গাজীপুরে তালাবদ্ধ ঘর থেকে যুবকের লাশ উদ্ধার, বাবা- মা পলাতক
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে তালাবদ্ধ ঘর থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৯টার দিকে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকার হজরত আলির ভাড়া দেওয়া ঘর থেকে পুলিশ এই লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে উদ্ধার হওয়া ব্যক্তির বাবা-মা পলাতক রয়েছে। উদ্ধারকৃত ব্যক্তির নাম আশরাফুল আলম (৩৩)। তিনি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার কানুহারী (করাচাপুর) গ্রামের ওমর ফারুকের ছেলে। গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী এলাকায় বসবাস করতেন তিনি। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, ওমর ফারুক স্ত্রীকে নিয়ে বাঘের বাজার এলাকার হজরত আলির বাড়িতে ভাড়া থাকতো। স্থানীয় একটি পোশাক কারখানায় নিরাপত্তা প্রহরী হিসেবে চাকরি:
