ইবির ডি-ইউনিটে ভর্তির আবেদন শুরু ১০ মে, পরীক্ষা ৫ জুন
ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বতন্ত্র ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম শ্রেণির ভর্তি পরীক্ষার আবেদন শুরু আগামী ১০ মে। যা চলবে আগামী ২১ মে পর্যন্ত। ভর্তি পরীক্ষা আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে। বুধবার (০৩ মে) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা জায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্মতত্ব ও ইসলামী শিক্ষা অনুষদের তিনটি বিভাগ আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ ও দা‘ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ এবং কলা অনুষদের আরবি ভাষা ও সাহিত্য বিভাগসহ মোট ৪টি বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে মোট ৩২০টি আসনের বিপরীতে:
