কমলনগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা-ভাঙচুর নারীসহ আহত-৩

শেয়ার

কমলনগর -রামগতি (লক্ষ্মীপুর)প্রতিনিধি:

লক্ষ্মীপুরের কমলনগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৩ জনকে গুরুতর জখম করা হয়েছে। আহতরা হলেন আব্দুর রহিম (৪৫) ফাতেমা (৩০) বিবি সানজিদা (২০) আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত আব্দুর রহিম পেশায় একজন রিকশা চালক।

এ ঘটনায় আব্দুর রহিম বাদী হয়ে কমলনগর থানায় একটি এজাহার দায়ের করেছেন।

এজহার ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কমলনগর উপজেলার চরলরেন্স ইউনয়নের দুই নম্বর ওয়ার্ডের কোম্পানির রাস্তার মাথা নামক এলাকায় আব্দুর রহিমের সাথে পার্শ্ববর্তী বাড়ীর বাবুলের জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল।এতে আব্দুর রহিম শাহ আলমের মাধ্যমে ওই এলাকার হাজী নিজাম উদ্দিন থেকে ১০ শতক জমি ক্রয় করেন। জমির সম্পুর্ন টাকা পরিশোধ করার পর জমির মধ্যস্থাকারী শাহ আলম তার কাছে অতিরিক্ত টাকা দাবী করলে তিনি অতিরিক্ত টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এতে শাহ আলম জমির মালিককে ফুসলিয়ে ১০ শতকের স্থলে সাড়ে ৮ শতক জমি রেজিষ্ট্রেশন করে দেন। এই নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছে। একই মালিক থেকে অভিযুক্ত বাবুলও ১৬ শতক জমি ক্রয় করেন। দুইজনই ওই জমিতে বসতবাড়ী স্থাপন করেন।

আজ শনিবার ওই জমিনের পুকুর ব্যবহার নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে বাবুল তার স্ত্রী প্রেন্সী,ছেলে রাব্বি ও মেয়ে মুন্নি,সাবিনা, শাহআলম ও তার ছেলে সায়েম সহ আব্দুর রহিমের পরিবারের উপর লাঠিসোঁটা দেশীয় অস্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এবং আব্দুর রহিমের বসতঘরে ঠুলে আলমারী ও মুল্যবান জিনিসপত্র ভাংচুর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযুক্ত বাবুল জানান, পুকুর নিয়ে তাদের সাথে বিরোধ চলে আসছে। এই নিয়ে আমরা উভয় পক্ষ কথা কাটাকাটির সময় তারা আমাদের উপর তেড়ে আসলে সংঘর্ষ শুরু হয়। উল্টো তারা আমাদেরকেও মারধর করেন।

ঘটনাস্থলে শাহ আলম ও তার ছেলে উপস্থিত ছিলেননা দাবী করে বলেন,বাবুলরা অতর্কিত হামলা চালিয়ে আব্দুর রহিম ও তার পরিবারকে জখম করা ঠিক হয়নি।আমি হাসপাতালে গিয়ে তাদেরকে দেখি আসছি।

এ ব্যাপারে কমলনগর থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, হামলার ঘটনায় একটি লিখিত এজাহার পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.