শীর্ষ নিউজ

মামলা তুলে নিতে সাংবাদিক বদিউজ্জামানকে দফায় দফায় হুমকি

মামলা তুলে নিতে সাংবাদিক বদিউজ্জামানকে দফায় দফায় হুমকি

নোয়াখালী প্রতিনিধি: বেগমগঞ্জের কাদিরপুরে সংখ্যা লঘুর বসত বাড়িতে অগ্নিসংযোগ শিরোনামে প্রকাশিত সংবাদের জের ধরে কাদিরপুর ইউপি চেয়ারম্যান কিশোর গ্যাং লিডার ইয়াবা কারবারি সালাহ উদ্দিন সহ তার সাঙ্গপাঙ্গরা ২২ জানুয়ারী সাহসী সাংবাদিক মোঃ বদিউজ্জামান ( তুহিন) কে বর্বরোচিত বর্গীয় হামলা চালিয়ে গুরুতর আহত করে। এঘটনায় বেগমগন্জ মডেল থানা ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলা হলে আদালত পিবিআইকে তদন্ত করে রিপোর্ট দেয়ার আদেশ দেন। ২৪ জানুয়ারী বেগমগন্জ মডেল থানার এস.আই আওলাদ হোসেন তদন্ত শেষে থানা ফিরে গেলে আসামি সালাহ উদ্দিনের সাঙ্গপাঙ্গরা পৌরণ বিবি দঃ বাজার বিসমিল্লাহ টাওয়ার মার্কেট এর ভিতর লিটনের চা দোকানের সামনে থেকে সাংবাদিক বি. চৌধুরী তুহিন কে টানাহ্যাঁচড়া:
আরও পড়ুন
সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রার্থী এডভোকেট এমদাদ হোসেন কৈশোর

সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রার্থী এডভোকেট এমদাদ হোসেন কৈশোর

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলা আ.লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রার্থী এডভোকেট এমদাদ হোসেন কৈশোর। তিনি ছোট বেলা থেকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে ছাত্রলীগের রাজনীতি সাথে জড়িত হন। পরবর্তী তে আওয়ামীলীগ রাজনীতি তে যোগ দিয়ে সব সময় দল কে সংগঠিত ও শক্তিশালী করার জন্য কাজ করেন। তিনি বর্তমান আবৃতি শাখা ও বিভিন্ন সংগঠনের সাথে জড়িত থেকে আ. লীগকে কে শক্তি শালী সংগঠিত করেন।তিনি ২০০১ সালে বিএনপি জামায়াত হামলা ও নির্যাতন শিকার হন।তিনি সাবেক নোয়াখালী জেলা আওয়ামীলীগ সাংস্কৃতিক বিয়ষক সম্পাদক ছিলেন। বাংলাদেশ আবৃতি সমন্বয় পরিষদ সাংগঠনিক সম্পাদক। সম্মিলিত সাংস্কৃতিক জোট নোয়াখালী জেলা সাধারণ সম্পাদক। নোয়াখালী জেলা শিল্প কলা একাডেমি পুরস্কার পান।
আরও পড়ুন
আত্মপ্রত্যয়ী নাগরিক গড়ে তোলার ক্ষেত্রে স্কাউট আন্দোলনের গুরুত্ব অপরিসীম- দুদক

আত্মপ্রত্যয়ী নাগরিক গড়ে তোলার ক্ষেত্রে স্কাউট আন্দোলনের গুরুত্ব অপরিসীম- দুদক

মোঃ মোবারক হোসেন,নরসিংদী প্রতিনিধি: দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (অনুসন্ধান) ও বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ড. মো. মোজ্জাম্মেল হক খান বলেছেন, স্কাউট একজন শিক্ষার্থীকে স্মার্ট ও সাহসী ও সুশৃঙ্খল করে গড়ে তুলতে সহায়তা করে। স্কাউট আন্দোলন বিশ্বব্যাপী স্বীকৃত স্বেচ্ছাসেবী ও শিক্ষামূলক আন্দোলন। এই আন্দোলনকে আরও গতিশীল করতে হবে। স্কাউটিং শিক্ষা কার্যক্রমেরই অবিচ্ছেদ্য অংশ। শিক্ষার পাশাপাশি সৎ, চরিত্রবান, আত্মপ্রত্যয়ী নাগরিক গড়ে তোলার ক্ষেত্রে স্কাউট আন্দোলনের গুরুত্ব অপরিসীম। তিনি আরও বলেছেন, তরুণদের স্কাউটে সম্পৃক্ত করতে পারলে তারা অন্যায়, মাদক, সন্ত্রাসসহ সকল খারাপ কাজ থেকে বিরত থাকবে এবং আত্মপ্রত্যয়ী ও বিনয়ী হবে। দুর্যোগের সময়ে স্কাউট ফাউন্ডেশন এগিয়ে আসে। স্কাউটিং একজন তরুণকে সব:
আরও পড়ুন
লেটুসপাতার উপকারিতা

লেটুসপাতার উপকারিতা

রূপচর্চার কাজে বিভিন্ন ধরনের শাক-সবজি ব্যবহার করা হয়। তন্মধ্যে অন্যতম লেটুসপাতা। খাদ্য তালিকায় যেমন লেটুসপাতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রূপচর্চায় ঠিক একইভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লেটুসপাতার তৈরি সহজ একটি ফর্মুলা ব্যবহার করলে ত্বক হয়ে উঠবে কোমল ও মসৃণ। যা যা লাগবে- ♦ এক কাপ পরিমাণ পানি। ♦ লেটুসপাতা। ♦ গোলাপজল। যেভাবে ব্যবহার করবেন এককাপ পরিমাণ পরিষ্কার পানিতে কয়েকটি লেটুসপাতা ফুটিয়ে ঠাণ্ডা করে পানি ছেঁকে নিয়ে তার সঙ্গে আধা চা-চামচ গোলাপজল মিশিয়ে নিতে হবে। এবার এ পানি মুখে, গলায় আর হাত-পায়ে লাগিয়ে আধা ঘণ্টা বসে থাকতে হবে। তারপর অল্প গরম পানিতে হাত, মুখ, গলা ও পা ধুয়ে ফেলতে হবে। এবার:
আরও পড়ুন
একযোগে ১০ বিভাগীয় শহরে নামবে বিএনপি, পাল্টা কর্মসূচি ঘিরে শঙ্কা

একযোগে ১০ বিভাগীয় শহরে নামবে বিএনপি, পাল্টা কর্মসূচি ঘিরে শঙ্কা

সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের পঞ্চম ধাপের কর্মসূচি নিয়ে একযোগে দলের ১০ সাংগঠনিক বিভাগীয় শহরে মাঠে নামছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রাজধানীতে বিএনপির পাশাপাশি আন্দোলনে থাকা অন্য দলগুলোও কর্মসূচি পালন করবে। শনিবার (৪ ফেব্রুয়ারি) বিভাগীয় সমাবেশে ব্যাপক উপস্থিতির চেষ্টা করছে বিএনপি। একইদিনে আওয়ামী লীগের পক্ষ থেকে খুলনা, রংপুর, সিলেট, ঢাকা দক্ষিণসহ একাধিক জায়গায় পাল্টা কর্মসূচির ডাক দেয়ায় শঙ্কা দেখা দিয়েছে।
আরও পড়ুন
নাইজেরিয়ায় ব্যাপক সংঘর্ষে ৪০ জনের বেশি নিহত

নাইজেরিয়ায় ব্যাপক সংঘর্ষে ৪০ জনের বেশি নিহত

নাইজেরিয়ায় বন্দুকধারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষে ৪০ জনেরও বেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দেশটির কাটসিনা রাজ্যে ভয়াবহ এই সংঘর্ষের ঘটনা ঘটে। দেশটিতে আসন্ন পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচনের কয়েকদিন আগে এই সংঘর্ষের ঘটনা ঘটল। কাটসিনা পুলিশের মুখপাত্র গাম্বো ইসাহের বরাত দিয়ে আল-জাজিরা এই খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় একটি সশস্ত্র গোষ্ঠী বাকোরি গ্রামে ঢুকে গুলি ছুঁড়তে থাকে। এতে অনেকে প্রাণ হারান। এরপর গ্রামের গবাদিপশু লুট করে নিয়ে জঙ্গলে পালিয়ে যায়। ঘটনার পরপরই ডাকাতদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জঙ্গলে ঢুকলে উভয়পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। একে অনেকে হতাহত হন। এখন পর্যন্ত:
আরও পড়ুন
রামগঞ্জে এমপি আনোয়ার খানের সাথে সাংবাদিকদের মতবিনিময়

রামগঞ্জে এমপি আনোয়ার খানের সাথে সাংবাদিকদের মতবিনিময়

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১(রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড.আনোয়ার খানের সাথে রামগঞ্জ প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকাস্থ আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি রহমত উল্যা পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম কবিরের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সাংবাদিক আবু তাহের, সাখাওয়াত হোসেন জাহাঙ্গীর, মোঃ কাউছার হোসেন, বেলায়েত হোসেন বাচ্ছু, জাকির হোসেন সুমন, নব নির্বাচিত কমিটির যুগ্ন সাধারন সম্পাদক নজরুল ইসলাম, অর্থ ও দপ্তর সম্পাদক রাজু আহম্মদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমরান হোসেন রাজন, নির্বাহী সদস্য ছায়েদ হোসেন,:
আরও পড়ুন
২৮ জেলায় ছড়িয়েছে নিপাহ ভাইরাস

২৮ জেলায় ছড়িয়েছে নিপাহ ভাইরাস

বাদুড়ে থেকে ছড়ানো নিপাহ ভাইরাস দেশের ২৮টি জেলায় ছড়িয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এ অবস্থায় জরুরি ভিত্তিতে রাজধানীর মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতালে ২০টি শয্যা প্রস্তুত রাখতে বলা হয়েছে। অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শেখ দাউদ আদনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। সাম্প্রতিক হাসপাতালটিতে পাঠানো নির্দেশনায় বলা হয়, বর্তমানে দেশের ২৮টি জেলায় নিপাহ ভাইরাস সংক্রমণ দেখা দেওয়ায়, ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে ১০ বেড আইসোলেশন ওয়ার্ড এবং ১০ বেড আইসিইউ প্রস্তুত রাখার জন্য অনুরোধ করা হলো। এদিকে সম্প্রতি সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, চলতি মৌসুমে আটজন নিপাহ ভাইরাসে:
আরও পড়ুন
নরসিংদীতে কলাবাগান থেকে অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার

নরসিংদীতে কলাবাগান থেকে অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে একটি কলাবাগান থেকে পঞ্চমণি দাস (৪০) নামে এক ব্যাটারি চালিত অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ ফেব্রুয়ারী ) বেলা ১২ টার দিকে নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের কিত্তিবাসদী গ্রামের আড়াল রথতলা রাস্তার পাশের একটি কলা বাগান থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত পঞ্চমণি দাস নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের কোচেরচর গ্রামের মৃত নিরত মনি দাস এর ছেলে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বেলা ১১ দিকে পঞ্চমণি দাস ব্যাটারি চালিত অটোরিক্সা (বিভাটেক) নিয়ে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি এমনকি রাতে কয়েকবার তার:
আরও পড়ুন
খুবিতে ৪ দিন ব্যাপী আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন

খুবিতে ৪ দিন ব্যাপী আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন

দেশর ১৫ বিশ্ববিদ্যালয়ের ১২০ জন শিক্ষার্থী প্রতিনিধির অংশগ্রহণে খুলনা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ৪ দিনব্যাপী আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন। খুলনা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড ন্যাশন এ্যাসোসিয়েশনের আয়োজনে ৪ দিনব্যাপী এই সম্মেলন চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। বৃহস্পতিবার (০২ জানুয়ারি) দুপুর ২.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এই সম্মেলনের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক এনামুল হক হীরা। জাতিসংঘের আদলে গঠিত ৫টি বিশেষায়িত কমিটির তত্ত্বাবধানে সম্পন্ন হচ্ছে এ আয়োজন। সেগুলো হলো ইউএনডিপি, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, ইন্টারন্যাশনাল প্রেস, বাংলাদেশ বিষয়ক বিশেষায়িত পরিষদ ও ন্যাটো। ৪ দিন ব্যাপী এই সম্মেলনের মূল প্রতিপাদ্য হলো 'পারস্পরিক নিরাপত্তা ব্যবস্থা এবং আন্তর্জাতিক সরকারের:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.