শীর্ষ নিউজ

এসএসসির ট্রান্সক্রিপ্ট বিতরণ শুরু কাল থেকে

এসএসসির ট্রান্সক্রিপ্ট বিতরণ শুরু কাল থেকে

আগামীকাল সোমবার (৬ ফেব্রুয়ারি) থেকে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট বিতরণ শুরু হবে। আগামী মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) পর্যন্ত প্রতিষ্ঠান প্রধান বা প্রাধিকার প্রাপ্ত শিক্ষকদের কাছে ২০২২সালের এসএসসি উত্তীর্ণদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট বিতরণ করা হবে। ঢাকা বোর্ড জানায়, আগামী ৬ ও ৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢাকা বোর্ডের ৩নং ভবনের চতুর্থ তলায় এসএসসির একাডেমিক ট্রান্সক্রিপ্ট বিতরণ করা হবে। ট্রান্সক্রিপ্ট এ কোন ভুল পরিলক্ষিত হলে সাত দিনের মধ্যে বোর্ডে আবেদন করতে হবে। আগামী ৬ ফেব্রুয়ারি ঢাকা মহানগর, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলার পরীক্ষার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট বিতরণ করা হবে। আর ৭ ফেব্রুয়ারি ঢাকা জেলা,:
আরও পড়ুন
ফরিদপুরের  দুই স্প্রীট বোর্ডের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

ফরিদপুরের দুই স্প্রীট বোর্ডের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

ফরিদপুর প্রতিনিধি- ফরিদপুরের চরভদ্রাসনে দুই স্প্রীট বোর্ডের মুখোমুখি সংঘর্ষে সুকুমার হালদার (৬০) নামের একজন নিহত হয়েছেন। আজ (৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নের পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। নিহত সুকুমার ফরিদপুর সদরের গুহ লক্ষীপুর গ্রামের সিরিস হালদারের ছেলে। চরঝাউকান্দা ইউনিয়নের ইউপি' চেয়ারম্যান বদরুজ্জামান বদু নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল ১০ টার দিকে একটি স্প্রীট বোর্ড দোহারের মৈনটঘাট থেকে যাত্রী বোঝাই করে চরভদ্রাসন গোপালপুর ঘাটে আসার পদ্মা নদীর পথিমধ্যে অপর দিক থেকে আসা দুই স্প্রীট বোর্ডের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় ঘটনাস্থলে সুকুমার হালদার নিহত হন এবং অপর দুই যাত্রী আহত:
আরও পড়ুন
রাজিবপুরে দুই শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

রাজিবপুরে দুই শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সাব্বির মামুন,কুড়িগ্রাম সংবাদদাতা: কুড়িগ্রামের রাজিবপুরে রুহি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান পরশের অর্থায়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে ।রবিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বাংলাদেশ প্রেসক্লাব রাজিবপুর উপজেলা শাখার কার্যালয়ে দুই শতাধিক শীতার্তদের মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতে কম্বল পেয়ে হালিমা খাতুন বলে(৫৯)বলেন, কম্বল অনেক মোটা, গায়ে দিলে শীত লাগবো না । এই কম্বলটা পেয়ে খুশি লাগতেছে । রুহি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান পরশ জানান, এবার সারাদেশে আমরা এক হাজারের বেশি শীতবস্ত্র বিতরণ করেছি । এরই ধারাবাহিকতায় রাজিবপুরের বিভিন্ন স্থানে কর্মসূচি নেওয়া হয়েছে । গত বছর এ উপজেলায় বন্যার্তদের মাঝে ৪৫০ টি ঈদ উপহার প্যাকেজ বিতরণ করা হয়েছে ।:
আরও পড়ুন
নেইমারের ৩১, রোনালদো ৩৮

নেইমারের ৩১, রোনালদো ৩৮

বর্তমান সময়ের সেরা দুই ফুটবলার। একজন দীর্ঘ ১৯ বছর ধরে পর্তুগালের জার্সি গায়ে মাঠ মাতাচ্ছেন, আরেকজন ব্রাজিলের হয়ে দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন ক্লাব ও জাতীয় দলে। বলছি, পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও সেলেসাও সুপারস্টার নেইমার জুনিয়রের কথা। এই দুই তারকা ফুটবলারেরই আজ জন্মদিন। রোনালদো আজ পা রাখলেন ৩৮ বছর বয়সে, আর নেইমার ৩১। ১৯৮৫ সালের আজকের এই দিনে পর্তুগালের মাদেইরা অঞ্চলের ফুনচাল শহরে জন্মগ্রহণ করেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। বাবা জোসে দিনিস আভেইরো ছিলেন ৪০তম মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের ভক্ত। তাই ছেলের নামের সঙ্গে ‘রোনালদো’ যোগ করে পুরো নাম রাখেন ক্রিশ্চিয়ানো রোনালদো দোস সান্তোস আভেইরো। অন্যদিকে ব্রাজিলের মগি ডাস ক্রুজেসে:
আরও পড়ুন
গুলি করে নামানো হলো সেই চীনা বেলুন

গুলি করে নামানো হলো সেই চীনা বেলুন

মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশসীমায় উড়তে থাকা চীনের বেলুনটি যুদ্ধবিমান দিয়ে গুলি করে ভূপাতিত করেছে দেশটির বিমান বাহিনী। শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যারোলিনা উপকূলে বেলুনটি ভূপাতিত করা হয় বলে জানিয়েছে প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। যুক্তরাষ্ট্রের দাবি- চীনা বেলুনটি যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক সাইটগুলোতে গুপ্তচরবৃত্তি করছিল। বার্তা সংস্থা এপি জানায়, আটলান্টিক মহাসাগরে মার্কিন পানিসীমার মধ্যে বেলুনটির ধ্বংসাবশেষ উদ্ধারের কার্যক্রম চলছে। এপির ভিডিও ফুটেজে দেখা গেছে, বেলুনটি পানির দিকে নেমে আসার সময় ছোট একটি বিস্ফোরণ ঘটে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন প্রথম গুলি করে ভূপাতিত করার কথা ঘোষণা করেন। এদিকে সামরিক বাহিনী অভিযান পরিচালনা করায় যুক্তরাষ্ট্রের উত্তর ও দক্ষিণ ক্যারোলিনার উপকূলে তিনটি বিমানবন্দর এবং আকাশসীমা বন্ধ করে দেওয়া:
আরও পড়ুন
বিয়েতে যেসব গানে নাচবেন সিদ্ধার্থ-কিয়ারা

বিয়েতে যেসব গানে নাচবেন সিদ্ধার্থ-কিয়ারা

পাঞ্জাবি ঐতিহ্য মেনে সঙ্গীত অনুষ্ঠানে নাচবেন নববধূ কিয়ারা। যে গানে তিনি পা মেলাবেন তা নির্ধারণ করেছেন সিদ্ধার্থের পরিবারের সদস্যরাই। জয়সলমেরে অতিথিরাও আসতে শুরু করেছেন একে একে। সিদ্ধার্থেরই পরিকল্পনা সব, যাতে খুশি মনে সায় দিয়েছেন তার বাবা-মা। নাচগানের বন্দোবস্তও হবে মালহোত্র পরিবারের উদ্যোগেই। শুরুতে গোপন থাকলেও পরে জানা গিয়েছে, সিদ্ধার্থ-কিয়ারার একসঙ্গে নাচ এ উৎসবের বিশেষ আকর্ষণ।সন্ধ্যায় নবদম্পতি নাচবেন নিজেদেরই সিনেমার হিট গানে। যে তালিকায় রয়েছে, ‘কালা চশমা’, ‘বিজলি’, ‘রংসারি’, ‘ডিস্কো দিওয়ানে’, ‘নাচনে দে সারে’ এবং অন্যান্য আসর মাতানো গান। এদিকে শনিবার সকালেই জয়সলমেরের উদ্দেশে রওনা দিয়েছিলেন কিয়ার আডবানি পরিবারের সদস্যরা। ঠিক সময় মতোই তারা রাজস্থানের সূর্যগড় প্রাসাদে পৌঁছে যান। সিদ্ধার্থও এদিন:
আরও পড়ুন
‘নিপা ভাইরাস মারাত্মক , মৃত্যুর হার ৭৫ ভাগ’

‘নিপা ভাইরাস মারাত্মক , মৃত্যুর হার ৭৫ ভাগ’

নিপা ভাইরাস খুবই মারাত্মক। এই ভাইরাসে আক্রান্তদের মৃত্যুর হার ৭৫ ভাগ। এই ভাইরাসে কোনো ভ্যাকসিন নেই, কোনো ওষুধ নেই, চিকিৎসা নেই। তাই আমাদের সাবধান থাকতে হবে, বাদুরের খাওয়া ফল ও খেজুরের রসের মাধ্যমে নিপা ছড়ায়। তাই খেজুরের রস খাওয়া থেকে আমাদের সর্তক থাকতে হবে। মানিকগঞ্জে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার সমাপনী দিনে শনিবার সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের দেশে এবার ৮ জন নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৫ জন মৃত্যু বরণ করেছে। নতুন কোনো আক্রান্ত নেই। নিপা ভাইরাসের জন্য ২টি হাসপাতালে ২৫ বেডের ইউনিট খোলা হয়েছে এবং ২৮টি জেলাকে সর্তক করা হয়েছে।:
আরও পড়ুন
শিশুর দুধদাঁতের যত্ন নিবেন যেভাবে

