শীর্ষ নিউজ

বলিউডে নতুনদের সুযোগ দেওয়া হয় না: রণবীর

বলিউডে নতুনদের সুযোগ দেওয়া হয় না: রণবীর

বলিউডে নতুনদের সুযোগ দেওয়া হয় না? চরম বিস্ফোরক মন্তব্য রণবীর কাপুরের। কিন্তু, বলিউডের অন্যতম অভিনেতা হয়েও তিনি এই কথা কেন বললেন! অভিনেতাকে এক অনুরাগী প্রশ্ন করতেই এই উত্তর দিলেন রণবীর। বছর ১৬ আগে, ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন তিনি। তার সঙ্গে পরিবারের দিক তো রয়েছেই। কাপুর বংশের ছেলে বলে কথা, তার সুযোগের অভাব হয়নি। কিন্তু আজ এত বছর পরে ইন্ডাস্ট্রির সম্পর্কে এমন কথা কেন বললেন তিনি? হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে অসুবিধা কোথায়? কোনদিকে আরও বেশি করে নজর দেওয়া উচিত? সেই প্রসঙ্গে রণবীর বলেন, ‘আমার যেদিকটায় সমস্যা মনে হয় সেটা হলো, শেষ দশ বছরে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে মানুষজন খুব কনফিউজড। তারা নিজেও জানে না:
আরও পড়ুন
ছোট পর্দায় আজকের খেলা

ছোট পর্দায় আজকের খেলা

ফুটবল ইপিএল ফুলহাম-লিস্টার সিটি সরাসরি, রাত ৮টা, সিলেক্ট ২ ব্রাইটন-এভারটন সরাসরি, রাত ১০-৩০ মিনিট, সিলেক্ট ২ নটিংহাম-সাউদাম্পটন সরাসরি, রাত ১টা, সিলেক্ট ২ সিরি এ উদিনেস-সাম্পদোরিয়া সরাসরি, রাত ১০-৩০ মিনিট, স্পোর্টস ১৮ সাসুলো-বোলোনিয়া সরাসরি, রাত ১টা, স্পোর্টস ১৮
আরও পড়ুন
হাইকোর্টে ফের জামিন আবেদন মিন্নির

হাইকোর্টে ফের জামিন আবেদন মিন্নির

বরগুনার চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়শা সিদ্দিকা মিন্নি হাইকোর্টে ফের জামিন আবেদন করেছেন। সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করা হয়। মাঝে কয়েক মাস বিরতি দিয়ে আবারও জামিন আবেদন করলেন মিন্নী। সোমবার (৮ মে) মিন্নির আইনজীবী মো. শাহীনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ১১ জানুয়ারি মিন্নির জামিন আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেন হাইকোর্টের একটি বেঞ্চ। ২০১৯ সালের ২৬ জুন প্রকাশ্যে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে একদল যুবক কুপিয়ে হত্যা করে। আলোচিত সেই হত্যা মামলায় ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর মিন্নিসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান। একই বছরের ৪ অক্টোবর ছয় আসামির মৃত্যুদণ্ডের:
আরও পড়ুন
সাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে

সাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়ে রূপ নিলে এটির নাম হবে মোখা। আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপটি পরবর্তীতে ঘনীভূত হতে পারে। তবে এখনই সমুন্দ্রবন্দরে কোনো সতর্কতা সংকেত দেওয়া হয়নি। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আজ মঙ্গলবার (৯ মে) সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিকে রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, মৌলভীবাজার,:
আরও পড়ুন
ইবিতে হলে তালা লাগিয়ে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

ইবিতে হলে তালা লাগিয়ে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

ইবি সংবাদদাতা: হলের নানাবিধ সসম্যার সমাধানের দাবি নিয়ে হলের গেটে তালা লাগিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থীরা। রোববার (৭ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। আন্দোলন চলাকালীন সময়ে শিক্ষার্থীরা হলের ডাইনিংয়ে মানহীন খাবার পরিবেষণ, বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা না থাকা এবং ইন্টারনেটের সমস্যাসহ হলের নানা সমস্যার কথা তুলে ধরেন। এসময় শিক্ষার্থীরা ‘ওয়াইফাইয়ের স্থায়ী সমাধান চাই’, ‘ডাইনিংয়ের খাবারের মান বৃদ্ধি করুন’, ‘বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে’, ‘হলের পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে’, ‘হল প্রভোস্টের দায়িত্বহীনতার জবাবদিহি করতে হবে’, ‘দায়িত্বশীল প্রভোস্ট নিয়োগ করুন’, ‘আমরা সাধারণ শিক্ষার্থী, জেলখানার কয়েদী নই’, ‘সাধারণ শিক্ষার্থীদের দাবি মানতে হবে,:
আরও পড়ুন
বাবাকে হত্যা করে লাশ গুম: অভিযুক্ত ছেলে গ্রেপ্তার

