শীর্ষ নিউজ

বিদ্যুৎয়ের চুলায় রান্না করতে গিয়ে দুর্ঘটনায় নারীর মৃত্যু

বিদ্যুৎয়ের চুলায় রান্না করতে গিয়ে দুর্ঘটনায় নারীর মৃত্যু

প্রতিবেদক রাজশাহী: রাজশাহী নগরীর শাহমুখদুম থানার পবা পাড়া এলাকায় বিদ্যুৎ এর চুলায় রান্না করতে গিয়ে চুলার উপর পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। জানাগেছে, শনিবার দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে। মৃত নারীর নাম মাবিয়া বেগম (৫৫)। তিনি পবা পাড়া এলাকার মৃত মঞ্জুর মিস্ত্রির স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, মাবিয়া বেগম দুপুরে পরিবারের লোকজনের জন্য কারেন্টের চুলায় রান্না করছিলেন। এসময় অসাবধানতা বসত চুলা থেকে কড়াই পড়ে যায়। তিনি পড়ে যাওয়া কড়াই তুলতে গেলে কারেন্টের চুলার উপর মুখ থুবড়ে পড়ে যান। এতে তিনি বিদ্যুায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে পরিবারের লোকজন জানতে পেরে মাবিয়াকে সেখান থেকে উদ্ধার করে।
আরও পড়ুন
রামগঞ্জে কৃষকলীগ নেতার বিরুদ্ধে রিক্সা শ্রমিক লীগের সংবাদ সম্মেলন

রামগঞ্জে কৃষকলীগ নেতার বিরুদ্ধে রিক্সা শ্রমিক লীগের সংবাদ সম্মেলন

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুজিবুল্লাহ পাটোয়ারীর বিরুদ্ধে টোকেন বাণিজ্য ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে রামগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক লীগ ও অটোরিক্সা শ্রমজীবী সমবায় সমিতি লিঃ এর নেতৃবৃন্দ। এছাড়াও সাবেক রিক্সা শ্রমিক লীগ নেতা হেদায়েত ও আব্দুর রবের বিরুদ্ধে টোকেন ও চাঁদাবাজি অভিযোগ তুলেন তারা। সংবাদ সম্মেলন শেষে মজিবুল্লা,হেদায়েতউল্লা ও আব্দুর রবের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেন রিক্সা শ্রমিক লীগের নেতারা। শনিবার, (৩জুন) সকাল ১১টায় রিক্সা শ্রমিক লীগ ও রিক্সা শ্রমজীবী সমবায় সমিতির লিমিটেড এর সভাপতি বিল্লাল পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল হোসেনের সঞ্চালনায় ওই সংবাদ সম্মেলন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।:
আরও পড়ুন
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা নূর নবী চেয়ারম্যানের মেজবানী অনুষ্ঠান সম্পন্ন

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা নূর নবী চেয়ারম্যানের মেজবানী অনুষ্ঠান সম্পন্ন

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ১৬ নং কাদিরপুর ইউনিয়নের ৫ বারের সাবেক ইউপি চেয়ারম্যান রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা সাবেক চৌমুহনী সরকারি এস. এ কলেজের ভিপি ঘাটলা সিনিয়র আলিম মাদ্রাসার গভর্নিং বডি সভাপতি জাতির শ্রেষ্ঠ সন্তান যোদ্ধা হত বীর মুক্তিযোদ্ধা নূরনবী চেয়ারম্যানের কুলখানি ৩ জুন দুপুরে ইউনিয়নের গয়েছপুর গ্রামের নিজ বাড়ীতে অনুষ্ঠিত হয়েছে। সর্বস্তরের মানুষের উপস্থিতিতে এ কুলখানি ও মেজবানী অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত মেজবানী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন বাঙ্গালী, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান,পৌরণ বিবি বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ও ঘাটলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নোমাইন বশির( কানচন)কাদিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী আবুল বাসার, উপজেলা কৃষকদলের:
আরও পড়ুন
বছরের শেষ চন্দ্র ও সূর্যগ্রহণ একই মাসে

বছরের শেষ চন্দ্র ও সূর্যগ্রহণ একই মাসে

এ বছরের শেষ চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হবে একই মাসে। ২০২৩ সালের শেষ সূর্যগ্রহণ হবে অক্টোবর মাসে। এবছরের প্রথম সূর্যগ্রহণ হয়েছিল ২০ এপ্রিল। দুইটি সূর্যগ্রহণ দিয়েই বছরটি শেষ হবে। এছাড়াও এবছরের খাতায় দুইটি চন্দ্রগ্রহণ ছিল। এর একটি হয়েছে ৫ মে। আরেকটি চন্দ্রগ্রহণ হবে অক্টোবর মাসেই। বছরের দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণ ঘটবে ২৯ অক্টোবর, রবিবার। গ্রহণ শুরু হবে রাত ১টা ৩৬ মিনিটে। শেষ হবে রাত ২টা ৫২ মিনিটে। অন্যদিকে বছরের দ্বিতীয় ও শেষ সূর্যগ্রহণ হবে ১৪ অক্টোবর, শনিবার। এই গ্রহণ বাংলাদেশ থেকে দেখা যাবে না। সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ একটি জ্যোতির্বিদ্যাগত ঘটনা। সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের মতো ঘটনাগুলো জ্যোতির্বিদ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়েছে।:
আরও পড়ুন
স্কুলছাত্রকে নির্যাতনের পর টি সি দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষক দোলনের বিরুদ্ধে

স্কুলছাত্রকে নির্যাতনের পর টি সি দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষক দোলনের বিরুদ্ধে

কমলনগর (লক্ষ্মীপুর)প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে চরলরেন্স উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রের ওপর নির্মম নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে ওই স্কুলের প্রধান শিক্ষকসহ আরও এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত প্রধান শিক্ষক চরলরেন্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক দোলন। পরে ওই ছাত্রকে স্কুল ত্যাগের ছাড়পত্র (টিসি) দেয়া হয়। আহত ছাত্রকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। বিষয়টির প্রতিকার চেয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেছেন ওই শিক্ষার্থীর অভিভাবকরা।বৃহস্পতিবার (১ জুন) সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে এ ঘটনা ঘটে। ওই ছাত্রের অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক দোলনের ভাতিজার জন্য নির্যাতনের শিকার ওই ছাত্রের বোনের বিয়ের প্রস্তাব দেয়া হয়। প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ৮ম:
আরও পড়ুন
রাসিক নির্বাচনে প্রতীক পেয়েই প্রচারণায় প্রার্থীরা

রাসিক নির্বাচনে প্রতীক পেয়েই প্রচারণায় প্রার্থীরা

প্রতিবেদক,রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচন উপলক্ষে শুক্রবার (২ জুন) সকাল থেকেই শুরু হয়েছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের কার্যক্রম। সরেজমিনে দেখা গেছে, প্রার্থীরা প্রতীক পাওয়ার পর রাজশাহীর বিভিন্ন প্রেসে ছাপানো শুরু করেছেন তাদের প্রচারপত্র। প্রায় প্রতিটি পদপ্রার্থী তাদের প্রচারপত্রের ছবি ফেসবুকসহ বিভিন্ন সোসাল মিডিয়ায় ছেড়ে দিনভর চালাচ্ছেন প্রচার প্রচারণা। এদিকে কাঙ্ক্ষিত প্রতীক পেয়েই কর্মী সমর্থকদের নিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন প্রার্থীরা। তবে যথাযথ আচরণবিধি মেনে প্রার্থীদের প্রচার-প্রচারণা চালানোর নির্দেশনা দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়। নগরীর ৩০টি ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বিতরণ কার্যক্রম শেষ না হওয়া:
আরও পড়ুন
‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল, ইবিতে পরীক্ষার্থী ৪,৯১৭ জন

‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল, ইবিতে পরীক্ষার্থী ৪,৯১৭ জন

ইবি সংবাদদাতা: ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে শুরু হয়েছে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সমন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষা। আগামীকাল শনিবার (০৩ জুন) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাঁচটি একাডেমিক ভবনে অংশ নেবে ৪ হাজার ৯১৭ জন পরিক্ষার্থী। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ১ঘন্টা ব্যাপী এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আইসিটি সেল সূত্রে জানা যায়, পরমাণু বিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনে ১ হাজার ৩০৪ জন, অনুষদ ভবনে ১ হাজার ২০০ জন, রবীন্দ্র নজরুল কলা ভবনে ৬০৯ জন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনে ৮৮৯ জন:
আরও পড়ুন
হিন্দু শাস্ত্রীয় আইন প্রণয়ন প্রচেষ্টার প্রতিবাদে তজুমদ্দিনে  মানববন্ধন

হিন্দু শাস্ত্রীয় আইন প্রণয়ন প্রচেষ্টার প্রতিবাদে তজুমদ্দিনে মানববন্ধন

রুবেল চক্রবর্তী,ভোলা: ভোলার তজুমদ্দিনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নির্দেশে,বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট তজুমদ্দিন উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২জুন শুক্রবার সকাল ১১টায় তজুমদ্দিন প্রেস ক্লাব এর সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে আয়োজকেরা। বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট এর তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি বাবু পলাশ নন্দীর সভাপতিত্বে সমাবেশে বক্তিতা করেন তজুমদ্দিন শ্রী শ্রী কালি বাড়ি মন্দিরের কোষাধ্যক্ষ বাবু রত্নেশ্বর নন্দী, ছাত্র মহাজোটের সহ সাধারণ সম্পাদক নয়ন তালুকদার, পিংকন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সৃজন রায়,প্রচার সম্পাদক নয়ন শীল,টুটুল বিশ্বাস সহ ছাত্র মহাজোটের সকল সদস্য বৃন্দ।এসময় বক্তারা বলেন, দেশে বিভিন্ন সময় হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনসহ নানা কারনে দেশের হিন্দু:
আরও পড়ুন
চরভদ্রাসনে র্বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি থাকায় লোডশেডিং চরম পর্যায়ে পৌঁছছে

চরভদ্রাসনে র্বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি থাকায় লোডশেডিং চরম পর্যায়ে পৌঁছছে

ফরিদপুর প্রতিনিধিঃ বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি থাকায় লোডশেডিং চরম পর্যায়ে পৌঁছছে ফরিদপুরের চরভদ্রাসনে চরভদ্রাসন -১ উপকেন্দ্রের সর্বোচ্চ চাহিদা দিনে প্রায় ৪ মে: ও: এবং রাতে প্রায় ৬ মে: ও:। উপকেন্দ্রে ৩ টি সার্কিট/ ফিডার রয়েছে। একটি ফিডার চরভদ্রাসন উপজেলা এলাকায়, একটি গাজিরটেক, হাজীগঞ্জ এলাকায় এবং তৃতীয়টি উত্তর আলমনগর, মৌলভীরচর এলাকায়। এরমধ্যে শুধু উপজেলা ফিডারের চাহিদা দিনে প্রায় ১.৮ মে: ও: এবং রাতে প্রায় ২.২ মে: ও:। এজিএম পল্লী বিদ্যুৎ চরভদ্রাসন জোন অফিসার জানান, লোডশেড আসলে ফরিদপুর পিজিসিবি গ্রিড হতে নির্দিষ্ট লোড বরাদ্দ দেয়া হয়। বরাদ্দের চেয়ে বেশি ব্যবহার করলে ফরিদপুর থেকে অথবা ঢাকা থেকে স্ক্যাডার মাধ্যমে লাইন বন্ধ করে দেয়া হয়।:
আরও পড়ুন
আবারও বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ

আবারও বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাবের স্বীকৃতি পেল রিয়াল মাদ্রিদ। এবার তারা পেছনে ফেলেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডকে। যুক্তরাষ্ট্র-ভিত্তিক ব্যবসা সাময়িকী ফোর্বসের হিসাব অনুসারে, রিয়ালের বর্তমান বাজারমূল্য ৬.০৭ বিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৫ হাজার ৯০ কোটি ৮৫ লাখ টাকা)। বিশ্বের সবচেয়ে দামি ৩০টি ক্লাবের তালিকায় শীর্ষে আছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। দামি ক্লাবের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা এই ক্লাবটির বর্তমান বাজারমূল্য ৬ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৬৪ হাজার ৬৪০ কোটি টাকা)। ২০২১ সালে শীর্ষে থাকা বার্সেলোনা এবার আছে তিনে (৫.৫১ বিলিয়ন মার্কিন ডলার)। চারে লিভারপুল (৫.২৯ বিলিয়ন মার্কিন ডলার) এবং পাঁচে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.