শিশুর দুধদাঁতের যত্ন নিবেন যেভাবে

শিশুর দাঁতের যত্ন নিতে হয় গর্ভকালীন প্রথম ছয় সপ্তাহ থেকে। এ সময়ে গর্ভের শিশুর দাঁত ও হাড় গঠনে গর্ভবতীর পর্যাপ্ত পুষ্টিকর খাবারের পাশাপাশি ক্যালসিয়ামযুক্ত খাবারের অভাবে দাঁতের গঠন দুর্বল হয়ে যায়। পরে যত্ন নিলেও দাঁত সহজে নষ্ট হয়ে যায়। দাঁতের গঠন ও উজ্জ্বলতার জন্য গর্ভকালীন কোনো সমস্যায় চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করা উচিত নয়। এমনকি এ সময়ে অনেক চিকিৎসা গ্রহণ বিপজ্জনক হতে পারে। গর্ভকালীন মাড়ির রোগ বা দাঁতের ব্যথা পুষে রাখলে গর্ভের শিশুর ওপর বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে। এ বিষয়ে বিস্তারিত জানান রাজ ডেন্টাল সেন্টারের প্রতিষ্ঠাতা ডা. মো. আসাফুজ্জোহা রাজ। অনেকে মনে করেন, শিশুর দুধদাঁতের স্থায়ীত্বকাল কম বলে:
আরও পড়ুন
মিথ্যা থেকে বেঁচে থাকার উপায়

মিথ্যা থেকে বেঁচে থাকার উপায়

মিথ্যা কথা ও মিথ্যা সাক্ষ্য দেওয়া গর্হিত অপরাধ। মিথ্যাবাদীর পক্ষে যেকোনো ধরনের অপরাধ করা সম্ভব। কেননা সে খুব সহজে তা অস্বীকার করতে পারে। ইসলামে মিথ্যা বলা হারাম। এমনকি অনুমানভিত্তিক কথা বলারও অনুমতি ইসলামে নেই। মহান আল্লাহ বলেন, ‘যে বিষয়ে তোমার পরিপূর্ণ জ্ঞান নেই সে বিষয়ের পেছনে পড়ে থেকো না। নিশ্চয়ই কান, চোখ ও হৃদয়—এসবের ব্যাপারে জিজ্ঞাসিত হবে।’ (সুরা বনি ইসরাইল: ৩৬)। মহান আল্লাহ আরো বলেন, ‘(অনুমানভিত্তিক) মিথ্যাচারীরা ধ্বংস হোক।’ (সুরা জারিয়াত: ১০) মিথ্যুক আল্লাহর অভিশাপপ্রাপ্ত। মুবাহালাসংক্রান্ত আয়াতে এসেছে, ‘অতঃপর আমরা সবাই (আল্লাহর কাছে) এ মর্মে প্রার্থনা করি যে মিথ্যুকদের ওপর আল্লাহর লানত পতিত হোক।’ (সুরা আলে ইমরান: ৬১) মিথ্যা বলতে:
আরও পড়ুন
রনির ঝড়ে সিলেটকে হারালো রংপুর

রনির ঝড়ে সিলেটকে হারালো রংপুর

তৌহিদ হৃদয় হাফ সেঞ্চুরি পেলেন আরও একবার। শুরুতে কিছুটা ধীরস্থির খেলা সিলেট স্ট্রাইকার্স পেলো ভালো সংগ্রহ। জবাব দিতে নেমে শতরানের উদ্বোধনী জুটি পেলো রংপুর রাইডার্স। রনি তালুকদার খেললেন ঝড়ো ইনিংস। রংপুর পেলো জয়ের দেখা। শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্সকে ৮ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। শুরুতে ব্যাট করতে নেমে ২ উইকেটে ১৭০ রান করে সিলেট। জবাব দিতে নেমে ১২ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় রংপুর। টস হেরে আগে ব্যাট করতে নামা সিলেটের হয়ে ধীরগতির শুরু করেন দুই ওপেনার নাজমুল হাসান শান্ত ও তৌহিদ হৃদয়। হারিস রউফ ও আজমতউল্লাহ ওমরজাইয়ের দারুণ বোলিংয়ে পাওয়ার প্লে-তে মাত্র ২৬ রান:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.