বাবাকে হত্যা করে লাশ গুম: অভিযুক্ত ছেলে গ্রেপ্তার

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জে বাবাকে জবাই করে হত্যার পর লাশ মাটি চাপা দেওয়ার অভিযোগে ছেলে আরমান শাহ’কে (২৩) গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে ময়মনসিংহ র্যাব-১৪ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন ও নেত্রকোনার মোহনগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই কানাই লাল চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকা থেকে র‌্যাবের সহযোগীতায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। আরমান শাহ নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড় বেথাম গ্রামের আবুল হোসেনের ছেলে। পুলিশ জানায়, গত ১৮ মার্চ রাতে আরমান শাহ তার বাবা আবুল হোসেনকে (৫৫) নিজ বাসায় জবাই করে হত্যা করে। পরে বন্ধু আশিকুর রহমান:
আরও পড়ুন
শ্রীপুর থেকে যুদ্ধাপরাধী আলীম উদ্দিন গ্রেফতার

শ্রীপুর থেকে যুদ্ধাপরাধী আলীম উদ্দিন গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি: চিহ্নিত যুদ্ধাপরাধী আলীম উদ্দিন খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামে তার মেয়ের বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান। তিনি বলেন, পাগলা থানার সাধুয়া গ্রামের আব্দুল গফুর খানের ছেলে আলীম উদ্দিনের বিরুদ্ধে ২০১৬ সালে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ ও লুটপাটের দায়ে ২০ বছর করে কারাদণ্ড দেন আদালত। রাশেদুজ্জামান বলেন, আলীম উদ্দিন শ্রীপুরের বেলদিয়া গ্রামে মেয়ে রিনা আক্তারের বাড়িতে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। শ্রীপুর থানা পুলিশের সহযোগিতায় রোববার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন
ব্যাচ ভিত্তিক অনুষ্ঠানকে কেন্দ্র করে মারধরের স্বীকার ইবি শিক্ষার্থী; বিচার চেয়ে লিখিত অভিযোগ

ব্যাচ ভিত্তিক অনুষ্ঠানকে কেন্দ্র করে মারধরের স্বীকার ইবি শিক্ষার্থী; বিচার চেয়ে লিখিত অভিযোগ

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ব্যাচ ভিত্তিক অনুষ্ঠানকে কেন্দ্র আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের মোবারক হোসেন আশিক নামক এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মুশফিকুর রহমানের বিরুদ্ধে। ভুক্তভোগী ও অভিযুক্ত উভয়ই ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। শনিবার (৬ মে) রাত পৌনে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ ঘটনা করে। এ ঘটনায় তার সহপাঠীরা অভিযুক্তদের বিচার চেয়ে উপাচার্যের বাসভবনের সামনে রাত সাড়ে ১১টা পর্যন্ত আন্দোলন করে। পরে প্রক্টরিয়াল বডির সুবিচারের আশ্বাসে তারা আন্দোলন স্থগিত করে। পর দিন রোববার (৭ মে) প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থী। অভিযোগ পত্রের মাধ্যমে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী রাত পৌনে নয়টায় দিকে:
আরও পড়ুন
প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে জাহাঙ্গীরের রিট আবেদন

প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে জাহাঙ্গীরের রিট আবেদন

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আজ রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন তিনি। পরে হাইকোর্টের সংশ্লিষ্ট একটি দ্বৈত বেঞ্চে এ রিটের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর সংবাদমাধ্যমকে জানান, প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বাতিল এবং প্রার্থিতা ফিরে পেতে তিনি আবেদন করেছেন। গত ৪ মে ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম গাজীপুর সিটি নির্বাচনে জাহাঙ্গীরের প্রার্থিতা পুনর্বহালের আবেদন স্থগিত করেন এবং রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রাখেন। ‘ঋণ খেলাপি’র কারণে জাহাঙ্গীরের মনোনয়ন বাতিল করা হয়েছে। গত ২৭ এপ্রিল জাহাঙ্গীর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র:
আরও পড়ুন
সালাহার ইতিহাস গড়ার দিনে লিভারপুলের জয়

সালাহার ইতিহাস গড়ার দিনে লিভারপুলের জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে দুঃস্বপ্নের মত এক মৌসুম কাটছে লিভারপুলের। মৌসুমের শুরু থেকেই ছন্দে নেই ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। চ্যাম্পিয়ন্স লিগেও শেষ ষোলো থেকেই ছিটকে গেছে দলটি। এদিকে মৌসুমের শেষ দিকে কিছুটা ছন্দ ফিরে পেলে স্বস্তিতে দলটি। গতকাল ঘরের মাঠে সালহার একমাত্র গোলে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে ক্লপের দল। তবে এদিন অ্যানফিল্ডে ম্যাচ শেষে দারুণ কীর্তি নিয়ে মাঠ ছাড়লেন দলটির স্ট্রাইকার মোহামেদ সালাহ ও গোলরক্ষক আলিসন বেকার। এদিন ম্যাচের ১৩তম মিনিটে অলরেডদের হয়ে একমাত্র গোলটি সালাহ। ২০১৭ সালে যোগ দেওয়ার পর লিভারপুলের হয়ে এটি ছিল তার ১৮৬তম গোল। ক্লাবের ইতিহাসের পঞ্চম শীর্ষ গোলদাতা সাবেক অধিনায়ক স্টিভ জেরার্ডের পাশে বসলেন:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.