বিদ্যুৎয়ের চুলায় রান্না করতে গিয়ে দুর্ঘটনায় নারীর মৃত্যু

শেয়ার

প্রতিবেদক রাজশাহী:

রাজশাহী নগরীর শাহমুখদুম থানার পবা পাড়া এলাকায় বিদ্যুৎ এর চুলায় রান্না করতে গিয়ে চুলার উপর পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।

জানাগেছে, শনিবার দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে। মৃত নারীর নাম মাবিয়া বেগম (৫৫)। তিনি পবা পাড়া এলাকার মৃত মঞ্জুর মিস্ত্রির স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, মাবিয়া বেগম দুপুরে পরিবারের লোকজনের জন্য কারেন্টের চুলায় রান্না করছিলেন। এসময় অসাবধানতা বসত চুলা থেকে কড়াই পড়ে যায়। তিনি পড়ে যাওয়া কড়াই তুলতে গেলে কারেন্টের চুলার উপর মুখ থুবড়ে পড়ে যান। এতে তিনি বিদ্যুায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে পরিবারের লোকজন জানতে পেরে মাবিয়াকে সেখান থেকে উদ্ধার করে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.