ইবির সেই মীমকে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কমিটি থেকে অব্যাহতি
ইবি প্রতিনিধি: মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ মে) কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি অহিদুল ইসলাম তুষার ও সাধারণ সম্পাদক আবুল বাসার মুহাম্মদ তাজুল এ কমিটির অনুমোদন দেন। মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার কমিটিতে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেসবাহুল ইসলাম সভাপতি ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাব্বির খান সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। এতে অর্থ সম্পাদক পদে মনোনীত হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইশরাত জাহান মীম। সম্প্রতি তিনি হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় হাইকোর্টের নির্দেশে বিশ্ববিদ্যালয় ও শাখা ছাত্রলীগ থেকে বহিস্কৃত:
