসী হেল্প ডেস্ক চালু

কমলনগরে প্রবাসী হেল্প ডেস্ক চালু

লক্ষ্মীপুরের কমলনগরে প্রথমবারের মতো চালু হলো প্রবাসী হেল্প ডেস্ক। উপজেলার তোরাবগঞ্জ ডিজিটাল সেন্টারের নতুন এ সেবার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস। আজ বুধবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে তোরাবগঞ্জ বাজারের নুর ছায়েরা মার্কেটে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মির্জা আশরাফুজ্জামান রাসেল। ইউপি সচিব মো. গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান, চর লরেঞ্চ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ও প্রবাসী হেল্প ডেস্কের পরিচালক ওমর ফারুক সবুজ। অনুষ্ঠানে বাজারের ব্যবসায়ী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.